Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যার শোকের যন্ত্রনাময় দীর্ঘ পথ অতিক্রম করা
    ফিচার

    আত্মহত্যার শোকের যন্ত্রনাময় দীর্ঘ পথ অতিক্রম করা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 12, 2019Updated:September 10, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মহত্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রিয়জন-বিয়োগের শোক সর্বজনীন। টমাস অ্যাটিগ তাঁর হাউ উই গ্রিভ: রিলার্নিং দ্য ওয়ার্ল্ড বইটিতে শোক এবং শোকাকুলতার তফাৎ সম্পর্কে আলোচনা করেছেন। তাঁর মতে শোকাকুলতা আসলে এক ঝাঁক আবেগ যা আমরা নিকটজনকে হারালে অনুভব করি। শোক শুধু তার এক অংশ মাত্র। প্রি়য়জন-বিয়োগে আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও, বিয়োগের প্রতি আমাদের প্রতিক্রিয়া আমরা নির্ধারণ করতে পারি।

    আত্মহত্যার কারণে নিজের প্রিয়জনকে হারালে একজন ব্যক্তির আদর্শ ও মানসিক স্থৈর্য ধ্বংস হয়ে যায়। এই সময়টা অত্যন্ত বিভ্রান্তিকর এবং একাকীত্বময় এক সময়। অন্য কারণে মৃত্যুর ফলে নিজের প্রিয়জন মারা গেলে একজন ব্যক্তি যেভাবে শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন, ঠিক তেমনই অনুভব করেন তিনি যিনি আত্মহত্যায় নিজের প্রিয়জনকে হারিয়েছেন। এই ক্ষেত্রে মাথাব্যাথা, পেট ব্যাথা, ক্ষুধামান্দ্য, মানসিক আঘাত, শব্দ ও আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, রক্তচাপ বৃদ্ধি, অনিদ্রা এবং ক্লান্তির মতো শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।

    আত্মহত্যায় নিজের প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, স্বাভাবিক মৃত্যুতে নিজের প্রিয়জন হারানোর মতন হয়েও কোথাও একটা অনেকটাই আলাদা। নিজের মৃত্যু নিজে ডেকে আনাকে, নিজেকে বাঁচিয়ে রাখার স্বাভাবিক আচরণের বিপরীত হিসেবে ধরা হয়। সমাজে এর কোনও স্বীকৃতি নেই বললেই চলে, বৈধতার তো প্রশ্নই ওঠে না। আত্মহত্যাকে ঘিরে কলঙ্ক, লজ্জা, গোপনীয়তা এবং নীরবতা, একে অপরাধ ও পাপের খাতায় ফেলে দেয় যা মৃত ব্যক্তির স্বভাব-চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এই ধরণের আলোচনা মৃত ব্যক্তির শোকার্ত পরিজনদের উপরে গভীর মানসিক প্রভাব ফেলে, এবং তাঁদের পক্ষে এই নিয়ে আলোচনা করা দুষ্কর হয়ে উঠে। ফলে অনেক সময়ই তাঁরা এই বিষয়ে আলোচনা এড়িয়ে যান এবং নিঃশব্দে নিজেকে গুটিয়ে নেন।
     

    “শোকের সাথে এক তীব্র আর্তনাদ”
    আত্মহত্যাকে যারা তুলনাহীন মৃত্যু বলেছেন, তাঁরা খুব একটা ভুল বলেননি। এই ক্ষেত্রে প্রি়য়জন-বিয়োগের যন্ত্রণাকে “শোকের সাথে এক তীব্র আর্তনাদ” হিসেবে বলা হয়েছে। অর্থাৎ প্রি়য়জন-বিয়োগের সময় বিভিন্ন আবেগ যেমন রাগ, ভয়, বিষণ্ণতা এবং অপরাধবোধ আরও প্রশস্ত এবং তীব্র হয়ে ওঠে। ফলে শোকাকুল মানসিক অবস্থা আরও দীর্ঘস্থায়ী এবং জটিল হয়ে যায়। তাই হয়ত একে আক্ষরিক অর্থেই জটিল শোক বলা যেতে পারে।

    আত্মহত্যা একজনের জীবনে হঠাৎ, হিংস্র এবং অপ্রত্যাশিত ভাবে নেমে আসে। আপনি এই রকম পরিস্থিতির আভাস আগে থেকে পেলেও সম্পূর্ণরূপে প্রস্তুত কোনও দিন হতে পারবেন না। আপনি আত্মহত্যার খবর শুনলে বা মৃতদেহ আবিষ্কার করলে বা আত্মহত্যা করতে দেখলে, অবিশ্বাসে এবং মানসিক শোকে শক্তিহীন হয়ে পড়তে পারেন। স্বাভাবিক ভাবেই এই রকমের অভিজ্ঞতা থেকে আসা মানসিক আঘাত, স্বাভাবিক বা অপঘাতে মৃত্যুর চেয়ে অনেক বেশি।

    প্রিয়জনকে আত্মহত্যায় হারিয়েছেন এমন ব্যক্তিকে প্রায়ই দু’টো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়: আমার প্রিয়জন কেন নিজেকে শেষ করে দিলেন? আমি কি এটা কোনও ভাবে আঁচ করতে বা আটকাতে পারতাম? এই চিন্তাগুলি সেই ব্যক্তিকে এক আলাদা রকমের মানসিক কষ্ট, অপরাধবোধ ও গ্লানির দিকে ঠেলে দেয়। আমার ক্ষেত্রে, আমার স্বামীর এই সিদ্ধান্তের পেছনের কারণ বোঝার চেষ্টার সাথে যোগ হয়েছিল প্রত্যাখ্যাত ও একলা হয়ে যাওয়ার অনুভূতি।  স্বাভাবিক বা অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে আপনাকে এই রকমের আবেগের মুখোমুখি হতে হয় না।

    আমাদের সমাজে আত্মহত্যায় কেউ মারা গেলে অন্যান্য মৃত্যুর মতন সমবেদনা এবং সহানুভূতি দেখা যায় না। আমি নিজে এই ক্ষেত্রে ভুক্তভোগী কারণ, চারপাশে লোকজনদের থেকে সমবেদনা এবং সহানুভূতির অভাবে এক সময় নিজেকে বিচ্ছিন্ন, একলা আর নিঃসঙ্গ মনে করতাম। আমার আত্মীয়রা নিজেরাই দুঃখে ডুবে ছিলেন, কারণ তাঁরা তাঁদের অন্ত্যন্ত কাছের মানুষকে হারিয়েছিলেন। তাঁদের সমবেদনা বা স্নেহ আমার উপরে সেই অর্থে কখনও আসেনি। সেটার কারণ কি আমি জানি না। হয়ত তাঁরাও ঘটনাটায় হতবাক ও বোধশূন্য হয়ে পড়েছিলেন। বন্ধু-বান্ধবদের অবস্থাও ছিল তথৈবচ। এই রকম বিবেকহীন এবং উদাসীনতার পরিস্থিতিতে, সংবেদনশীলতার অভাব এবং কৌতূহলপূর্ণ আচরণ সবচেয়ে বড় কাঁটা হিসেবে ফুটে ওঠে।

    আনুষঙ্গিক শিকার
    একটি আত্মহত্যার ঘটনা লাগামছাড়া জল্পনা ও চর্চার জন্ম দেয়। এটি এমন এক প্রকাশ্য ঘটনা যার সাথে জড়িয়ে থাকে প্রচুর ডাক্তারি-আইনি জটিলতা। এই পরিস্থিতিগুলিতে আইনরক্ষকদের অমানবিক ও নাক গলানো আচরণ যেমন মৃত ব্যক্তির বিধ্বস্ত পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করা লক্ষ্য করা যায়। মূল ঘটনার আনুষঙ্গিক শিকার হিসেবে এভাবেই তাঁদের আবেগগুলো ফুটে ওঠে।

    আমাদের চারপাশে আত্মহত্যাকে ঘিরে কুণ্ঠা, গোপনীয়তা, লজ্জা ও নিস্তব্ধতা রয়েছে। মৃত ব্যক্তির পরিবার পরিজনরা  অবহিত এবং সংবেদনশীল প্রতিক্রিয়া নিয়ে বিচলিত হয়ে পড়েন। এই কুণ্ঠা ও লজ্জা আমাদের সমাজের নেতিবাচক আয়নায় প্রতিফলিত হয়ে সোজা এসে পড়ে সেই হতভাগ্য পরিবারের উপরে। আত্মহত্যা আটকাতে না পারায় নিজের ভূমিকা বাড়িয়ে দেখার প্রবণতা বেড়ে যায়, এবং পাশাপাশি ঝুঁকির কারণগুলির গুরুত্ব কমিয়ে দেখা হয়, যার জন্য আসলে এমনটা হল। কখনও কখনও আলোচনায় মৃত ব্যক্তির ভাল দিকগুলো বাড়িয়ে বলা হয়, যাতে সামান্য সামাজিক স্বীকৃতির ছোঁয়া পাওয়া যায়!

    আত্মহত্যায় নিজের প্রিয়জনকে হারানোর পর তাঁর পরিবারের লোকজনরা ভয় পান যে তাঁদের প্রিয়জন এবং তাঁদেরকে সবাইকে ভুল বোঝা হতে পারে। এবং সেই আতঙ্কে তাঁরা ক্রমশ নিজেদেরকে চারপাশ থেকে গুটিয়ে নিতে থাকেন। অনেক সময় সামাজিক লোকলজ্জার ভয়ে তাঁরা আসল ঘটনাটা চেপে যান এবং এমন কোনও মৃত্যুর কারণ বলেন যেটা সমাজ মেনে নেবে। সমাজ এবং আশেপাশের লোকদের সাথে এইভাবেই তাঁদের সম্পর্কের বাঁধন ভাঙতে থাকে। এর ফলস্বরূপ, তীব্র মানসিক ধাক্কা থেকে সামলে উঠতে এই অজ্ঞাত এবং অজানা শোকাকুল ব্যক্তিদের অনেকটা সময় লেগে যায়।

    যিনি এমন পরিস্থিতির সম্মুখীন, তাঁর অনেকটা উপকার করা সম্ভব যদি আশেপাশের মানুষ এই বিষয়ে সংবেদনশীল হয়ে উঠেন, সমবেদনার সাথে এগিয়ে আসেন এবং এমন বিরাট ক্ষতির পরে তাঁর পাশে দাঁড়ানোর কথা মাথায় রাখেন। এটি একটি জটিল পরিস্থিতি যার জন্য প্রয়োজন মানবিক বোধ এবং বিবেচনার; তবে এটা যিনি বেঁচে রয়েছেন তাঁর জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে।
    মূল লেখক: ডঃ নন্দিনী মুরলী, প্রতিষ্ঠতা, স্পিক।

    আত্মহত্যা প্রিয়জন শোক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ যখন জীবনের অঙ্গ হয়ে যায়
    Next Article মানসিক চাপের কোন স্তরে চিকিৎসা প্রয়োজন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.