Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিরিক্ত শপিং একটা মানসিক রোগ
    জীবনাচরণ

    অতিরিক্ত শপিং একটা মানসিক রোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 9, 2022Updated:March 24, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শপিং করতে কার না ভালো লাগে? উৎসব সামনে এল তো কথাই নাই। শপিংয়ে মজে পড়ে সকল শ্রেণীর মানুষ। তবে অনেকেই সময়-অসময় এবং প্রয়োজন-অপ্রয়োজনে শপিং করে থাকেন। অনেকটা নেশার মতই মনে তা। তবে এমন যদি হয়, আপনি যা-ই দেখছেন, তা-ই কিনতে ইচ্ছে করছে।

    আর সেটা না কেনা পর্যন্ত কিছুই ভালো লাগছে না! শেষমেশ কিনেই ফেললেন। তারপর আরও একটা কিছু কিনতে ইচ্ছে করল। আর এভাবে মাস শেষে গিয়ে আবিষ্কার করলেন, এমন অনেক কিছুই কিনে ফেলেছেন, যেগুলো কোথায় রাখবেন, কী করবেন, ভেবে পাচ্ছেন না। অবস্থা যদি হয় এমন, তাহলে আপনি ‘শপঅ্যাহলিক’। এর মানে, কেনাকাটায় আসক্ত! হ্যাঁ, প্রয়োজন ছাড়া কেনাকাটাও একটা নেশা, কেবল নেশাই নয়, এটা একটা রোগ। মানসিক রোগ।

    দোকানে গেছেন খুব প্রয়োজনীয় কিছু কিনতে। কিন্তু বাসায় ফিরে এলেন হাতভর্তি কেনাকাটার ব্যাগ নিয়ে। এমন যদি দু-একবার হয়, তবে একে সাধারণই ধরা যায়। তবে যখনই বাজারে যাচ্ছেন, তখনই এমন হওয়া মোটেও স্বাভাবিক নয়। নিজের মনকে কোনোভাবেই কেনাকাটা থেকে দূরে রাখতে না পারা একটি মানসিক রোগ।

    মনোবিজ্ঞানীদের মতে, শপঅ্যাহলিক মানুষ আসলে একটা মানসিক রোগে আক্রান্ত, যার আভিধানিক নাম ‘কম্পালসিভ বায়িং ডিজঅর্ডার’। কেনাকাটায় নেশাগ্রস্ত মানুষের আচরণে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

    দোকানে গিয়ে কোনো কিছু কেনার সময় শপঅ্যাহলিকদের শরীরে ‘অ্যাড্রেনালিন’-এর গতি বেড়ে যায়। এটা তাদের একটা সাময়িক সুখের অনুভূতি দেয়। বিশেষজ্ঞরা বলেন, কেনাকাটায় নেশাগ্রস্ত মানুষ কোনো কিছু কেনার সময় তাদের মস্তিষ্ক থেকে ‘ডোপামিন’ নামের একধরনের কেমিক্যাল নিঃসরিত হয়, যা আনন্দ-বেদনার সঙ্গে সম্পর্কিত।

    অনেক উচ্চবিত্ত আর উচ্চমধ্যবিত্ত আবার ব্যক্তিগত আর পারিবারিক হতাশা, বিষণ্নতা থেকে দূরে থাকতেও ‘উড়াধুরা’ কেনাকাটা করেন। কেনাকাটা করে তারা অনেক সময় যেটা কিনলেন, সেই প্যাকেট খুলেও দেখেন না। অন্যদেরও দেখান না, ব্যবহারও করেন না। কিনলেন, ওই পর্যন্তই।

    আবার নতুন কিছু কেনার জন্য অস্থির হয়ে পড়েন তারা। আর্থিক সচ্ছলতার সঙ্গে শপঅ্যাহলিকদের সুমধুর সম্পর্ক আছে। এখন অবশ্য কেনাকাটা অনলাইনে হয়ে পড়ায় শপঅ্যাহলিক হওয়া আরও সহজ হয়ে পড়েছে। ২০১৬ সালের গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৬ জন এ রকম অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। সপ্তাহে অন্তত তিন দিন তারা শপিংয়ে যান। অনেকে আবার প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখেন কেনাকাটার জন্য।

    কেনাকাটায় মন ভালো হয়। রাগ বা মনের ওপর চাপ কমে। কিন্তু কেনাকাটা করেই হাতের সব টাকা শেষ করে ফেলাই প্রধান সমস্যা। এমন সমস্যার সমাধান কিছুটা কঠিন, তবে অসাধ্য নয়। নিজের কাছে টাকা রাখবেন না। কাছের সম্পর্কগুলোর প্রতি যত্নশীল হতে পারেন। নানা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারেন।

    এই যেমন, নতুন কোনো কোর্সে ভর্তি হয়ে গেলেন। সেটা হতে পারে সেলাই, রান্না বা গাড়ি চালানো অথবা নতুন কোনো ভাষা। সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারেন। শুরু করতে পারেন ছবি আঁকা, বাগান করা বা নতুন কোনো কাজ।

    তবে গবেষণা বলছে, যারা শপঅ্যাহলিক, সাধারণদের চেয়ে তাদের কল্পনাশক্তি উন্নত। আর একটা কথা না বললেই নয়, বাজার অর্থনীতির চাকার ঘূর্ণনে কিন্তু শপঅ্যাহলিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন!

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

     

    মানসিক চাপ মানসিক রোগ শপিং
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআচরণগত সমস্যার সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক
    Next Article অটিস্টিক শিশুর সাথে ভাই-বোনের সম্পর্ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.