Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’
    অপরাধ আচরণ

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 28, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ড্রাগ শব্দটি এসেছে ইটালি থেকে। ইটালিয়ান শব্দ ড্রখে থেকে ড্রাগ। সভ্যতার শুরুতে মানুষ গাছপাতা লতাগুল্মের নির্যাস নানাবিধ রোগের ঔষধ হিসেবে ব্যবহার করতো। ওই নির্যাসই ড্রখে বলে পরিচিত ছিল। সভ্যতার বিবর্তনে আজ মানুষের জীবন বাঁচাতে নিজেরাই হাজারো ড্রাগ আবিষ্কার করেছে। অব্যাহত আছে নতুন কোনো মাদক আবিষ্কারের।

    ওই ড্রাগই একসময় ‘মাদক’ নাম ধারণ করে সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কিছু মানুষের হাত বেয়ে আফগানিস্তান পাকিস্তান ভারত বার্মা লাউস কম্বোডিয়া হয়ে বিশ্বব্যাপী ছড়িয়েছে। যার ফলে মাদক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে বিশ্বকে। বাংলাদেশও ছিল একসময় নিরাপদ ট্রানজিট।

    জর্দা, গুল, হুক্কা, পাতার বিড়ি, চুরট, তারি, বাংলা মদ বা চুলাই মদ এবং গাঁজা ছিল একসময় এতদ অঞ্চলের তথা পাকভারত উপমহাদেশের মানুষের মাদকাসক্তির অন্যতম মাধ্যম। এসবের ব্যবহার আজোবধি সমানতালে বিদ্যমান।

    একসময় ইউরোপ আমেরিকা থেকে পর্যন্ত এই উপমহাদেশে বিশেষ করে পাকভারত উপমহাদেশে হিপ্পি জিপসীরা কথিত পীর ফকিরের দরগায় চলে আসতো গাঁজার কলকীর টানে।

    বিশ্বসভ্যতায় দ্রুত আর্থ-সামাজিক বিবর্তনের সাথে সাথে যে ড্রাগ একদিন মানুষের জীবন বাঁচাতে আবিষ্কার হয়েছিলো, তথাকথিত সভ্যতার নামে সেই ড্রাগই মানুষের জীবন কেড়ে নিতে শুরু করে!

    ৮০’র দশকের মাঝামাঝি সময় থেকে হেরোইন মরফিন পেথিডিন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে, এমনটি মানুষ জানতে পারে। অতি লাভজনক ব্যবসা হওয়ার কারণে এসব মাদক ব্যবসার সাথে তখন নাম উঠে আসে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের।

    নব্বইয়ের দশকের শেষের দিকে ব্যাপকতা পায় ফেনসিডিলের। রাষ্ট্রের উঁচু নিচু সকল শ্রেণী পেশার মানুষের একটি বড় অংশ ফেনসিডিলে আসক্ত হয়। একসময় দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় টিকটিকির লেজ, জুতার কালির মতো মাদকের সাথেও যুক্ত হতে শুরু করে একশ্রেণীর মানুষ।

    একুশ শতকের শুরুতে এক পরিসংখ্যানে দেখা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিবছর হাজার কোটি টাকার ফেনসিডিল দেশের অভ্যন্তরে পৌঁছে যায় হাজারো সিন্ডিকেটের হাত ধরে।

    একসময় নেশার জগতে যুক্ত হয় বুপ্রিনরপাইন ইনজেকশন। ভারত থেকে আসা ওই নেশা জাতীয় দ্রব্যও পৌঁছে যায় গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে যায়।

    ২১ শতকে এসে মাদকাসক্তিতে নতুন যোগ হয় ইয়াবা। বর্তমানে ইয়াবার ভয়াবহ বিস্তার ঘটেছে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম পর্যন্ত। আর ইয়াবার সাথে এমন কোনো শ্রেণিপেশার মানুষ বাদ নেই, যারা ক্রেতাবিক্রেতা হিসেবে জড়িত হয়নি।

    দেশে দুই বছর ধরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী নিহত হলেও ব্যবসা ও সেবন কমেনি উল্লেখ করার মত। বরং মিয়ানমার ভারত থেকে মাদকের বড় বড় চালান দেশের অভ্যন্তরে আসা অব্যাহত রয়েছে।

    মাদকের ছোটখাটো ব্যবসায়ীরা আইনের আওতায় আসলেও বড় ব্যবসায়ীরা (নেপথ্যে থেকে অর্থের যোগানদাতারা ) ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা।

    এমনি অবস্থায় অপ্রতিরোধ্য বিশেষ করে ওই বড় ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে তাদের সমূলে উৎপাটন অথবা দমন না করলে ভবিষ্যতে সুস্থ জাতি গঠনে বিরাট অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলেও বিশিষ্টজনরা মনে করেন।

    পরিস্থিতি কতটা খারাপ তা আদালতের দিকে দৃষ্টি দিলেই বুঝা যায়। দায়রা আদালতে প্রতিদিন যেসব মামলার আসামির জামিন হয় এর আশি শতাংশই মাদক বিশেষ করে ইয়াবা মামলা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যুবকরাই এর সাথে যুক্ত। আলাপ করে জানা গেছে, তাদের বড় অংশই বড় ব্যবসায়ীর দ্বারা টাকার বিনিময়ে ব্যবহৃত হচ্ছে।

    একটি জাতির মূল চালিকাশক্তি শক্তি যুবসমাজ। এই যুবসমাজের উপরই অবিরাম আঘাত হেনেছে সর্বনাশা মাদক। সভ্যতার বিবর্তনে একেকবার একেকটি নাম ধারণ করে উপস্থাপিত হয়েছে মাদক। আর মাদকাসক্ত হয়ে চোখের সামনে কত তাজা প্রাণ ঝরছে আর ঝরছে, রাষ্ট্র ক’টি তার হিসাব রাখে!

    একটি পরিবারের আশাআকাঙ্ক্ষা ও ভরসাস্থল পরম মমতায় বেড়ে উঠা একটি সন্তান। জন্মের পর সে কেবল পরিবারের সম্পদ হলেও, খেলাধুলার বয়স হলে সে সমাজের এবং সে যখন স্কুলে যায় তখন সে রাষ্ট্রের সম্পদ।

    আমরা আমাদের সন্তানকে এভাবে অতল অন্ধকারে হারিয়ে যেতে দিতে পারি না। সুতরাং আমাদের সন্তান আর রাষ্ট্রের সম্পদ সুরক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্রকে দায়সারা নয় বরং কার্যকর পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রের ভবিষ্যৎ আগামীর জন্য।

    ম.ম জুয়েলের গবেষণালব্দ চরণ দুটি আমার মন ছুঁয়েছে। প্রকৃত পক্ষেই চিরন্তন “মাদক কারো বন্ধু নয়, জীবন যৌবন করে ক্ষয়”। যৌবন না থাকলে জীবন মূল্যহীন। আর মূল্যহীন জীবন পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি নিজের কাছেও অপাঙক্তেয়।

    আমি বিশ্বাস করতে চাই, কারো দ্বারা প্রভাবিত হয়ে, কারো ক্রীড়ানক হয়ে সর্বনাশা মাদকের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবন বিপন্ন করবে না আমাদের পরমাদরের সন্তানেরা। বরং একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। আর রাষ্ট্রও যুবসমাজকে রক্ষায় যথাযথ ভূমিকা পালন করবে।

    নতুন সূর্য, নতুন আলো, নতুন ভোরের অপেক্ষার প্রহর হয়তো শেষ হবে সহসাই- আমরা আমাদের সন্তানদের কাছে থেকে এ আশা করতেই পারি।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

     

    drug ড্রাগ মনের খবর মাদক মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএন্ডোমেট্রিওসিস প্রতিরোধে আলোচনা সভা
    Next Article তরুণদের মানসিক অসুস্থতার কারণে বিশ্বে বাৎসরিক ক্ষতির পরিমাণ ৩৯০ বিলিয়ন ডলার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    October 13, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    মাদকাসক্তি বুদ্ধি ও যুক্তি সবই কমিয়ে দেয়

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.