Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দুনিয়াতে যদি দোজখ বলে কিছু থাকে, তাহলে আমি সেটা দেখে এসেছি
    ফিচার

    দুনিয়াতে যদি দোজখ বলে কিছু থাকে, তাহলে আমি সেটা দেখে এসেছি

    Moner KhaborBy Moner KhaborMarch 12, 2026Updated:March 12, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দুনিয়াতে যদি দোজখ বলে কিছু থাকে, তাহলে আমি সেটা দেখে এসেছি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পেশায় আমি একজন মনোবিজ্ঞানী। শিশুদের মনোজগৎ নিয়ে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই একবার সুযোগ হয়েছিল পাচার হয়ে যাওয়া শিশুদের নিয়ে কাজ করার। যারা শৈশবেই সীমান্ত পেরিয়ে ভিনদেশে পাচার হয়ে গিয়েছিল, তাদের সেই অন্ধকার দিনগুলোর গল্প শোনার অভিজ্ঞতা থেকেই আজ কিছু কথা বলতে চাই।

    শিশুর কাঁধে যখন বড়দের বোঝা

    আমাদের সমাজে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। চৌদ্দ, পনেরো বা ষোলো বছর বয়সী মেয়েদের সমাজ আর ‘শিশু’ মনে করে না। মনে করা হয়, তারা এখন অর্থ উপার্জন করবে, সংসার চালাবে নয়তো তাদের বিয়ে দিতে হবে। এইটুকু বয়সেই জীবনের কত শত দায়িত্ব এসে পড়ে তাদের কাঁধে! যেন তারা ভীষণ পরিণত কোনো মানুষ!

    তাদের অভিজ্ঞতায় দেখেছি, কেউ প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্নে বর্ডার পার হয়েছিল। কেউ কাজের মিথ্যা প্রলোভনে অচেনা কোনো মোবাইল নাম্বারের নির্দেশনায় ঘর ছেড়েছিল। আবার কেউ বাবা-মায়ের মতেই চেনা মানুষের সাথে গিয়েছিল কাজের আশায়। কিন্তু গিয়ে দেখে সবই ছিল মরীচিকা! ফিরে আসে একরাশ অন্ধকার অভিজ্ঞতা নিয়ে। আর তখন ঘরের মানুষরাও যেন তাদের পর হয়ে যায়। তখন ঘরে ফেরা আর বেঁচে থাকার লড়াই—দুটোই লড়তে হয় একসাথে।

    শোনা এবং বোঝার লড়াই

    আমার কাজ ছিল শুধু তাদের কথা শোনা। প্রত্যেকের সাথে কমপক্ষে ২-৩ বার করে কথা হয়েছে। এই সময়ে আমাকে নিয়মিত মনিটরিং করতেন যুক্তরাজ্যের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যাতে কথা বলতে গিয়ে সারভাইভাররা নতুন করে ট্রমাটাইজড না হয়ে পড়েন।

    পেশাগত কারণে আমি সব সময় ‘নন-জাজমেন্টাল’ থাকার চেষ্টা করেছি। আমি চাইতাম তারা যেন আমার ওপর আস্থা রাখতে পারে। আমি কখনো তাদের প্রশ্ন করিনি— “কেন টাকার লোভে অচেনা লোকের সাথে গেলেন?” বা “পরিবারের চেয়ে সেই প্রেমিককে কেন আপন মনে হলো?” কেউ লম্বা সময় চুপ থাকত, কেউবা অনেক কথা বলত। কেউ একজন বলেছিল, “আপু, এই কথাগুলো আজ প্রথম আপনাকে বললাম!”

    শেল্টার হোমের ‘মা-বাবা’ এবং একটি জীবন

    কাজটি করতে গিয়ে চিনেছি অসংখ্য এনজিও এবং শেল্টার হোম। সেখানে পাচার থেকে ফিরে আসা শিশুরা এক নতুন জীবন গড়ে নিয়েছে। হোমে তাদের ‘মা’ আছেন, ‘বাবা’ আছেন যারা রাতদিন দেখভাল করেন। কেউ কেউ পুরো সময় হোমে থাকে, আবার কেউ সারাদিন বাইরে কাজ করে শুধু রাতে সেখানে ঘুমাতে আসে।

    সব শিশুর স্বপ্ন এক

    আমি শহরের আলিশান দালান থেকে শুরু করে বস্তি, সুবিধাবঞ্চিত বা পাচার হওয়া—সব ধরণের শিশুর সাথেই কথা বলেছি। কী অদ্ভুত ব্যাপার, সব শিশুই কিন্তু একই রকম স্বপ্ন দেখে! তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হতে চায়; মানুষের সেবা করতে চায়। আর সবচেয়ে বড় কথা—সব শিশুরাই কেবল ভালোবাসা খোঁজে।

    চলে আসার সময় কেউ যখন বলত, “আপু, আমাদের সাথে খেয়ে যান,” তখন নিজেকে খুব স্বার্থপর মনে হতো। কারণ আমি তাদের বলতে পারিনি যে, তাদের সাথে দেখা করার জন্য আমাকে কত জায়গা থেকে অনুমতি নিয়ে আসতে হয়েছে।

    এক নিষ্ঠুর বাস্তবতা

    সবচেয়ে বড় নিষ্ঠুর সত্য হলো, আমরা কাজ পাই বলেই তাদের যন্ত্রণার কথাগুলো মন দিয়ে শুনি। সমাজসেবা যেমন প্রয়োজন, আমাদেরও তো অর্থ উপার্জনের পথ সচল রাখতে হয়। তাই আমরা প্রশ্ন করতে পারি না— “কারা শিশুদের পাচার করে? কেন নেয়? যারা আর ফিরে আসতে পারে না তাদের কী হয়?”

    শুধু একজনের একটা কথা আজও কানে বাজে— “দুনিয়াতে যদি দোজখ বলে কিছু থাকে আপু, তাহলে আমি সেটা দেখে আসছি।”

    আমি শুধু দীর্ঘশ্বাস ফেলি। বলতে পারি না যে আমারও খুব মন খারাপ হয়! মনে প্রশ্ন জাগে— সত্যিই কি এই পৃথিবীতে আমাদের কন্যারা নিরাপদ?

    দুনিয়াতে যদি দোজখ বলে কিছু থাকে, তাহলে আমি সেটা দেখে এসেছি

    শর্টকাটের মোহে অন্ধকার নয়

    পরিশেষে, স্কুল-কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করি, ঝগড়া করি, এমনকি আত্মহত্যার কথা ভাবি। পৃথিবীর বাইরের চাকচিক্য অনেক সুন্দর মনে হতে পারে, কিন্তু যতই সামনে আগাবেন ততই জীবনের কঠিন বাস্তবতা দেখতে পাবেন।

    আমি বারবার বলি, জীবনের জন্য কোনো ‘শর্টকাট’ নেই। শর্টকাটের মোহে নিজের জীবন কারো হাতে তুলে দিয়ে আমরা যেন অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে না যাই।

    শুভ কামনা।
    -ফারজানা ফাতেমা।(রুমী)
    -মনোবিজ্ঞানী


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    আরও দেখুন- 

    • সবকিছু ঠিকঠাক না হলেও জীবন সুন্দর হতে পারে

    ফারজানা ফাতেমা রুমী মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমরা কেন পরচর্চা করি
    Next Article মানসিক রোগের সাথে রুলস ব্রেকিং বা আইন কানুন ভাঙ্গার প্রবণতা
    Moner Khabor

    Related Posts

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.