Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    কার্যক্রম

    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    Moner KhaborBy Moner KhaborDecember 12, 2024Updated:December 14, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১২ ডিসেম্বর ২০২৪, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হলো গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (BAP), এবং এর মিডিয়া পার্টনার ছিল মনের খবর টিভি।

    বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান।

    বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব। উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াহাব , সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এবং ডা. মোহাম্মদ জুবায়ের মিয়া, ডা. মো. রাহানুল ইসলাম, ডা. মো. তৈয়বুর রহমান রয়েল এবং অন্যান্য সদস্যারা ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ আবু সাঈদ,
    জাতীয় নাগরিক নির্বাহী কমিটির সংগঠক এডভোকেট আলী নাসির খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সিনিয়র সভাপতি এ কে এম ওয়ালিউল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, ইউনিসেফ প্রতিনিধি ডা. সাবরিনা রাফি এবং বস্তিবাসীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা ট্রান্সফোরম প্রজেক্টের ম্যানেজার ডা. আজমেরী। বৈঠকটি সঞ্চালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো. তৈয়বুর রহমান।

    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে শহীদ ও আহতদের জন্য মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এবং দারগোড়ায় মানসিক সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

    ডা. মো. রাহানুল ইসলাম জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে ৯২% মানুষ চিকিৎসা নেয় না। তিনি শহর ও গ্রামে মানসিক স্বাস্থ্যসেবা উন্নত করার আহ্বান জানান।

    এডভোকেট আলী নাসির খান বলেন, আন্দোলনের পর মানসিক চাপের কারণে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা সৃষ্টি জরুরি।

    অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব বলেন, BSMMU তে অন্য ডিপার্টমেন্টে ভর্তি হওয়া ৪৮% রোগীরা মানসিক স্বাস্থ্যর সমস্যায় ভোগেন। তিনি বলেন মানসিক স্বাস্থ্য পিছিয়ে আছে, তাকে এগিয়ে নিতে হবে। মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়নে সঠিক তথ্যের গুরুত্ব তিনি তুলে ধরেন।

    আরজে নিরব বলেন ,পাড়া-মহল্লায় মানসিক স্বাস্থ্য ইউনিট চালুর প্রস্তাব দেন এবং স্টিগমা ভাঙতে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।

    ডা. সাবরিনা রাফি মানসিক স্বাস্থ্য উন্নয়নে একশন প্ল্যানভিত্তিক ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেন। তিনি জানান, DGHS এবং DGME-এর সাথে সহযোগিতায় মানসিক স্বাস্থ্য বিষয়ক কারিকুলাম উন্নয়নে কাজ করছেন।

    ডা. মুনতাসির মারুফ জানান, কড়াইল বস্তিতে আউটডোর মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু রয়েছে এবং NITOR-এ কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

    মাওলানা তানজিলুর রহমান তার বক্তব্যর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের ওপর ধর্মীয় দৃষ্টিকোণ তুলে ধরেন। আল্লাহর বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, “তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” তিনি জানান, ওষুধের পাশাপাশি ধর্মীয় কাজে মনোযোগ দিলে মানসিক স্বাস্থ্য উন্নত হতে পারে।

    গণঅভ্যুত্থানের সমন্বয়ক নাহিদা বুশরা বলেন, আন্দোলনে অংশ নেওয়া প্রায় সবাই মানসিকভাবে বিপর্যস্ত। শহীদদের পরিবারে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত ধীরে ধীরে উন্নতি করছে।

    ন্যাশনাল ডক্টরস ফোরামের সিনিয়র সভাপতি এ কে এম ওয়ালিউল্লাহ বলেন, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, জাতি শত বছর ধরে তা স্মরণ করবে। তিনি প্রশাসন, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যে সাইকোপ্যাথিক ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। তিনি চিকিৎসকদের নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছেন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

    ডা. আব্দুল ওয়াহাব মিনার জাতি গঠনে যোগ্যতার গুরুত্বের কথা বলেন। তিনি বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি। নবীন প্রজন্ম যেন শৈরাচারে পরিণত না হয়। তাদের চিন্তার গভীরতা ও মানসিক সক্ষমতা আমাদের থেকে এগিয়ে গেছে। বন্যার পর জমিতে পলি জমে, সেখানে ফসল ফলাতে হবে।”

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী বলেন আত্মহত্যার চেষ্টা যে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে এই আইন সংশোধন করতে হবে। দেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সব সেক্টরকে পাশাপাশি একসাথে কাজ করতে হবে।

    এই বক্তব্যগুলো গণঅভ্যুত্থান পরবর্তী মানসিক স্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগ এবং কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তাকে বিশেষভাবে তুলে ধরেছে।

    গণঅভ্যুত্থানের সমন্বয়কারী রাতুল ও মাহরিন ”হোপ ওয়েব” নামক একটি কার্যক্রম শুরু করেছেন, যার মাধ্যমে আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    বৈঠকের শেষ বক্তব্যে অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব অংশগ্রহণকারী ও সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানসিক স্বাস্থ্যসেবা মানুষের কল্যাণে নিবেদিত রাখতে হবে। পাশাপাশি মানসিক চিকিৎসার নামে অপচিকিৎসা বন্ধ করার আহ্বান জানান।

    গোলটেবিল বৈঠকটি মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এই বৈঠক একটি মাইলফলক হয়ে থাকবে।

    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

     

    আরও পড়ুন:

    • সিওমেকের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডা. আহমদ রিয়াদ

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্পোরেট সাইকোলজিতে টেলিসাইকিয়াট্রি
    Next Article জুয়া ও মাদকাসক্তির সম্পর্ক? কীভাবে এটি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে?
    Moner Khabor

    Related Posts

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.