Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আশাহীন হওয়া দূর করতে করণীয়
    জীবনাচরণ

    আশাহীন হওয়া দূর করতে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 12, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আশাহীন হওয়া দূর করতে করণীয়
    আশাহীন হওয়া দূর করতে করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সব বিষয় নিয়ে হতাশ হওয়াটা মোটেই সুস্থতার লক্ষণ নয়। মানসিক স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কোনো আশা নেই- এই ধরনের বোধ থেকে আশাহীনতা অনুভূতির সৃষ্টি হয়।

    ক্যালিফোর্নিয়ার মালিবুতে অবস্থিত ‘বিচ হাউজ ট্রিটমেন্ট সেন্টার’য়ের থেরাপিস্ট ডা. এমিলি এক্সটেইন বলেন, “একাকী বোধ, আটকে থাকা অনুভূতি, কোনো কাজ করতে না পারা, সবসময় বিষণ্ন থাকার মানে আপনার ভেতর আশাহীনতা কাজ করছে।”
    “এটা আপনাকে স্তব্ধ করে রাখতে পার। আর সেটার কারণ থাকতে পারে পেশাগত কিংবা ব্যক্তিগত জীবন।” বললেন এক্সটেইন।
    তবে আশার বিষয় হল আশাহীন হওয়ার দূর করার উপায়ও রয়েছে।
    আশাহীনতা কী?
    এটা একটা জটিল বিষয়। যুক্তরাষ্ট্রের আটলান্টা’র লাইসেন্স প্রাপ্ত মনোবিজ্ঞানি ডা. তামারা ডি’অঞ্জু টার্নার আশাহীন হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “কঠিন সময় কখনই ভালো হবে না- এরকম বোধ বা বিশ্বাসকে আশাহীন হওয়া বোঝায়।”
    “সারাক্ষণ নেতিবাচক ঘটনার সম্মুখিন হওয়ার বা এই ধরনের অভিজ্ঞতা বেশি ঘটা আর সেগুলো থেকে উত্তরণের পথ না পেলে এই ধরনের বোধের তৈরি হয়। তবে এটাই একমাত্র কারণ নয়।”
    তিনি আরও বলেন, “শক্তির মাত্রা, আগের রাতে ঘুমের পরিমাণ, হরমোন, মানসিক চাপ- ইত্যাদির ওপর আমাদের মন-মেজাজ নির্ভর করে। আর বেশিরভাগ সময় আশাহীন থাকার আরও বড় কারণ থাকতে পারে। যেটা হতে পারে বিষাদগ্রস্ততা বা দুশ্চিন্তা।”
    এই ধরনের মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে কিছু পন্থার আশ্রয় নেওয়া যেতে পারে।
    কাছের মানুষের সঙ্গে কথা বলা: যদিও এই ধরনের অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। যেমন- ‘আমার খারাপ লাগছে, তবে কেনো তা জানি না’ বা ‘মনে হচ্ছে আমি হারিয়ে গেছি কিন্তু কেন এরকম লাগছে বলতে পারছি না।’
    পেনসিলভেনিয়ার মনোচিকিৎসক ডা. অ্যানা হাইয়াট নিকোলেইডস বলেন, “এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল নিজেকে প্রকাশ করার চেষ্টা করা। কারণ বন্ধু বা কাছের মানুষরা সবসময়ই খারাপের মধ্যেও ভালো বিষয়টা দেখাতে পারে।”
    সেচ্ছাসেবক হিসেবে কাজ করা: যদিও অগণিত ঘটনা এবং অবস্থা থেকে আশাহীনতার সৃষ্টি হয়। তারপরও কোনটা পারবেন আর কোনটা পারবেন না সেটা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময়ই এই অনুভূতি আপনা-আপনি চলে যায়না। এছাড়াও মানসিক চিকিৎসক কিংবা যৌথভাবে কারও সঙ্গে চেষ্টা করে এই অবস্থা থেকে বের হয়ে আসা যায়। একই ধরনের অনুভূতিতে আছেন এরকম মানুষ খুঁজে বের করতে পারলে নতুন করে বন্ধুত্ব গড়ে ওঠার পাশপাশি হারিয়ে যাওয়া উৎসাহ উদ্দিপনাও ফিরিয়ে আনা সম্ভব।
    নিকোলেইডস বলেন, “সেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুধু নতুন বন্ধুই যোগাড় করবে না বরং সমাজের জন্য কিছু করতে পারলে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার একটা প্রক্রিয়া শুরু হবে। মনে হবে আপনি একা নন, আশা এখনও আছে। আর এই অনুভূতি পরিবর্তন আনতে সাহায্য করে।”
    অনেকসময় কোনো ঘটনা বা বিষয়ের কারণে আশাহীনতা কাজ করে। যেমন- কাছের কারও অসুস্থতা কারণে নিজের ভেতর আশাহীন বোধ করা।
    নিকোলেইডস এক্ষেত্রে পরামর্শ দেন যে, “কোনো বিষয় নিজের নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে সেটা নিয়ে আশাহীন হওয়ার কিছু নেই। কারণ প্রত্যেকের জীবনেই এরকম হয়। আবার যদি চাকরিক্ষেত্রে কোনো ঘটনা থেকে আশাহীন হতে হয় সেক্ষেত্রে নতুন আশা হতে পারে নতুন চাকরি খোঁজা- যা আসলেই নতুন চাকরি পাওয়াতে সাহায্য করবে।
    ছোট স্বপ্ন পূরণ করা সহজ: সবকিছু নিয়ে সামনে এগিয়ে যাওয়া বা সব কিছুই একসঙ্গে ঠিক করার চেষ্টা বাদ দিয়ে নির্দিষ্ট যৌক্তিক বিষয় সমাধানের চেষ্টা করতে হবে।
    যুক্তরাষ্ট্রের ক্রিস্টিন এ মিকোফ, জীবনবিষয়ক বিশেষজ্ঞ লেখক বলেন, “কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললে সেটা করতেই সুবিধা হয় না পাশাপাশি সেটা করার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। আর আত্মবিশ্বাস বাড়লে আশাহীন হওয়ার সম্ভাবনাও কমে।”
    ধ্যন ও নিজের যত্ন: যদিও শুনতে অদ্ভূত লাগতে পারে। তবে নিজের যত্ন নিলে হতাশাবোধ কাটে। সেটা হতে পারে রূপচর্চা যেমন- ফেইশল করা। রূপচর্চা করা অনেকের পছন্দ না। সেক্ষেত্রে হেঁটে ঘুরে আসাও যেতে পারে।
    যুক্তরাষ্ট্রের ‘ফ্যামিলি ইউনাইটেড ফর রিকোভার’য়ের প্রতিষ্ঠাতা ও সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া আর্লিংটন বলেন, “ধ্যান খুব ভালো কাজ করে। আর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত তিনটি বিষয় লিখুন যেগুলো নিয়ে আপনি কৃতজ্ঞ। এরপর রাতে একটা ভালো ঘুম দিন।”
    অভিজ্ঞ চিকিৎসকের সাহায্য নেওয়া: রোগী নিজে না পারলে প্রশিক্ষণপ্রাপ্ত মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এই আশাহীনতায় ভোগাটা বিশ্বব্যাপী বিস্তৃত। আর সেটা মানসিক না হয়ে শারীরিকও হতে পারে।
    নিকোলাইডস বলেন, “অভ্যাস পরিবর্তন করার পরও মন থেকে যদি ভোঁতা অনুভূতি না যায় অথবা যদি আত্মহত্যার কথা মাথায় আসে তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হবে। মনে রাখতে হবে আপনার ভাবনা চিন্তার বাইরেও অনেক উপায় আছে। আর সেই আশার আলো দেখাতে পারে অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক।”

    আশাহীন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা ভাইরাস ও আমাদের থুথু'ভ্যাস
    Next Article শরৎচন্দ্র চট্টপাধ্যায়: নিজের তৈরি চরিত্রের ভেতর যিনি নিজেই ঘুরে বেড়াতেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.