Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু মনে দেশপ্রেমের ভাবনা
    শিশু কিশোর

    শিশু মনে দেশপ্রেমের ভাবনা

    ডা. মো. রাইসুল ইসলাম পরাগBy ডা. মো. রাইসুল ইসলাম পরাগMarch 26, 2020Updated:March 26, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশু মনে দেশপ্রেমের ভাবনা
    শিশু মনে দেশপ্রেমের ভাবনা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনার ঘরের ছোট্ট শিশুটি যে আগামী প্রজন্মের একজন কখনও ভেবেছেন? এই শিশুটিই যে ভবিষ্যতে দেশের একজন সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে এমন করে ভেবেছেন কখনও? হয়তো আপনি আমি থাকবো না, কিন্তু আমাদের শিশুরা এই দেশটাকে চালাবে, আমাদের প্রিয় দেশটাকে আমরা তার হাতেই তুলে দিয়ে যাবো। আমরা কি তাকে সেইভাবে প্রস্তত করতে পারছি? অথবা শিশুর মাঝে দেশাত্নবোধ জাগ্রত করতে বাবা মায়ের ভূমিকা কতটুকু – কখনও একটু সময় নিয়ে ভেবে দেখেছি? কয়েকটি প্রশ্নের আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করছি-

    শিশুদের মানসিক বিকাশের সময়ে দেশপ্রেম তৈরীতে বাবা মায়ের ভূমিকা আছে কি?
    একটি শিশু যখন শারীরিক ভাবে একটু একটু করে বড় হয়ে ওঠে, তার মনটাও যে একটু একটু করে বড় হয়। বাড়ন্ত শরীরের যেমন পুষ্টি প্রয়োজন, তেমনি বেড়ে ওঠা মনের জন্যও প্রয়োজন নানা রকমের উপাদান। ঠিক তেমনই একটি বিষয় হলো দেশপ্রেম। বিভিন্ন বয়সের সাথে সাথে বিভিন্ন ভাবে তাদের মনের মাঝে গেঁথে দিতে হয় দেশের ইতিহাস, দেশের গর্বগাঁথা, দেশের প্রতি কর্তব্য ও দেশের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার।

    কিভাবে খেলার ছলে শিশুদের শেখাবেন দেশের প্রতি ভালোবাসা?
    একেক বয়সে একেকভাবে দেশের প্রতি ভালোবাসা শেখানো যায়। যেমন – স্কুল শুরু করেছে যেই শিশুটি সে যখন চিত্রাংকন করে, জাতীয় পতাকাটি যখন রং করবে, এটা বাংলাদেশের পতাকা,আমার দেশের পতাকা এই তথ্যটুকু তাকে দেয়া যেতে পারে। আবার বিশেষ দিবসগুলোতে বাড়ির ছাদে পতাকা ওড়ানোর অভ্যাস করুন এবং শিশুদের কে এ ক্ষেত্রে সাথে রাখুন এবং তারা আপনাকে এই কাজে যখন সাহায্য করবে, তখন আপনা আপনিই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে৷ আরেকটু বড় হলে বিভিন্ন দিবসের ইতিহাস গল্পের ছলে বলা যেতে পারে। দেশের বীর সন্তানদের গল্প করুন। তাদের বীরত্বগাঁথার গল্প শোনাতে পারেন। জাতীয় নেতৃবৃন্দের পরিচয় দিন। ঐতিহাসিক স্থানগুলোতে বেড়াতে নিয়ে যান বাচ্চাদের। অল্প অল্প করে স্থানগুলো সম্পর্কে বলতে পারেন। দেশের প্রতি ছোট ছোট দায়িত্বের কথা বলতে পারেন। যেমন – করোনা ভাইরাসের কথাই ধরুন না। তাকে বোঝান বাইরে গেলে সে নিজে তো আক্রান্ত হতেই পারে, পাশাপাশি তার কাছ থেকে আরেকজন মানুষ ও আক্রান্ত হতে পারে, এভাবে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এই রোগ। তাই সবাই মিলে ঠেকাতে হবে এই রোগের বিস্তার। এভাবে দেশের প্রতি দায়িত্ববোধ জেগে ওঠে একটি শিশুর মাঝে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের কে পর্যায়ক্রমে জানান। তারা জানবে আমরা কিভাবে স্বাধীন হয়েছি। আমাদের মুক্তিযোদ্ধারা দেশকে কিভাবে স্বাধীন করেছে। তাদের মনে গেঁথে যাবে, জীবন দিয়ে হলেও দেশ বাঁচাতে হয়।

    দেশ সম্পর্কিত নেতিবাচক বিষয়গুলো কি শিশুদের সামনে উপস্থাপন করা যাবে?
    দেশ সম্পর্কিত অনেক নেতিবাচক বিষয় ই অনেক সময় আলোচনায় উঠে আসে বা শিশুর গোচরীভূত হয়। এক্ষেত্রে তাকে বোঝাতে হবে একটি দেশ কখনও খারাপ হতে পারেনা। দেশের মানুষ দেশের প্রতি দায়িত্বশীল না থাকলে একটি দেশ খারাপ রূপ নেয়। দেশের মানুষই পারে দেশকে ভাল ভাবে উপস্থাপন করতে।

    কিশোর বয়সে দেশপ্রেমের ভাবনায় কোন পরিবর্তন আসে কি?
    একটি কিশোর মন যেন হাজারো রং এর খেলা। কিশোর মনে হাজারো কুঠুরি, হাজারো দরজা-জানালা৷ কত কিছু আসে যায় সেই মনে! কখনও সেই মন বিদ্রোহী কখনও আত্মত্যাগী। ভীষণ ভাবে আবেগ খেলা করা কিশোর মনে দেশপ্রেম ধরা দেয় নানা ভাবে। কখনও মনে হয় এই দেশ ভালো না, এই দেশে থাকা যাবে না, সব ধ্বংস করে দিই৷ তাকে প্রকৃত তথ্য দিন, তার আবেগের মূল্যায়ন করুন। ধমক দিবেন না। ঠিক বিশ্লেষণ করুন৷ তার মধ্যে ভাল-মন্দ, উচিৎ-অনুচিৎ বিশ্লেষণের ক্ষমতা তৈরী করুন। কখনও মনে হয় এই মুহুর্তেই দেশের জন্য অনেককিছু করে ফেলব। তাকে ধাপে ধাপে অগ্রসর হওয়া শেখান। আবেগ আর বাস্তবতার সঠিক মিশেল একজন কিশোরকে নিয়ন্ত্রিত আচরণ ও শেখায়।

    পুরো জাতি এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে নতুন এক যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এ এক অন্যরকম যুদ্ধ। ঘরে বসে থাকার ধৈর্যের এক কঠিন পরীক্ষাও বটে। সেই সাথে আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ঘরে বসে আছি আপনি, আমি, সাথে পরিবারের ছোট্ট শিশুরা। আজকের এই মহান দিনে নিজেরা একটু করোনামুক্ত হয়ে শিশুদের স্বাধীনতা দিবসের গল্পটা বলেছেন একবারও?

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাস: ঘরে থাকার দিনগুলিতে যা করতে হবে
    Next Article করোনা: মানসিক চাপ মুক্ত থেকে ঘরে থাকার দিনগুলি হোক আনন্দময়
    ডা. মো. রাইসুল ইসলাম পরাগ

    মনোরোগ বিশেষজ্ঞ , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.