Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাকালে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দূর করতে হবে মানসিক সমস্যা সংক্রান্ত বিভ্রান্তি
    করোনায় মনের সুরক্ষা

    করোনাকালে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দূর করতে হবে মানসিক সমস্যা সংক্রান্ত বিভ্রান্তি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 18, 2021Updated:April 18, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনাকালে সুস্থ থাকতে যেমন শারীরিক সুস্থতা প্রয়োজন তেমনি মানসিক স্বাস্থ্য সুরক্ষাও প্রয়োজনীয়। আর মানসিক ভাবে সুস্থ থাকতে প্রথমে আমাদের মধ্যে বিদ্যমান মানসিক সমস্যা সংক্রান্ত বিভ্রান্তি গুলোকে দূর করতে হবে।

    মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো বেশ আগে থেকেই মানুষের কাছে বেশ অপ্রচলিত এবং সামাজিক ভাবে অগ্রহণযোগ্য বিষয় হিসেবে পরিচিত। অনেকের মাঝেই এমন ধারণা আছে যে মানসিক সমস্যা থাকা মানেই সেই ব্যক্তি পাগল এবং এটি মান হানীকর একটি বিষয়। মনস্তত্ত্ব বিদগণ বিভিন্নভাবে মানুষকে এই বিষয়ে সচেতন করার প্রয়াস করে যাচ্ছেন। এই সচেতনতা মূলক প্রচারণায় অনেক স্বনামধন্য ব্যক্তি যেমন সঙ্গীতশিল্পী, অভিনেতা ইত্যাদি যেমন যুক্ত হয়েছেন তেমনি সরকারী পৃষ্ঠপোষকতাও একে বেশ খানিকটা সামনে এগিয়ে নিতে সাহায্য করছে। তবে এখনো সমাজ থেকে সম্পূর্ণ রূপে বিভ্রান্তি দূর করা সম্ভব হয়নি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যা একটি বড় বাঁধা।

    মানসিক স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি, অনুভূতি, বা অভিজ্ঞতা ব্যক্তির চিন্তা ভাবনা, পারিপার্শ্বিক পরিবেশ এবং সামাজিক অবস্থা অনুসারে ভিন্ন ভিন্ন রকম হয়। ব্যক্তির আভ্যন্তরীণ অনুভূতি এ ক্ষেত্রে তার মাঝে লজ্জা এবং ভয়ের সৃষ্টি করে। আন্তঃব্যক্তিগত অভিজ্ঞতা বিভিন্ন কুসংস্কারের জন্ম দেয় এবং ব্যক্তি তার মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির জন্য সামাজিক বৈষম্যের শিকার হয়। মানসিক স্বাস্থ্য সমস্যা গুলোর কারণে একজন ব্যক্তির মাঝে যে হীনমন্যতা, লজ্জা এবং আশঙ্কা সৃষ্টি হয় সেটি খুবই প্রভাবশালী একটি সমস্যা। এর ফলে একজন মানুষ তার মধ্যাকার সমস্যার কথা কাউকে বলতে দ্বিধা বোধ করে। সামাজিকভাবে হেয় বা অপমানিত হবার এবং আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের তিরস্কারের ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনা।

    এছাড়াও এ ধরণের বিভ্রান্তি একজন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসা গ্রহনেও অনুৎসাহী করে। এসব বাঁধা তাদের এই মানসিক সমস্যা সমূহকে আরও জটিল করে তোলে যা ভয়াবহ পরিণাম বয়ে আনে। আর সমস্ত কিছুর মূলে রয়েছে সেই বিভ্রান্তি যা এই ধারণার সৃষ্টি করে যে একজন মানসিক অসুস্থতায় ভোগা ব্যক্তি অন্য দশটা মানুষের মত স্বাভাবিক নয়, তারা পাগল বা উন্মাদ এবং সমাজ তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে অপারগ।

    কোভিড-১৯ মহামারী যেন এই পুরনো সমস্যা নিয়েই আমাদের আবার নতুন ভাবে  ভাবতে বাধ্য করছে কারণ এই দুঃসময়ে অন্যান্য সমস্যার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সমস্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে যেমন সমস্যার পরিমাণ বেড়েছে তেমনি এই সময়টাই হতে পারে এসব বিভ্রান্তি মেটাবার প্রচেষ্টা করার উপযুক্ত সময়। করোনা থেকে সুরক্ষিত থাকতে এখন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির প্রয়াস করা হচ্ছে এবং অধিকাংশ ব্যক্তি সেই নির্দেশনা স্বেচ্ছায় মেনে চলার প্রয়াস ও করছে। তাই এই সময়ে যদি মানুষের মধ্য থেকে মানসিক সমস্যা সংক্রান্ত বিভ্রান্তি গুলো নিয়ে কথা বলা হয় তাহলে তাদের বোঝানো সহজ হবে এবং করোনা মুক্ত থাকার ক্ষেত্রে কার্যকরী ভুমিকা ও পালন করবে। করোনা মানুষের মাঝে সৃষ্টি করেছে এক চরম আতঙ্ক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক জীবন থেকে দূরে থাকার ফলে সবার মানসিক অবস্থাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমবর্ধমান মানসিক চাপ, বিভিন্ন দুশ্চিন্তা, হতাশা, অবসন্নতা, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি করোনার মতোই মহামারী আকার ধারণ করেছে। কিন্তু সমাজে প্রচলিত বিভিন্ন বিভ্রান্তি মানুষকে তাদের শারীরিক স্বাস্থ্যের মত মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে নিরুৎসাহিত করছে যা এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই দুঃসময়ে আমাদের সুস্থ থাকতে হলে শারীরিক ও মানসিক উভয়ভাবেই সুস্থ থাকতে হবে।

    আর তাই অসুস্থ এই পরিবেশের ফলে সৃষ্টি হওয়া এসব মানসিক সমস্যা গুলো দূর করতে হলে এই বিভ্রান্তিগুলোকে দূর করা সবার আগে প্রয়োজন যেন মানুষ নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হয় এবং মানসিক সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সেগুলো সমাধানের প্রয়াস করে। এটাই উপযুক্ত সময় যখন আমরা আমাদের মধ্যে প্রচলিত ধারণা গুলিকে আবার ভেবে দেখতে পারি। করোনা আবহে নিজ নিজ অভিজ্ঞতাকে কাজে লাগালেই আমরা বুঝতে সক্ষম হবো যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কতোটা প্রয়োজন। এটাই সুযোগ যখন সমাজে প্রচলিত ভ্রান্ত ধারনাকে বদলানো সম্ভব হবে এবং অন্যান্য আর দশটা সমস্যার মত মানসিক সমস্যাগুলোও যে আমাদের জীবনের অংশ এই সচেতনতা সৃষ্টি হবে।

    জীবনে সমস্যা থাকবেই। এটা মানব জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু এটা অস্বাভাবিক যে আমরা মানসিক সমস্যাকে স্বাভাবিক সমস্যা হিসেবে মানতে পারিনা। শারীরিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য জটিলতার মত মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য জটিলতা গুলো ও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সমাধানের প্রয়াস করতে হবে। এক্ষেত্রে হীনমন্যতা বা লজ্জা পাওয়ার কোন কারণ নেই। বরং প্রয়োজন আত্মবিশ্বাস, সহমর্মিতা এবং আশ্বাসের।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-doctor-is-out-and-about/202012/moving-the-needle-prejudice-and-mental-illness-1

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদেরকে ভীতি প্রদর্শন নয়, সঠিক তথ্য প্রদান জরুরি
    Next Article মেয়েটিকে বোনের চোখে দেখলেও ইদানীং যৌনানুভূতি কাজ করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.