Close Menu
    What's Hot

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাড়ি থেকে অফিস করার সময় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন
    টিপস্

    বাড়ি থেকে অফিস করার সময় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 29, 2020Updated:August 20, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাড়ি থেকে অফিস করার সময় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন
    বাড়ি থেকে অফিস করার সময় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে বেশীরভাগ প্রতিষ্ঠানই কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলেছেন। ওয়ার্কিং ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার নিজস্ব অনেক সমস্যা রয়েছে, কিন্তু কয়েকটি উপায় মেনে চললে আপনি নিজের মানসিক সুস্থতা বজায় রাখতে পারবেন।
    ভয় পাওয়া, হতভম্ব অথবা বিভ্রান্ত বোধ করা স্বাভাবিক অনুভূতি
    এই ধরনের পরিস্থিতিতে ভয় পাওয়া, হতভম্ব, বিভ্রান্ত এবং বিরক্ত বোধ হওয়াটা স্বাভাবিক। এগুলি নিম্নলিখিত কারণগুলির জন্য হতে পারে-
    • কী ঘটতে চলেছে তা জানা নেই এবং বর্তমান পরিস্থিতির সাথে কীভাবে খাপ খাইয়ে নিতে হবে সে বিষয়ে অনিশ্চয়তা।
    • বর্তমান পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে ও কোনদিকে বাঁক নিতে পারে সে বিষয়ে অনিশ্চয়তা।
    • বাড়ি থেকে কাজ করার সাথে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ- এর মধ্যে রয়েছে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ যেমন ইন্টারনেটের সংযোগ এবং কাজ সংক্রান্ত চ্যালেঞ্জ যেমন ব্যক্তিগত এবং দলগত লক্ষ্য পূরণের পূনর্মূল্যায়ন করা।
    • কাজের দিকে মনোঃসংযোগ দেবার চেষ্টা করার সময় বিভিন্ন দায়িত্বগুলির জট পাঁকিয়ে যাওয়া, এর মধ্যে রয়েছে গৃহস্থালির কাজকর্ম, বয়স্ক মানুষের পরিচর্যা এবং শিশুর যত্ন নেওয়া।
    বাড়ি থেকে কাজ করার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
    আপনি যদি এমনটা আগে না করে থাকেন বা এমনটা করার অভ্যাস যদি আপনার না থাকে তাহলে বাড়ি থেকে কাজ করার মত একটি হঠাৎ উদয় হওয়া পরিস্থিতি আপনার কাছে চ্যালেঞ্জিং হতে পারে। এই ধরনের পরিস্থিতিকে সহজ করার জন্য কিছু নিয়ম মেনে চলা যেতে পারে। বাড়ি থেকে কাজ করার জন্য একটি রুটিন এবং আনুষ্ঠানিকতা তৈরি করতে হবে। নিম্নলিখিত কাজগুলির মাধ্যমে আপনি এটি করতে পারেন।
    • কাজের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করুন। বিছানায় বা ইজি চেয়ারে বসে কাজ করবেন না। একটা টেবিল অথবা ডেস্কে বসে কাজ করুন। সেইখানে যেন পর্যাপ্ত আলোবাতাস থাকে।
    • কাজের মুড তৈরি করার জন্য অফিসের পোশাক পরে কাজে বসুন।
    • যেমন আপনি অফিসে করতেন ঠিক সেইরকম ভাবে আপনার কাজের সময় ও বিরতির সময় নির্দিষ্ট রাখুন।
    • কাজের সময় এবং বাড়ির জন্য সময় নির্দিষ্ট করুন। এমন যেন না হয় যে আপনি সারাক্ষণ অফিসের কাজ নিয়েই মত্ত হয়ে রয়েছেন।
    • আপনার মিটিং-এর নির্ঘন্ট অনুসরণ করুন। বাড়ি থেকে কাজ করার সময় মিটিং-এর ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রয়োজন হলে আপনার ফোনে অ্যালার্ম লাগিয়ে রাখুন অথবা আপনার ওয়ার্ক ক্যালেন্ডারকে ফোনের সাথে সিঙ্ক করুন।
    • আপনার পেশাগত ও প্রাতিষ্ঠানিক লক্ষ্যের বিষয়ে খেয়াল রাখুন।
    • আপনার সহকর্মীদের সাথে যোগাযোগ রাখুন। তাদের সাথে যুক্ত থাকার জন্য প্রতিদিন তাদের খোঁজখবর নিন।
     পরিবারের সাথে চুক্তি
    • পরিবারের একাধিক ব্যক্তি যদি বাড়ি থেকে কাজ করেন তাহলে প্রত্যেকের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করার কথা বিবেচনা করুন যাতে সবাই নির্বিঘ্নে নিজেদের কাজ করতে পারেন। এই ব্যবস্থাটি বাড়ি থেকে পড়াশুনা করছে এমন বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য বা যারা ছবি আঁকা বা বই পড়ার মত বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে।
    • পরিবারের লোকেদের সাথে বসে একটি চুক্তি তৈরি করুন যে বাড়ি থেকে কাজ করার পরিস্থিতিতে তাদের ভূমিকা কী। আপনি তাদের সাথে এইগুলি অথবা এর মধ্যে থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনাকে রোজ বাড়ি থেকে কতক্ষণ কাজ করতে হবে? এতে আপনার পরিবারের ভূমিকা কী? আপনার পরিবারের কথাবার্তা বলার বা কার্যকলাপের সময় কোনটা? শান্তিতে বসে আপনি যাতে কাজ করতে পারেন সেই জন্য টিভির আওয়াজকে ইত্যাদিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
    • বাড়ির কাজের লোককে যেহেতু ছুটি দেওয়া হয়েছে তাই আপনি গৃহস্থালির কাজকর্মে কতটা সাহায্য করতে পারবেন? প্রয়োজন হলে একটা টাইম টেবিল তৈরি করুন যাতে আপনার কাজের সময়ের কোনও ব্যঘাত না ঘটে।
    • প্রত্যেকের সাথে যোগাযোগ রাখার জন্য পরিবারের কাজকর্মের একটা নির্ঘন্ট তৈরি করুন।
    মাথায় রাখবেন যে যদিও আমরা সবাই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কেউ কেউ সহজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি এই চাপ নিতে পারছেন না বা এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে সাথে সাথে আপনার এমপ্লয়ী অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইএপি) প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। যদি আপনার প্রতিষ্ঠানে কোন ইএপি পরিষেবা না থাকে তাহলে আপনি হেল্পলাইনে ফোন করতে পারেন অথবা আপনার নিকটবর্তী মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে পারেন।
    কোভিড-১৯ এবং শারীরিক দূরত্ব
    শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে যদি এর মধ্যে একটি বা একাধিক লক্ষণের সাথে মিল খুঁজে পান তাহলে আপনার কোনও বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন হতে পারে।
    শারীরিক
    • চূড়ান্ত ক্লান্তি
    • মাথা ঘোরা
    • বুকে চাপ অনুভব করা
    • পেটে ব্যাথা
    • অনিদ্রা/ ঘুমের ব্যাঘাত
    • বমি বমি ভাব
    • শ্বাস কষ্ট
    আবেগজনিত
    • ঘনঘন রাগ হওয়া
    • রিলাক্স করতে না পারা
    • ভয় বেড়ে যাওয়া
    • অন্যদের সাথে খিটখিট করা
    • রাগে বা অভিমানে ফেটে পড়া
    • জিনিষ জমিয়ে রাখার প্রবণতা
    • মনোযোগের অভাব

    সূত্র: ইন্ডিয়ান সাইকিয়াট্রি বিষয়ক ওয়েবসাইট অবলম্বনে।


    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
    https://youtu.be/sMBR-Xy2ce8

    মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসরকারি চাকরিজীবীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু
    Next Article দুশ্চিন্তার কিছু ভালো দিকও রয়েছে!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বয়স ২৩ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রায়…

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.