Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় মানসিক চাপ বাড়াচ্ছে স্বজন বিহীন মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়া
    করোনায় মনের সুরক্ষা

    করোনায় মানসিক চাপ বাড়াচ্ছে স্বজন বিহীন মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়া

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 22, 2021Updated:April 22, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মৃতদেহে ৩ ঘন্টা পর নিস্ক্রিয় হয় করোনা, দাফন করা যাবে যেকোনো জায়াগায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোভিড-১৯ মহামারী মৃত্যুকে যেন করেছে আরও অমানবিক। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের কারোরই কাম্য নয় যে মৃত্যুতে পাশে থাকেনা কোন স্বজন, শোক প্রকাশেও এঁকে দেওয়া হয় বাধ্য বাধকতার গণ্ডী। করোনার পাশাপাশি মৃত্যু নিয়ে এই মানসিক উৎকণ্ঠাও আমাদের চরমভাবে ভোগাচ্ছে।

    করোনা সংক্রমণের ভয় আমাদের স্বাভাবিক কাজ কর্মে প্রচণ্ড ব্যাঘাত ঘটিয়ে চলেছে। দীর্ঘ দিন ধরে আমরা গৃহবন্দী জীবন যাপন করছি। সবার সাথে দূরত্ব বজায় রাখতে গিয়ে সমাজ সামাজিকতা, আমোদ আহ্লাদ সব কিছু যেন ভুলে গেছি। এমনকি কোন মৃত্যু সংবাদে আমরা তাদের সাথে সামিল হতে পারছিনা, শোক প্রকাশ করতে পারছিনা কাছে গিয়ে। যারা করোনা মহামারীর এই দুঃসময়ে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু বরণ করছে তাদের মৃত্যু হচ্ছে একাকী, সবার থেকে বিচ্ছিন্ন অবস্থায়। আবার মৃত্যুর পর নিকট আত্মীয় কিংবা পরিচিত মানুষ জন, কেউই যেতে পারছে না কাছে। অনেক ক্ষেত্রেই দেহ সংস্কারের কাজ করতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। করোনা কালীন সময়ে অহরহ এমন অমানবিক দৃশ্যের অবতারণা হচ্ছে আমাদের চারদিকে যা আমাদের হৃদয়ে তৈরি করছে এক গভীর ক্ষত এবং মনের মাঝে সৃষ্টি করছে এক চরম শঙ্কা। মৃত্যুকে এক দিন সবাইকেই মেনে নিতে হবে। কিন্তু আমরা চাইনা এমন অমানবিক, ভয়ঙ্কর মৃত্যু যে মৃত্যুতে অন্তিম যাত্রায় আমরা কাউকেই কাছে পাবনা।

    কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে সব থেকে বেশী মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে  তারা যাদের পরিবারে সদস্য সংখ্যা কম বা যারা একা থাকে। করোনা আক্রান্ত হয়ে একদম একাকী করোনার সাথে লড়াই করছেন তারা এবং ভাগ্যের কাছে হেরে গেলে একাকীই মৃত্যুবরণ করতে হচ্ছে তাদের। মৃত্যুর সময়ে আপনজনদের সান্নিধ্য, নিজের অভিব্যক্তি ব্যক্ত করা, তাদের মনের ভাবে সিক্ত হওয়া কিংবা আলিঙ্গন, স্পর্শ এসব কিছু থেকে বঞ্চিত থাকতে হচ্ছে যা খুবই দুঃখজনক। এর ফলে মৃত্যু পথযাত্রী মানুষের মনের মাঝে রয়ে যাচ্ছে এক অপরিসীম কষ্ট। যারা এভাবে অকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, তাদের আত্মীয় স্বজনেরা মনস্তাত্ত্বিক পীড়া এবং আত্ম গ্লানিতে ভুগছেন যে শেষ সময়ে তারা কোন রকম সহায়তা পারছে না। এমনকি সংক্রামক ব্যাধি হওয়ায় কাছেও যেতে পারছেনা। আর যারা করোনা ছাড়া অন্য কোন অসুস্থতায় মৃত্যুবরণ করছে তাদের কাছের মানুষেরা ভাবছেন তারা হয়তো করোনা পরিস্থিতির কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন বলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের মনে এমন ধারণা জন্মাচ্ছে যে করোনাকে অধিক গুরুত্ব দিয়ে তারা হয়তো সেই অসুস্থ মানুষটিকে অবহেলা করেছেন।

    এমনকি বর্তমান দুঃসময়ে অন্ত্যেষ্টিক্রিয়া কর্ম গুলোও আমাদের ঠিক মনের মত বা যা আমরা চাই এবং আগে যেভাবে হত ঠিক তেমনটা হচ্ছেনা। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যানবাহনের স্বাভাবিক চলাচলে বিধি নিষেধ থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারছে না। অন্ত্যেষ্টিক্রিয়ার সকল অন্তরঙ্গ মনোভাব থেকে মৃতের আত্মীয় এবং অন্যরা বঞ্চিত হচ্ছে। এছাড়াও যেহেতু সকল ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, তাই অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোন সামাজিক বা লৌকিক আচার পালন করাও সম্ভব হচ্ছেনা। পরিবার এবং কাছের মানুষদের নৈকট্য ছাড়াই একজন মৃত্যু পথযাত্রী শেষ বিদায় নিচ্ছেন। এর থেকে মর্মস্পর্শী আর কি হতে পারে!

    এমন পরিস্থিতিতে আমরা যারা বেঁচে আছি, আমরা সবাইই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। আমাদের মাঝে এক চরম মানসিক উৎকণ্ঠা কাজ করছে। আমরাও ভাবতে বাধ্য হচ্ছি যে আমাদের ভবিষ্যৎ ও একই রকম হবেনা তো? আমাদেরকেও এভাবে নিজেদের কাছের মানুষদের থেকে দূরে কোন হাসপাতালের বিছানায় একাকী মৃত্যুবরণ করতে হবেনা তো? আমরা অনবরত প্রার্থনা করছি যেন এভাবে অমানবিক মৃত্যুবরণ করতে আমাদের না হয়। সৃষ্টিকর্তা যেন এমন মৃত্যুর সাক্ষী আমাদের না করেন।

    প্রত্যেক প্রাণীর মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু কেউই এমন হতাশা এবং কষ্টের মধ্য দিয়ে মৃত্যুবরণ করতে চাইবেনা। আমরা প্রত্যাশা করব এমন অবস্থা খুব দ্রুত পরিবর্তন হবে। এসব ভেবে প্রতিনিয়ত নিজেদের মানসিক ও শারীরিক পীড়াগ্রস্ত করা থেকে বিরত থাকতে হবে। সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে। করোনা থেকে সুরক্ষিত থাকাই এখন আমাদের একমাত্র করণীয়। আর আমরা অবশ্যই এতে সফল হবো কারণ আমরা আত্মবিশ্বাসী। আমরা এই অমানবিক ও দুর্দশাগ্রস্ত মৃত্যু চাইনা।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/good-mourning/202009/not-the-way-i-wanted-it-be

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকারো সাথে ঠিকমতো কথা বলতে পারি না
    Next Article করোনা আবহে অতিরিক্ত মানসিক চাপ এবং বিষণ্ণতা বাড়িয়েছে আত্মহত্যা প্রবণতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.