Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক পুনর্বাসন: স্বাভাবিক জীবনে ফেরার জন্য গুরুত্বপূর্ণ
    মানসিক স্বাস্থ্য

    মানসিক পুনর্বাসন: স্বাভাবিক জীবনে ফেরার জন্য গুরুত্বপূর্ণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 6, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানসিক রোগের চিকিৎসার দুটো ভাগ হল – চিকিৎসা ও পুনর্বাসন। রোগীকে সম্পুর্ণ সারিয়ে তোলাই চিকিৎসার মূল উদ্দেশ্যে। পুনর্বাসনের সাহায্যে চিকিৎসার পরে স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব।

    শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যেমন ওষুধ বা শল্যচিকিৎসায় রোগীকে সারিয়ে তোলা যায়, মানসিক রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি অন্য ধরণের চিকিৎসার প্রয়োজন হয়। এবং সেই চিকিৎসাপদ্ধতি নির্ভর করে রোগ নির্নয়, রোগের মাত্রা এবং রোগীর শারীরিক ও মানসিক স্থিতির ওপর। বিভিন্ন চিকিৎসাপদ্ধতি যেমন ওষুধ, থেরাপি, কাউন্সেলিং, হাসপাতালে ভর্তি, মস্তিষ্কে উদ্দীপক প্রবাহ ঘটানো এবং মানসিক পুনর্বাসনের একটি মিশ্রণ প্রয়োগ করা হতে পারে।
    মানসিক পুনর্বাসন চিকিৎসার একটি অংশ যেখানে রোগীকে স্বাভাবিক ভাবে দৈনন্দিন জীবনের ন্যূনতম কাজকর্মগুলি করার যোগ্য করে তোলা হয়। চিকিৎসা এবং পুনর্বাসন আসলে একে অপরের পরিপূরক।
    সমস্ত মানসিক রোগীর কিন্তু পুনর্বাসনের প্রয়োজন হয় না। অনেকের জন্যই ওষুধ এবং কাউন্সেলিংই যথেষ্ট হয়।
    কেন পুনর্বাসন জরুরি?
    স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার বা মানসিক প্রতিবন্ধকতার মতো অসুখের ক্ষেত্রে রোগীকে শুধুমাত্র পুনর্বাসনের সাহায্যেই স্বাভাবিক কাজকর্ম করার যোগ্য করে তোলা যেতে পারে।
    (পুনর্বাসনের সময় খালি রোগীকে দৈনন্দিন কাজকর্ম নতুন করে শেখানো হয়। কিন্তু যারা প্রথমবার নতুন কিছু শিখছেন তাঁদের শেখানোর পদ্ধতি আলাদা হবে।)
    এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্যই হল সমাজে মানসিক রোগীদেরকে স্বাভাবিক ভাবে মিশতে সাহায্য করা। ভেদাভেদ মিটিয়ে তাঁদেরকে সুযোগ দেওয়ার মাধ্যমেই তা সম্ভব।
    চিকিৎসারত মানসিক রোগীদেরকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যেতে পারেঃ

    • চিকিৎসার পরে যারা সুস্থ বোধ করছেন, কিন্তু তাঁদের মধ্যে অসুখের সামান্য প্রভাব লক্ষণীয়। (এইধরনের রোগীদের পরিস্থিতি অনুযায়ী চিন্তা করার ক্ষমতা কমে যায়)
    • স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হওয়া সত্ত্বেও যাদের সমাজে বিদ্রূপ ও ঘৃণার শিকার হতে হচ্ছে।
    • সুস্থ হওয়া সত্ত্বেও সুযোগের অপেক্ষায় যারা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন।
    • জটিল কোনও মানসিক রোগের ফলে যারা একেবারেই অক্ষম হয়ে পড়েছেন। (মানসিক রোগীদের মধ্যে এদের সংখ্যা খুবি সামান্য)

    একজন মানসিক চিকিৎসকের কাজ হল যে প্রথমেই ক্ষতিয়ে দেখা যে রোগীকে এর মধ্যে কোন ভাগে ফেলা উচিৎ।
    অধিকাংশ জটিল মানসিক রোগ ১৮-২৫ বছর বয়েসের মধ্যে দেখা দেয়। এই বয়েসে আমরা সাধারণত নিজেদের জীবন গড়ে তুলি। ফলে এমতাবস্থায় অসুখ ধরা পড়লে আমাদের জীবন থেকে মুছে যায় বহু দিন, মাস বা বছর। লেখাপড়া ও চাকরি জীবন স্তব্ধ হয়ে যায়। কিন্তু তাঁর চেয়েও খারাপ হল যে সুস্থতা লাভের পরেও একজন মানসিক রোগী কে বহু যায়গায় কাজের সুযোগ দেওয়া হয় না। পরিবারের সদস্য আর বন্ধুবান্ধবের নিন্দা ও কুৎসার ফলে তাঁর আত্মবিশ্বাস ভেঙ্গে চুরমার হয়ে যায়।
    কাজেই পুনর্বাসনের সময় দেখা হয় যেঃ

    • ব্যক্তির যোগ্যতা কী এবং তিনি কী কী কাজ পারেন?
    • অসুস্থতার কারণে তাঁর সীমাবদ্ধতাগুলি উপলব্ধি করা।

    এইগুলো বিচার করার পরেই একজন অভিজ্ঞ চিকিৎসক স্থির করেন যে কীভাবে বা কীরকম কাজে সেই ব্যক্তিকে উৎসাহ দেওয়া যেতে পারে।
    ধরা যাক একজন ৩০ বছর বয়সী ব্যক্তি ৫ বছর যাবৎ স্কিৎজোফ্রেনিয়াতে ভুগেছেন অসুখ ধরা পড়ার বেশ কয়েক বছর পর তাঁর চিকিৎসা আরম্ভ হয়। চিকিৎসার পর সে নিজের জগতে ফিরতে গিয়ে দেখে যে তাঁর সমস্ত বন্ধু এবং সহপাঠিরা ভাল চাকরি করছে এবং বিয়ে করে সংসার পেতেছে। তাঁর পরিবারের লোকরা তাঁকে বেকার না বসে থেকে একটি কারখানায় শ্রমিকের চাকরি করতে বলে। এতে সে ভেঙ্গে পড়ে। একই সাথে সে নিজের যোগ্যতা ও কার্য্যক্ষমতা সম্বন্ধে সচেতন। এমতাবস্থায় তাঁর একজন মনোবিদের সহায়তা প্রয়োজন, যিনি তাঁকে সঠিক পরামর্শ দিতে পারবেন। তাঁর পরিবারের সদস্যদেরকেও তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দিতে হবে।
    অন্য দিকে একজন ২০ বছরের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রের স্কিৎজোফ্রেনিয়া ধরা পড়ে। তিন বছর ধরে তাঁর চিকিৎসা চলে।চিকিৎসার পরে সে আর কলেজে ফিরে গিয়ে পড়াশুনো করতে চায় না। তাঁর ইচ্ছা অন্য কিছু করার। কিন্তু তাঁর পরিবারের লোকেরা বেঁকে বসেন।তাঁর বলেন যে তাঁর ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে কোনও আই টি কোম্পানিতে কাজ করা উচিৎ। কারণ অন্য কিছু তাঁদের পরিবারের জন্য সম্মানজনক নয়। এই ক্ষেত্রে তাঁর পরিবারের লোকজনকে বুঝতে হবে যে তাঁদের সন্তান আর আগের মত নেই। তাঁর আশা আকাঙ্ক্ষা এবং কাজের ক্ষমতা বদলে গিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর পাশে দাড়িয়ে তাঁকে মূল স্রোতে ফিরিয়ে আনাই পরিবারের প্রধান কর্তব্য।
    পুনর্বাসন প্রক্রিয়া
    প্রথমেই সংশ্লিষ্ট মনোবিদ রোগী এবং তাঁর বাড়ির লোকেদের সাথে কথা বলেন; তিনি জেনে নেন যে রোগীর পছন্দের এবং ভাললাগার কাজগুলির বৃত্তান্ত। রোগীর পরিবারকে তাঁর বর্তমান অবস্থার সম্পর্কেও সচেতন হতে হবে। তাঁর অসুস্থতার কারণে তিনি এখন অনেক কাজ করতে পারবেন না, ফলে তাঁর থেকে অবাস্তব আশা করে কোন লাভ নেই।
    মনোবিদ এই সময় চিকিৎসারত ব্যক্তির সাথে ঘন ঘন আলোচনার মাধ্যমে তাঁর মানসিক পরিস্থিতি এবং তাঁর পরিবারের মানসিকতা বোঝার চেষ্টা করেন।
    নতুন জিনিস শেখা
    চিকিৎসা শেষ হবার পরে রোগী যদি স্বাভাবিক জীবনের ছন্দে না ফিরতে পারেন তাহলে তাঁদের বিভিন্ন রকম কাজ শিখতে সাহায্য করা হয়। নতুন কাজ শিখতে পারলে এই পরিস্থিতিতে রোগীর মানসিকতায় এক ইতিবাচক প্রভাব পড়ে।
    পরিবারের ভূমিকা
    কারও মানসিক রোগ ধরা পড়া মানে, তাঁর পরিবারকেও সেই রোগের মোকাবিলা করতে শিখতে হয়। প্রথাগত চিকিৎসার পাশাপাশি নিজের নিকটজনেরা পাশে দাঁড়ালে রোগীর স্বাভাবিক জীবনে ফিরতে কোন সমস্যা হয় না। সেই জন্য পরিবারের লোকজনেরও কাউন্সেলিং প্রয়োজন। রোগীর সাথে তাঁর প্রিয়জনেরা যতটা বেশী সমস্য কাটাবেন ততই উভয় পক্ষের অসুখের সাথে যুঝে উঠতে সুবিধা হবে।
    সূত্র: মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট অবলম্বনে।

    মানসিক পুনর্বাসন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনার ভয় তবু পেটের দায়ে পথে রিক্শাচালকেরা
    Next Article তরুণ বয়সে মানসিক দৃঢ়তা বাড়াতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.