Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুকে বাগান করায় আগ্রহী করে তোলার উপকারিতা
    শিশু কিশোর

    শিশুকে বাগান করায় আগ্রহী করে তোলার উপকারিতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 19, 2019No Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    খুব কম মানুষই আছে যারা কখনো বাগান করেন নি। আমরা সবাই কম-বেশি বাড়ির পাশে অথবা বাসার ছাদে বাগান করেছি। আর বাগান করা নিয়ে স্কুলে রচনা লিখেনি এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না হয়তো! ছোট বেলায় বাগান করা আমাদের অনেকেরই প্রিয় শখ ছিলো, অনেকের বড় বেলায়ও আছে। আমাদের শৈশবের কথা একবার ভাবুন তো, আমরা কতটা যত্ন নিতাম আমাদের বাগানের, বাগানের প্রতিটা গাছ নিয়ে আমরা কতটা ভাবতাম? কতটা চিন্তিত থাকতাম? বাগানের প্রতিটা গাছকে আমরা কতটা ভালোবাসতাম। আমাদের শৈশবের একটা বড় অংশ জুড়েই বাগান করার প্রভাব ছিলো। একটু ভাবলে দেখবেন আমাদের মধ্যে অনেক গুণাবলী এই বাগান করার মাধ্যমে জন্ম নিয়েছে। আপনার সন্তানকে বাগান করার প্রতি আগ্রহী করে তুলে তার ভেতরেও কিছু গুণাবলী গড়ে তুলতে পারেন।
    আসুন শিশুর জন্য বাগান করার উপকারিতা সম্পর্কে জেনে নিই-
    শারীরিক কার্যক্ষমতা বাড়ায়
    বাগান করার মাধ্যমে শিশুরা বাগানের আনুসঙ্গিক কাজ করতে করতে তাদের শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়। গাছ রোপণ করা, আগাছা পরিষ্কার করা, গাছের জন্য পানি বহন করে নিয়ে আসা ইত্যাদির মাধ্যমে শিশুর শারীরিক কার্যক্ষমতা বাড়ে। একই সাথে শারীরিক অবকাঠামোর উন্নয়নও হয়। শিশুর শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীরের পেশীও সমৃদ্ধ হয়।
    বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে
    বাগানের গাছ কিভাবে বেড়ে উঠে? সূর্যের আলো ও পানি গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করে। সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে; এমন অনেক বিজ্ঞানভিত্তিক শিক্ষায় সে আগ্রহী হবে, জানতে পারবে নতুন কিছু। বাগানের গাছগুলোর ইংরেজী নাম, বৈজ্ঞানিক নাম ও বিভিন্ন গাছের জীবণচক্র ইত্যাদি জানার জন্য তার আগ্রহ জন্মাবে।
    ধৈর্যশীল করে তোলে
    ভাবুনতো, আপনার লাগানো গোলাপ গাছটায় কয়দিন পর ফুল এসেছিলো? পেয়ারা গাছের ফলের জন্য কতদিন ধৈর্য ধরেছিলেন? গাছে ফুল, ফল আসার পর কতটা খুশি হয়েছিলেন? ছোটবেলার এই চর্চাগুলোই কিন্তু আমাদেরকে ধৈর্যশীল হতে সাহায্য করেছিলো। বাগান করার মাধ্যমে একই চর্চা ও গুণাবলী আপনার সন্তানের মাঝেও গড়ে উঠবে।
    পরিবেশের যত্ন নিতে শেখে
    বাগান করার মাধ্যমে শিশুরা যত্নশীল হয়ে উঠে। বাগানের গাছের সঠিক পরিচর্যা, গাছের যত্ন নেয়া, সময় মতো পানি দেয়া, বাগানের আগাছা পরিষ্কার করা ইত্যাদির চর্চা তাকে বাগানের পাশাপাশি নিজের প্রতি ও অন্যান্য বিষয়ের প্রতিও যত্নশীল করে তোলে। এই চর্চার মাধ্যমে শিশুর মাঝে গুছিয়ে চলার মতো গুণাবলীও গড়ে উঠে।

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়
    শিশুর মাঝে ছোট থেকেই প্রকৃতিগতভাবে প্রকৃতির প্রতি ভালোবাসা জন্ম নেয়। বাগান করার মাধ্যমে প্রকৃতি প্রেম আরো দৃঢ় হয় ও শিশু প্রকৃতির প্রতি আরো দায়িত্বশীল হয়ে উঠে। গাছ পরিবেশ দূষণরোধে ভূমিকা রাখে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই; শিশুকে এমন ধারণা দিলে সে পরিবেশের উপর তার প্রভাব বুঝতে পারে ও দায়িত্বশীল হয়।
    পরিকল্পনা করার ক্ষমতা জন্মে
    রোপণের কত দিন পর পেয়ারা গাছে ফল হয়? গোলাপ গাছে ফুল পেতে হলে কতদিন আগে লাগাতে হবে? কত সময় পর গাছে পানি দিতে হবে? কখন গাছের আগাছা ও মরা ডালপালা পরিষ্কার করতে হবে? তার বাগানের কোন পাশে নতুন ফুল গাছটা লাগাবে? এইসব নিয়ে পরিকল্পনা করার মাধ্যমে সে বাস্তব জীবনেও পরিকল্পনা ও সিদ্ধান্ত নেয়া শিখবে।
    আমাদের সুন্দর শৈশবে যেমন বাগান করার একটা অবদান ছিলো, বাগান করার মাধ্যমে তেমনি আমাদের সন্তানদের শৈশবও সুন্দর ও শিক্ষণীয় হয়ে উঠুক।

    বাগান মনের খবর শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযথাযথ তদারকির অভাবই মাদকাসক্তের চিকিৎসার অন্তরায়
    Next Article বিশেষ ব্যক্তিদের পুনর্বাসনের তহবিল সংগ্রহে সিআরপি’র হাঁটা কর্মসূচি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.