Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিডকালে গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য সংকট বেড়েছে
    করোনায় মনের সুরক্ষা

    কোভিডকালে গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য সংকট বেড়েছে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 23, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিডকালে গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য সংকট বেড়েছে।
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা ভাইরাস এখন আর নতুন কোনো শব্দ নয়। বিশ্বব্যাপী এখন কথা বলার বিষয়ে যদি র‍্যাংকিং করা হয় করোনা ভাইরাস যে প্রথম স্থান দখল করবে তাতে কোনো সন্দেহ নেই। নতুনত্ব হারালেও করোনা ভাইরাস আমাদের দেহে কী কী প্রভাব ফেলতে পারে, এর নিত্যনতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের হার, কোন কোন অঙ্গের ক্ষতি সাধন করে, মানুষের বয়সভেদে এর আক্রান্ত করার হার, মানসিক কী কী সমস্যা করে ইত্যাদিসহ নানাবিধ বিষয় কিন্তু এখনো গবেষণার অধীন। তার মানে অনেক কিছুই আমরা এখনো নিশ্চিত করে জানি না। এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে তাই নিয়ত গবেষণা চলছে।

    প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা একটা বিশেষ অবস্থা যে সময়টাতে মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতিফলন ঘটে গর্ভের শিশুটির বেড়ে ওঠার ক্ষেত্রে। এসময় তাই গর্ভবতী মায়েদের বিশেষ যত্নের প্রয়োজন হয় স্বাভাবিক সময়ে। মহামারির এই সংকটকালে এই বিশেষ যত্নের ব্যাপারে যে আরো বেশি করে মনোযোগ দিতে হবে তা বলাই বাহুল্য। মহামারি আমাদের মানসিকভাবে নানা দিক থেকেই ক্ষতিগ্রস্ত করতে পারে, সুতরাং গর্ভবতী নারীর মানসিক স্বাস্থ্যের ওপর মহামারির কী কী প্রভাব পরিলক্ষিত হয় তা নিয়ে গত এক বছরে বেশ কয়েকটা গবেষণা হয়েছে। যেকোনো একটা গবেষণার ফলাফলের ওপর আমরা অতটা নির্ভর করতে পারি না তাই অনেকগুলো গবেষণার ফলাফল বিশ্লেষণ করে সিস্টেমেটিক রিভিউ বা মেটাঅ্যানালাইসিস করে যে ফলাফল পাওয়া যায়, তা মোটামুটি গুরুত্বপূর্ণ।

    এখানে আমরা এমনি একটি গবেষণার ফলাফল সম্পর্কে জানব, যেখানে মহামারিকালীন গর্ভবতী এবং প্রসব-পরবর্তী মায়ের মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকী বা জার্নালে গত জানুয়ারি, ২০১৯ থেকে সেপ্টেম্বর, ২০২০ এই সময়ের মধ্যে প্রকাশিত বিভিন্ন গবেষণার ফলাফল পর্যালোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন পর্যালোচনার পর ২৩টি গবেষণা নির্ধারণ করা হয়েছে যেখানে ২০,৫৬৯ জন অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে ১৬,৭৯৭ জন ছিলেন গর্ভবতী মা এবং ৩৭৭২ জন ছিলেন প্রসব-পরবর্তী মা। এদের মধ্যে দুশ্চিন্তার হার পাওয়া গিয়েছে ৩৭%, বিষণ্নতা ৩১%, মানসিক অস্থিরতা ৭০% এবং নিদ্রাহীনতা ৪৯%, প্রসব পরবর্তী বিষণ্নতার হার ২২%। সংখ্যাগুলো রীতিমতো উদ্বেগজনক। গর্ভাবস্থায় নানারকম শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, একই কথা প্রসব পরবর্তী মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এ সময়টা তাই ঝুঁকিপূর্ণ, মহামারিকালীন সময়ে যেখানে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তখন এটা আরো ঝুঁকি বাড়ায়। সেটার প্রতিফলন আমরা বিভিন্ন গবেষণার তুলনামূলক পর্যালোচনা করলে পেয়ে যাই। যেমন- ২০১৮ সালের একটি মেটাঅ্যানালাইসিসে প্রসব পরবর্তী বিষণ্নতার হার ছিল ১২%, যেটা এখন ২২%! এবং নিদ্রাহীনতা ৪৫.৭%, এখন ৪৯%। কারণ ২০২০ সালে, কোভিড-১৯ মহামারির কারণে কোয়ারেন্টাইন, মেডিক্যাল সেবার অপ্রতুলতা, আর্থ-সামাজিক প্রতিকূল অবস্থা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত ছিল ভবিষ্যৎ মায়েদের মানসিক অবস্থা।

    অনেক গবেষণাই এর প্রমাণ পেয়েছে এবং গর্ভবতী মা, ভ্রুণ এবং সন্তানের ওপর এর মারাত্মক প্রভাব পরিলক্ষিত। গর্ভাবস্থা এবং প্রসব পরবর্তী সময়ে মানসিক সমস্যা থাকলে এর প্রভাব পড়ে তাদের শারীরিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, প্রয়োজনীয় পুষ্টি এবং ঘুমের ওপর যা তাদের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলাফল আগত সন্তানের পরিপূর্ণ বিকাশে সমস্যা; শারীরিক বিভিন্ন রকম সমস্যার সঙ্গেও সম্পর্কিত। যেমন: গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া, সময়ের আগেই প্রসব, বাচ্চার ওজন কম হওয়া, মিসক্যারেজ, শিশুর মস্তিষ্কের কাঠামোগত এবং কার্যগত সমস্যা, শিশুর আচরণ ও বিকাশজনিত সমস্যা। এই গবেষণায় আরো পাওয়া গিয়েছে, যারা প্রথমবার মা হচ্ছেন তাদের তুলনায় যাদের এক বা একাধিক সন্তান ছিল আগে তাদের মধ্যে দুশ্চিন্তা এবং বিষণ্নতার হার বেশি। এর কারণ হিসেবে বলা হয়েছে, তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। যেমন: একাধিক সন্তানের যত্ন নেওয়া, বর্তমান অবস্থার একটা পরিবর্তন, অভিভাবক হিসেবে আর্থিক দায়িত্ব বেড়ে যাওয়া ইত্যাদি।

    বিষণ্নতার হার বেশি পাওয়া গিয়েছে প্রেগন্যান্সির ১ম ও ৩য় ট্রাইমেস্টারে, কারণ হিসেবে হরমোনাল পরিবর্তনকে বলা হয়েছে। ২০১৭ সালে দুশ্চিন্তার হার ছিল ১৫.২% যেখানে কোভিডকালীন হার ৩৭% যা দ্বিগুণেরও বেশি। দুশ্চিন্তার হার বেশি পাওয়া গিয়েছে চাকুরিজীবী এবং উচ্চশিক্ষিতদের মাঝে কেননা চাকুরি যারা করেন তাদের মধ্যে কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়া, চাকুরি হারানোর ভয় এবং মৃদু থেকে মাঝারি মাত্রার দুশ্চিন্তা বেশি পাওয়া গিয়েছে তীব্র দুশ্চিন্তাগ্রস্তদের তুলনায়। এছাড়াও ভীতির হার ছিল ৬৭.৪৬% এবং একাকিত্ব অনুভব করেন ৬০%। একই সময়ে সাধারণ মানুষের মানসিক সমস্যার পরিসংখ্যান থেকে দেখা যায়, দুশ্চিন্তা ২৬%, বিষণ্নতা ২৪%, নিদ্রাহীনতা ৩৪% এবং মানসিক অস্থিরতা ২৬%। তাহলে এটাই প্রমাণিত হয় যে, মহামারিকালীন মানসিক স্বাস্থ্যের সমস্যায় গর্ভাবস্থা একটি ঝুঁকিপূর্ণ সময় তাই তাদের ক্ষেত্রে দ্রুত প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এটা যদিও মহামারি সময়ে প্রথম রিভিউ প্রবন্ধ তারপরও কিছু সীমাবদ্ধতা আছে যেমন, বিভিন্ন গবেষণায় বিভিন্ন অ্যাসেসমেন্ট টুল এবং কাট-অফ পয়েন্ট ধরা হয়েছে। ১০টি বিভিন্ন দেশের ডাটা নেওয়া হয়েছে যেখানে কোভিড-১৯ মহামারির তীব্রতা সব জায়গায় সমান ছিল না।

    অনলাইনে জরিপ করা হয়েছে এবং এটা একটা নির্দিষ্ট সময়ে দেখা হয়েছে। দীর্ঘ সময় ধরে পর্যালোচনা করা হয়নি। গর্ভাবস্থায় এবং প্রসব-পরবর্তী অবস্থায় মানসিক স্বাস্থ্যের যেকোনো সমস্যা আসলে অনেকগুলো বিষয়ের ফলাফল। যেমন: বয়স, একাধিক সন্তান থাকা, মিসক্যারেজ, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক এবং আর্থিক অবস্থা, মানসিক চাপ, জীবনের নানাবিধ ঘটনা, বিবাহিত জীবনের পরিতৃপ্তি, শারীরিক বা প্রেগন্যান্সি রিলেটেড কোনো জটিলতা, পারিবারিক সামাজিক সহযোগিতা ইত্যাদি। সেখানে কোভিড-১৯ একমাত্র বা প্রধান কারণ নয় এটা যেমন ঠিক তেমনি তুলনামূলক পর্যালোচনায় এটাও দেখা গেছে, মহামারির একটা বড়োসড়ো ভূমিকা আছে এই ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে। তাই সমস্যার কথা মাথায় রেখেই সমাধানের পথ খুঁজতে হবে এবং মহামারিকালীন সময়ে গর্ভবতী নারীর মানসিক স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নশীল হতে হবে।

    Mental Health of Pregnant and Postpartum Women During the Coronavirus Disease 2019 Pandemic: A Systematic Review and Meta-Analysis Haohao Yan, Yudan Ding, and Wenbin

    ডা. সাদিয়া আফরিন

    রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি),

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।   

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    করোনা করোনা ভাইরাস মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হোন
    Next Article এলার্জি এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.