Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্কে সম অধিকার সম্পন্ন মানসিকতা অত্যন্ত প্রয়োজন
    ফিচার

    সম্পর্কে সম অধিকার সম্পন্ন মানসিকতা অত্যন্ত প্রয়োজন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সম্পর্কে দু’জন মানুষের মধ্যে সম অধিকার সম্পন্ন মানসিকতা বজায় থাকা অত্যন্ত প্রয়োজন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অনেক্ষেত্রেই দেখা যায় সম্পর্কের মাঝে নারীর তুলনায় পুরুষের সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা অধিক থাকে। যখন দু’জনের মধ্যে কোন মত বিরোধ দেখা দেয় তখন একজন নারীকেই তার মতামত প্রত্যাহার করে নিতে হয় এবং পুরুষের মতামতই প্রাধান্য পায়। সম্পর্কের মাঝে এই অসামাঞ্জস্যতা সম্পর্কে জড়িয়ে থাকা উভয় মানুষের জন্যই ক্ষতিকারক এবং অবশ্যই অন্যায়।

    ঘরে বা বাইরে সমাজে সব ক্ষেত্রেই দেখা যায় পুরুষ এবং নারীর জন্য ভিন্ন  ভিন্ন জীবন দর্শন বিরাজ করে। অনেক কাজের ক্ষেত্রেই দেখা যায় পুরুষ ভাবছে এটা নারীদের কাজ অতয়েব সে এটি করবেনা আবার নারী ভাবছে এটা তার কাজ নয় অতয়েব এটা তার পুরুষ সঙ্গীকেই করতে হবে। যেমন ধরুন, দৈনন্দিন জীবনে এমন একটি ধারণা প্রচলিত আছে যে, থালা বাসন পরিষ্কার করাটা নারীদের কাজ এবং অধিকাংশ পুরুষই এটি করতে অস্বীকার করেন এটা ভেবে যে এগুলো নারীদের কাজ!

    মূলত এই নারী পুরুষ মতভেদের পেছনে যে কারণটি কাজ করে সেটি হল ক্ষমতার বণ্টন এবং অবশ্যই মানসিকতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। তবে, এসব ক্ষেত্রে কেউ যদি স্বেচ্ছায় অন্যের ক্ষমতা প্রদর্শনের কাছে হার মানে বা নিজে থেকে দাশত্য স্বীকার করে নেয় সেক্ষেত্রে সমস্যা দূর করা বেশ কঠিন। এবং যখন এই সমস্যা তার সহ্যের সীমা অতিক্রম করে তখন বিশেশজ্ঞের পরামর্শ অত্যাবশ্যক হয়ে পড়ে।

    সন্তান লালন পালন থেকে শুরু করে দাম্পত্য জীবনের অনেক ক্ষেত্রেই নারী এবং পুরুষ উভয়কেই নিজের অবস্থান এবং কার্যকারিতা বুঝে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। এসব ক্ষেত্রে নিজের ক্ষমতা প্রদর্শনের সীমা বুঝে ওঠা খুব জরুরী। একই সাথে ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে দুজনার মধ্যে সমভাব থাকাটাও গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় পারিবারিক সকল সিদ্ধান্ত বিশেষ করে পরিবার পরিকল্পনা, জীবিকা ও অর্থনৈতিক সিদ্ধান্ত এবং সন্তানদের ভবিষ্যৎ সংক্রান্ত প্রায় সকল সিদ্ধান্তই একজন পুরুষ নিয়ে থাকেন। শারীরিক বল, মানসিক জোর কিংবা বুদ্ধিমত্তা, সকল দিক থেকে পুরুষকেই এগিয়ে রাখা হয়। একজন পুরুষ যদি কোন কারণে তার সঙ্গীর সাথে প্রতারণা করে,তাহলেও অদ্ভুতভাবে আমাদের সমাজ ঐ নারীকেই  দায়ী করে!

    এই অবস্থায় একজন নারীর উচিৎ সকল প্রকার অধিকারের অনধিকার চর্চার বিপক্ষে সরব হওয়া, প্রতিবাদ করা। শারীরিক এবং মানসিক কোন দিক দিয়েই যে সে তার সঙ্গীর থেকে পিছিয়ে নেই সেটি তাকে বুঝিয়ে দিতে হবে। এ বিষয়ে নিজের চিন্তাভাবনা সঙ্গীর কাছে খোলামেলা রূপে প্রকাশ করতে হবে। এই অনমনীয় মানসিকতা তাকে অবশ্যই তার সঙ্গীর ভুল ভাঙ্গাতে সহায়তা করবে এবং সে অবশ্যই তার সঙ্গীর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে।

    একটি সম্পর্ককে গড়ে তুলতে দুটো মানুষেরই অবদান থাকে। কোন সম্পর্কই যত্ন ছাড়া টিকিয়ে রাখা সম্ভব হয়না।  সম্পর্ককে অর্থবহ করতে হলে তাই দুজন মানুষের মাঝে মনস্তাত্ত্বিক বোঝাপড়া যেমন, একে অপরের প্রতি দয়া, ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি, ধৈর্য, আগ্রহ, সহমর্মিতা থাকতেই হয়। আর যে বিষয়টি এই সকল গুণাবলীকে নিশ্চয়তা প্রদান করে সেটি হল দুজনার মাঝে সম অধিকার সম্পন্ন মনোভাব। সম অধিকার সম্পন্ন মনোভাবই দুজন সঙ্গীর মাঝে ভালবাসা বাড়ায় এবং সম্পর্ককে অর্থপূর্ণ করে।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article মহামারীতে সৃষ্টি হওয়া অস্তিত্ব শঙ্কা এবং আমাদের মানসিক দুর্বলতা
    Next Article শিশুর বিষণ্ণতা দূর করতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.