Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডিসগ্রাফিয়া: শিশুদের বানান ভুলের সমস্যা
    Uncategorized

    ডিসগ্রাফিয়া: শিশুদের বানান ভুলের সমস্যা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 22, 2020Updated:September 16, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডিসগ্রাফিয়ার: শিশুদের বানান ভুলের সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক সময় দেখা যায় যে ছোট ছেলে বা মেয়ের সব কিছু একদম স্বাভাবিক। কোথাও কোনও ছন্দপতন নেই। স্কুলে যাচ্ছে, খেলছে, দুষ্টুমি করছে… কিন্তু যেই কিছু লিখতে হচ্ছে তখনই কোথা থেকে একরাশ জড়তা এসে ঘিরে ধরছে তাকে। পেনসিল ধরতে সমস্যা হয়, অক্ষরগুলো কেমন যেন উল্টোপাল্টা হচ্ছে, বানান ভুল। বাবা-মা ভাবছেন পড়াশোনায় অনীহা বা দুষ্টুমি করছে। অথচ সে কিন্তু অন্যান্য পড়া মুখস্থ বলতে পারছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই ধরনের সমস্যাকে বলা হয় ডিসগ্রাফিয়া, এটি নিউরোলজিকাল ডিসঅর্ডার। ইনস্ট্রাকশন শুনে সেই আকৃতিটা ভেবে লিখতে গেলে সমস্যা হয় এই রোগীদের।

    অনেক শিশুই লিখতে গিয়ে বি আর ডি-এর মধ্যে গুলিয়ে ফেলে। সহজ বানানও ভুল হয়। তার মানেই কি সে ডিসগ্রাফিয়ায় আক্রান্ত? না, অনেক লক্ষণ দেখে এটি বুঝতে হবে। কোনও শিশুর মধ্যে যদি সব ক’টি বা অধিকাংশ লক্ষণ দেখা যায়, তা হলে বুঝতে হবে সে ডিসগ্রাফিয়ায় ভুগছে। এটি যে শুধু শিশুদের হয় তা নয়, পূর্ণবয়স্ক মানুষও এই রোগে আক্রান্ত হতে পারেন। কোনও দুর্ঘটনার কারণে মাথায় গুরুতর আঘাত লাগলে, এই সমস্যা দেখা যেতে পারে। দু’ধরনের ডিসগ্রাফিয়া হয়—  ব্রেন ইনজুরির কারণে অ্যাকোয়ার্ড ডিসগ্রাফিয়া এবং জন্মগত ক্ষেত্রে হলে তাকে ডেভেলপমেন্টাল ডিসগ্রাফিয়া বলা হয়। তবে আসল সমস্যা হল, এই রোগ পুরোপুরি সারে না। ভারতের নিউরোলজিস্ট জয়ন্ত রায়ের কথায়, ‘‘এই রোগ একেবারে সারে না এ কথা সত্যি। ওষুধ দিলাম আর ঠিক হয়ে গেল, এমন নয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্রেন ইনজুরির মাত্রার উপরে নির্ভর করে সমস্যা কতটা জটিল। শিশুদের ক্ষেত্রে কন্টিনিউয়াস থেরাপির মধ্য দিয়ে যেতে হয়।’’

    লক্ষণ দেখে বুঝতে হবে

    সাধারণত শিশুরা প্রি-স্কুলে যাওয়ার সময় থেকেই লক্ষণগুলো ধরা পড়ে। নিউরোলজিকাল ডিসঅর্ডারের জন্য নির্দেশ শুনে, সেটা বুঝে লেখার প্রক্রিয়াতেই ওদের জট পেকে যায়। তাই লেখার সময়ে অক্ষর বিকৃত করে ফেলে। স্মল লেটার, ক্যাপিটাল লেটার মিশিয়ে লেখে। বেশির ভাগ অক্ষর লেখে মিরর ইমেজে। ওভার রাইট করে। কোনও বাক্য গুছিয়ে লিখতে পারে না, দু’চারটে শব্দ বাদ দিয়ে যায়। বানান লেখার সময়েও অক্ষর বাদ দেয় বা অতিরিক্ত অক্ষর জুড়ে দেয়। সমস্যা যত জটিল, লক্ষণের সংখ্যা তত বেশি। শুধু যে নিজেরা মাথা খাটিয়ে লিখতে পারে না তা নয়, লেখা অনুকরণও করতে পারে না। আঁকার সময়েও ইমেজ বিকৃত করে ফেলে। এমনকি ঠিক মতো পেনসিলও গ্রিপ করতে পারে না।

    ডিসগ্রাফিয়ায় আক্রান্তদের ফাইন মোটর স্কিলের ক্ষেত্রেও সমস্যা থাকে। দু’ধরনের মোটর স্কিল হয়— ফাইন মোটর, গ্রস মোটর। জিনিস ধরার জন্য যে বিগ মাসলের ব্যবহার হয়, তা হল গ্রস মোটর স্কিল। যেমন বড় বল, বই, ব্যাগ, হাতা-খুন্তি ইত্যাদি। ছোট ছোট সূক্ষ্ম জিনিস যেমন পেনসিল, পুঁতি, দানাশস্য— এগুলি ধরার জন্য স্মল মাসলের ব্যবহার হয় বলে এগুলো ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। ডিসগ্রাফিয়া আক্রান্তদের এই ছোটখাটো জিনিস যেমন পেনসিল, গ্রিপ করতে সমস্যা হয়।  

    ট্রিটমেন্ট কী ভাবে

    এই রোগের কোনও চিরস্থায়ী সমাধান নেই। সারা জীবন থেরাপির মধ্য দিয়ে যেতে হবে। এই ধরনের শিশুদের নিয়ে কাজ করেন শ্রেয়শ্রী কুণ্ডু (কোর্স কো-অর্ডিনেটর)। তিনি বলছিলেন, ‘‘বাচ্চাটির স্কুল, বাবা-মা এবং স্পেশ্যাল এডুকেটরের সাহায্যের মধ্য দিয়ে বাধাগুলো কাটানোর চেষ্টা করতে হবে। ওদের হাতের লেখা খারাপ হলেও উৎসাহ দিন। কারণ ওইটুকু লিখতেই ওর অনেকটা স্ট্রেস হচ্ছে। পেনসিলের গ্রিপ কিনতে পাওয়া যায়, তাতে ওরা সহজে পেনসিল ধরতে পারবে। ফাইন মোটর স্কিল ডেভেলপ করার জন্য ওদের পুঁতি দিয়ে মালা করতে দেওয়া যেতে পারে। বড় উত্তরের বদলে ছোট উত্তর লিখতে দিলে ভাল। কম্পিউটার দেওয়া যেতে পারে, কারণ টাইপ করতে সমস্যা নেই। সঙ্গে থাকতে হবে অডিয়ো ইনস্ট্রাকশনের ব্যবস্থা। লেখার বদলে মৌখিক পরীক্ষা নেওয়া যেতে পারে।’’ কোনও জিনিস শেখানোর জন্য অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্য নিন। স্পর্শ, গন্ধ, দৃষ্টি, শ্রবণ— এগুলি কাজে লাগাতে হবে। স্কুলকেও সহযোগিতা করতে হবে। যেহেতু এই শিশুদের আর কোনও সমস্যা থাকে না, তাই তারা স্পেশ্যাল স্কুলেও যেতে চায় না। ‘‘এদের স্পেশ্যাল স্কুলে দেওয়ার প্রয়োজনও নেই। কারণ তাদের বাকি সব কিছু স্বাভাবিক। তবে বাড়িতে বা স্কুলে অতিরিক্ত যত্নের প্রয়োজন,’’ বলছিলেন ডা. জয়ন্ত রায়।

    মানসিক চাপ কাটাতে হবে

    আমরা যে কাজটা পারি না, সেটা এড়িয়ে যাই। ডিসগ্রাফিয়া আক্রান্তদের ক্ষেত্রেও তাই। যে কারণে ওদের বুঝিয়ে বা নানা কৌশলে লেখাতে হবে। ওরা যে শুধু লেখার ক্ষেত্রে বাকি বাচ্চাদের চেয়ে আলাদা হয়ে যাচ্ছে, সেটা নিজেরা বেশ বুঝতে পারে। সেখান থেকেই ওদের মধ্যে একটা প্রতিরোধ তৈরি হয়। এর সঙ্গে অনেক সময়ে এডিএইচডি-র (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার) সমস্যা জুড়ে যায়। লেখার প্রসঙ্গ এলেই নার্ভাস হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে। এ সব ক্ষেত্রে বাবা-মাকে তো বোঝাতে হবেই, কাউন্সেলিংও জরুরি। বকুনি দেবেন না। এটা বুঝতে হবে যে, সামান্য একটা কিছু লিখতে গেলেও এদের মাথায় অনেক চাপ পড়ছে। 

    অ্যাডাল্টদের ক্ষেত্রেও মানসিক সমস্যা কম নয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি সব পারতেন, হঠাৎ একদিন আর লিখতে পারছেন না। এ দিকে বাকি সব স্বাভাবিক। এঁদেরও কাউন্সেলিং জরুরি। স্কুল-কলেজের পড়ুয়ার ক্ষেত্রে এ রকম কিছু হলে, সে কম্পিউটার ব্যবহার করতে পারে, পরীক্ষার হলে রাইটার নিতে পারে, তার সঙ্গে চলুক থেরাপি। যাঁরা অফিসে কাজ করেন, তাঁরাও হাতে লেখালেখির বদলে কম্পিউটার মারফত কাজ চালাতে পারেন। 

    যেহেতু কোনও স্থায়ী সমাধান নেই, তাই নানা কৌশলের মাধ্যমে যতটা সম্ভব এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। আর দরকার ধৈর্য ও যত্ন।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় স্বজনহারাদের জন্য কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য সেবা
    Next Article দুই বছরের মধ্যে করোনা মহামারি শেষ হবে বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক ব্যাধি ‘পরকীয়া’

    September 5, 2022

    কোপেনহেগেনে শপিংমলে হামলাকারী মানসিক অসুস্থ ছিলো: পুলিশ

    July 5, 2022

    গুরুতর মানসিক রোগ বাইপোলার ডিসঅর্ডারের জন্য ‘বিএপি’র নির্দেশিকা উন্মোচন

    March 22, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.