Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বউ-বাচ্চাকে কাছে না পাওয়া ও আর্থিক কারণে হতাশার মধ্যে আছি
    দিনের চিঠি

    বউ-বাচ্চাকে কাছে না পাওয়া ও আর্থিক কারণে হতাশার মধ্যে আছি

    Moner KhaborBy Moner KhaborAugust 13, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমি বাইপোলার ডিজঅর্ডার রোগে আক্রান্ত। বিয়ে করেছি ৪ বছর। স্ত্রী আমার ভীষণ দুর্বলতা। আমি বউ ছাড়া চলতে পারি না। কয়েক মাস (প্রায় তিনমাস) হলো আমার স্ত্রী বাপের বাড়ি থেকে আসতে চায় না। কিন্তু আমার কোনো মেয়ে বন্ধু নাই। থাকলে হয়ত কিছু আলাপ বা মনের কষ্ট করো সাথে শেয়ার করলে কিছুটা হালকা বোধ করতাম। মনে হচ্ছে আমার অতি আবেগের ফলস্বরূপ বেশি ভালোবাসার কারণে কষ্ট পেতে হচ্ছে। সম্পর্ক এখন এক তালাক পর্যন্ত পৌঁছেছে। ডাক্তার দেখিয়েছিলাম। ডা. আব্দুল্লাহ সায়ীদ স্যার দেখেছিলেন। লোপেজ ৫মি.গ্রাম০+০+১ (২৩/০৮/২২, লিথোসান ৪০০মি.গ্রাম০+০+১ (২৩/০৮/২২), এরিপেস্ক ২মি.গ্রাম ১+০+১ (০৮/৯/২২), ওপসোনিল ৫০মি.গ্রাম০+০+১ (১৪/৯/২২), এই ঔষধগুলো চলছে। কিন্তু আমার ইদানীং আত্মহত্যা করতে মন চায়। বউ-বাচ্চাকে কাছে না পাওয়ার যন্ত্রণায় বাঁচতে ইচ্ছে করে না। পকেট শূন্য। জায়গা আছে কিছু কিন্তু বিক্রয় করতে পারছি না। কেউ সামান্য সাহায্যও করে না। কাজ করি পার্টটাইম ফুডপান্ডায়। কিন্তু পরিশ্রম বেশি মনে হয়। টাকা অল্প পাই। হতাশা কাটে প্রিয়জন যদি পাশে থাকে। কিন্তু পরিবার ও বউ কেউই আমার পাশে নেই। একবার চাই একা একা ঘুরে দাঁড়াবো কিন্তু যৌনতার কাছে হেরে যাই। আমি এখন কী করতে পারি? পরামর্শ দিবেন।

    -সামাদ আহমেদ চৌধুরী

    অধ্যাপক ডা. আজিজুল ইসলাম: আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লিখাটা আমি বেশে কয়েকবার পড়েছি। বাইপোলার ডিজঅর্ডার একটা আবেগজনিত রোগ। এই আবেগের দুটি প্রান্ত আছে। ডিপ্রেশন ও ম্যানিয়া। এই রোগে দুইটা বিষয়ই ঘুরেঘুরে আসে। কখনো খুব ডিপ্রেশন আবার কখনো ম্যানিয়া তথা চরম উত্তেজনা, রাগ, অস্থিরতা ভাব দেখা দেয়। আপনার প্রেসক্রিপশনে দেখছি আপনি লিখোসান ৪০০ মি.গ্রা. খাচ্ছেন। আমার মনে হয় এটাকে যদি ডোজ বাড়ানো হয়, অর্থাৎ আপনি যদি এটা দুইটা করে খান তাহলে এই আবডাউন সমস্যাটা হবে না। এটা আবেগের রোগ। আপনার আবেগ একটু বেশি আছে। এটা হবেই। আবার কিছু কিছু জায়গায় আপনার ডিপ্রেশনও দেখেছি। আপনার বউ বাচ্চার কথা বারবার বলছেন। যদি সম্ভব হয় আপনার স্ত্রীকে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন তাহলে কিছু উপকার পেতে পারেন। বিশেষজ্ঞ আপনার স্ত্রীকে কিছুটা বুঝিয়ে বলতে পারেন আপনার সমসট্যা। আপনাকেও কাউন্সেলিং করতে পারে। তাহলে এই সমস্যা থেকে পরিবর্তন সম্ভব। আপনার যে, আত্মহত্যা করতে ইচ্ছে হয় এটা খুবই সাংঘাতিক চিন্তার বিষয়। এটা পরিহার করতে হবে। মনের যে কষ্ট বা আবেগ সেটার জন্য দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আপনাকে দ্রুত চিকিৎসা করাতে হবে। ভালো চিকিৎসা করাতে হবে। আপনার মন খারাপ, অসুবিধা আছে সত্য; কিন্তু চিকিৎসা যদি না করেন তাহলে এই বিষণ্ণতায় বিপদ ঘটে যেতে পারে। পরিশ্রম তো হবেই। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পরিশ্রম করা লাগবেই। পরিশ্রমের বিকল্প নেই। ভালোবাসা থাকুক সেটা ভালো কিন্তু অতি ভালোবাসা যেটা আপনার জীবনে বিপন্ন করে ফেলে সেই অতি আবেগ কিন্তু কাম্য নয়। এইটুকু ব্যাপারও আপনার রোগের কারণেই হচ্ছে। আপনি ধৈর্য ধরার চেষ্টা করুন। একজন মনোচিকিৎসকের নিবিড় পরিচর্যায় চিকিৎসা নিন। আশা করি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

    পরামর্শ দিয়েছেন

    • বি. জে. (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম
    • সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)

    আত্মহত্যার চিন্তা দাম্পত্য সমস্যা বাইপোলার ডিজঅর্ডার বিষণ্ণতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবুলিং ভিকটিমের মানসিক চিকিৎসায় কার কী ভূমিকা?
    Next Article মুড সুইং এবং গাইনোকোলজিক্যাল সমস্যার যোগসূত্র
    Moner Khabor

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    November 4, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.