Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টিনে মানুষ 'উদ্ভট স্বপ্ন' দেখছে কেন?
    বিশ্ব পরিস্থিতি

    কোয়ারেন্টিনে মানুষ 'উদ্ভট স্বপ্ন' দেখছে কেন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 11, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোয়ারেন্টিনে মানুষ 'উদ্ভট স্বপ্ন' দেখছে কেন?
    কোয়ারেন্টিনে মানুষ 'উদ্ভট স্বপ্ন' দেখছে কেন?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্বই আজ স্তব্ধ। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে বন্দি মানুষ। তবুও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত বাড়ছে প্রতি মিনিটে। এরই মধ্যে বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। লকডাউনে কোলাহল, ব্যস্ততা থেকে দূরে থাকা আপনাকে চারপাশের পরিস্থিতি ভীত করে তুলছে প্রতিনিয়ত।
    এ এক অদ্ভুত অনিশ্চয়তা। মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার অক্ষম প্রচেষ্ঠা। বাইরে বেরুলে করোনার সংক্রমণ, বাড়িতে থাকলে অনিশ্চিত ভবিষ্যৎ। ভিতরে জমতে থাকা দুশ্চিন্তা, অবসাদ আপনার আত্মবিশ্বাসও ভেঙেচুরে দিতে চাইছে। এমন দমবন্ধ পরিস্থিতিতে মানসিকভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ফলে ঘুমালেই নানা রকম উদ্ভট স্বপ্ন দেখতে শুরু করছেন। কেন এমন হচ্ছে? সাইকোলজিস্টরা বলছেন চারদিকের ভীতিকর পরিস্থিতিতে মানসিক অবসাদ থেকেই এমনটা ঘটছে।
    নিবন্ধটির লেখক ব্রিট ডাউসন বলছিলেন, ‘লকডাউন শুরু হওয়ার পরে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই আমি উদ্ভট এবং সময়ের সাথে অদ্ভুতভাবে অপ্রাসঙ্গিক সব স্বপ্ন দেখছি। গত রাতে সবচেয়ে বিস্ময়কর স্বপ্নটি দেখেছি। সেটা এমন ছিল যে, আমি প্রাইমারি স্কুলে আটকা পড়েছি, বস কিছুতেই আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। এছাড়া, একজন ধর্মপ্রাণ মৌলবাদী আমাকে হত্যা করতে আসছে। আবার চোরাচালান বা নিষিদ্ধ ড্রাগ বিক্রেতার তালিকায় আমার নাম চলে এসেছে এমন সব অদ্ভুত ও ভীতিকর স্বপ্ন। যদিও এই ঘটনাটি কেবল আমার ক্ষেত্রে ঘটছে এমন নয়, আমার বন্ধুদের মধ্যেও অনেকে এমন অদ্ভুত সব স্প্ন দেখতে শুরু করেছে।’
    লন্ডনের ড্রিম রিসার্চ ইনস্টিটিউট এবং ম্যাসাচুসেটস-এর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উভয়ের গবেষকরা বর্তমানে ‘মহামারি স্বপ্ন’ নিয়ে গবেষণা শুরু করেছেন। তারা আলাদা আলাদা স্বপ্নের সমীক্ষা চালাচ্ছেন।
    হার্ভার্ডের স্বপ্ন জরিপের লেখক ডিয়ারড্রে লেই ব্যারেটের মতে, উত্তরদাতারা এমন স্বপ্নের কথা জানিয়েছেন যা স্পষ্টভাবে করোনাভাইরাস সম্পর্কিত। অন্যদিকে আরও কিছু রূপক স্বপ্ন রয়েছে যা মহামারিকে ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ- পোকামাকড় সম্পর্কে। টুইটারের মাধ্যমে, এসব উদ্ভট স্বপ্নের অর্থ খুঁজে ফিরছেন লোকেরা। তারা দুঃস্বপ্নগুলি সম্পর্কে সান্ত্বনা খুঁজছেন।’
    ব্রাইটনভিত্তিক সাইকোলজিস্ট ম্যাথিউ বোয়েস বলেন, ‘এটি খুবই আশ্চর্যজনক বিষয় যে এ সময়ে লোকেরা অদ্ভুত ও প্রাণবন্ত সব স্বপ্ন দেখছে। এমন সংকটের সময়ে লোকেরা স্বপ্নকে আরও বেশি গুরুত্ব দেয় ফলে তাদের মাঝে স্বপ্ন দেখার প্রবণতা বেড়ে গেছে। এমন দুঃস্বপ্ন মানুষ সাধারণত চাকরি পরিবর্তন করার সময় বা পরিবারে কারো যখন মৃত্যু ঘটেছিল সে সময় দেখে থাকে। মহামারি করোনার এই দুঃসময়ে যখন পুরো বিশ্ব ওলটপালট হয়ে গেছে তখন এ ধরণের দুঃস্বপ্ন দেখা অস্বাভাবিক নয়।’
    স্বপ্নগুলির সংবেদনশীল প্রক্রিয়া সম্পর্কে বোয়েস ব্যাখ্যা করেছেন এভাবে যে, ‘যখন কেউ স্বপ্ন দেখছেন তখন এই প্রক্রিয়াকরণের সাথে যুক্ত মস্তিষ্কের অঞ্চলগুলি নিরবিচ্ছিন্ন ঘুমের চেয়ে ৩০ শতাংশ বেশি সক্রিয় থাকছে -এমনকি কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানসিক অবসাদ এত বেশি পর্যায়ে পৌঁছেছে যে তারা জাগ্রত অবস্থায়ও দুঃস্বপ্ন দেখছে কিন্তু তারা সেটা বুঝতেও পারছে না।’ তিনি আরও যোগ করেছেন, মস্তিষ্কের যে অংশটি আমরা যুক্তিবাদী, যৌক্তিক চিন্তাভাবনার জন্য ব্যবহার করি তা আসলে বন্ধ হয়ে যায়, তাই আমরা অনেকেই এই ধারণা পেয়েছি যে আমরা স্বপ্নে আছি।
    স্বপ্ন দেখার একটি মূল উপাদান হচ্ছে রূপক নির্মাণের অভাব যা এটিকে বাস্তবতা থেকে পৃথক করে। জাগ্রত হওয়ার সময় যখন আবেগের কথা বলি, আমরা প্রায়শই সেগুলিকে রূপকগুলিতে আবদ্ধ করি। বোয়েস বলেছেন, পার্থক্যটি হল এমন একটা পরিস্থিতিতে আমরা যখন ঘুমিয়ে যাই তখন একটি ট্রমা নিয়েই ঘুমাতে যাই। ফলে ঘুমের মাঝেও আমরা নিজেদের সেখানে খুঁজে পাই এবং দুঃস্বপ্নগুলি দেখতে থাকি।
    বিশ্বজুড়ে এমন ভয়ানক পরিস্থিতিতে আপনার প্রিয়জনদের করোন ভাইরাসে কারণে মারা যাওয়া, লকডাউনে আটকে পড়া, কোনও অপরিচিত ব্যক্তির কুকুরটিকে আঘাত করা বা আপনার বন্ধুকে বরফ ঠান্ডায় জড়িয়ে ধরে আলিঙ্গনের মতো স্বপ্ন দেখা এটা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা এখন এমন এক সময় পার করছি, যেখানে দুঃস্বপ্ন দেখার প্রচুর পরিমাণ উপাদান রয়েছে। করোনাভাইরাস সঙ্কট আরও বেড়ে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন ছিলাম এখন সেগুলিই মূলত স্বপ্নের মাধ্যমে দেখছি। প্রচণ্ড উদ্বেগের কারণে এমনটা হচ্ছে। অজানা আতঙ্কে আমাদের গৃহবন্দি সময় কাটছে, আগামী দিনে কী অপেক্ষা করছে সেটা আমরা কেউ বলতে পারি না। ফলে মানসিক উদ্বেগ থেকে এমন সব অদ্ভুত স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক।
    সূত্র-ড্যাজেড ডিজিটাল

    কোয়ারেন্টিন স্বপ্ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় বাড়ছে অকাল ডিমেনশিয়ার ঝুঁকি?
    Next Article শিশু কিশোরদের জরুরি মানসিক সহায়তা দিচ্ছে এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.