Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কিশোর-কিশোরীদের মনের উপর কোভিড-১৯ এর প্রভাব
    শিশু কিশোর

    কিশোর-কিশোরীদের মনের উপর কোভিড-১৯ এর প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কিশোর
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯ সব বয়সী মানুষের জীবনই দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে কোভিড-১৯এর  কারণে কিশোর-কিশোরীদের বিভিন্ন জটিল মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে যা নিবারণ করা অত্যন্ত প্রয়োজন।

    কোভিড-১৯ সমস্ত পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। সব বয়সের, বর্ণের এবং পেশার মানুষ এর দ্বারা প্রভাবিত হয়েছে। এতো দিন পার হবার পরেও এখনো প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং বহু মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। কিন্তু এটি প্রতিরোধে কার্যকরী প্রতিষেধক এখনো মানুষের মাঝে সরবরাহ করা সম্ভব হয়নি। করোনা আমাদের জীবনের গল্প নতুন করে যেন লিখছে। শিশু কিশোরেরা স্কুলে যেতে পারছেনা। বাইরে খেলাধুলা করতে যেতে পারছেনা। বয়স্করা সারাক্ষণ ঘরে থেকে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছেন এবং কর্ম ব্যস্ত লোকজন যাদের উপর পুরো সংসারের ভার রয়েছে তাদের কাজ করা এবং অর্থ উপার্জন এখন এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন।

    করোনা সব বয়স এবং পেশার মানুষের জন্যই অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে উঠেছে। তবে মনস্তত্ত্ববিদ এবং শিশুরোগ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই কোভিড-১৯ মহামারী বিশেষ করে কম বয়সী যারা, যেমন, কিশোর এবং নতুন যুবাদের জন্য অপেক্ষাকৃত অধিক চ্যালেঞ্জিং। করোনা এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যা তাদের মানসিক এবং শারীরিক বিকাশের পথে চরম বাধা সৃষ্টি করেছে। যেমন, বড় হয়ে ওঠার এই গুরুত্বপূর্ণ সময়টাতে এই বয়সীদের অন্যান্য বয়সের মানুষদের সাথে মনস্তাত্ত্বিক এক বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঠিক এই সময়ে তাদের অত্যধিক মনোযোগ, সহমর্মী আচরণ এবং কাছের মানুষের সান্নিধ্যের প্রয়োজন হয়। কিন্তু করোনার এই দুঃসময়ে এর কোনটাই সম্ভব হচ্ছেনা। তারা ঘরের আঝে আবদ্ধ হয়ে এক অস্বাভাবিক সময় পার করছে। বন্ধুদের সাথে দেখা করতে পারছেনা। তারা স্বাধীনতাহীনতায় ভুগছে এবং ঠিক যেভাবে তাদের মানসিক বিকাশ হওয়া প্রয়োজন ছিল সেটি হচ্ছেনা।

    সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে কিশোর বয়সীরা এই মহামারী কালীন সময়ে সব থেকে বেশী যে সমস্যায় ভুগছে সেটি হল একাকীত্ব এবং মানসিক অবসাদ। তারা নিজেদের সামাজিক ভাবে বিচ্ছিন্ন মনে করছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে বন্ধুদের সাথে সময় কাটানো থেকে দীর্ঘ দিন ধরে বিরত থেকে তারা ভীষণ ভাবে ভেঙ্গে পড়েছে। তারা তাদেরকে মানসিকভাবে সবার থেকে বিচ্ছিন্ন ভাবছে। যা তাদের মনে আরও বেশী ভয় এবং কষ্টের সৃষ্টি করছে। তারা কোন কাজেই মনোযোগ দিতে পারছেনা এবং অভিভাবকেরাও তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

    তাছাড়া অন্যান্যদের মত কিশোর বয়সীদের মনেও করোনা নিয়ে প্রচণ্ড ভীতি কাজ করছে। তারা নিজের সুরক্ষার সাথে সাথে তাদের পরিবারের বৃদ্ধ সদস্য এবং কাছের মানুষদের করোনা সংক্রমণ এবং মৃত্যুর ভয়ে অত্যন্ত ভীত হয়ে আছে। সংবাদ পত্র এবং টেলিভিশনে প্রতিনিয়ত করোনা নিয়ে চলতে থাকা একের পর এক দুঃসংবাদ তাদের মানসিকভাবে অত্যন্ত হতাশার মাঝে ঠেলে দিয়েছে। প্রতি দিনই পরিচিত কেউ না কেউ করোনা আক্রান্ত হচ্ছে বা মৃত্যু বরণ করছে। এসব তাদের মাঝে এক ধরণের ট্রমার সৃষ্টি করেছে। তারা কোন কাজে মনোযোগ দিতে পারছেনা। ক্ষুধা মন্দা দেখা দিচ্ছে এবং তাদের মাঝে মানসিক সমস্যার সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে।

    এসব সমস্যার সাথে সাথে আবার অনেকে চেষ্টা করছে করোনা থেকে ইতিবাচক কিছু গ্রহণ করার যা তাদের মনকে ভালো রাখতে সহায়তা করতে পারবে। অনেকে তাদের পরিবারের সাথে অধিক সময় কাটানোর সুযোগকে বেশ ইতিবাচক ভাবেই নিয়েছে। অনেকের মতে এটি তাদের মানসিক অবসাদ এবং হতাশা দূর করতে সহায়তা করছে। ধীরে ধীরে তারা এই নিউ নরমাল জীবনের সাথে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা করছে।

    যদি আপনি একজন শিক্ষক, অভিভাবক বা সমাজকর্মী হয়ে থাকেন যিনি কিশোর বয়সীদের সাথে এই সময়ে ভাব বিনিময়ের সুযোগ পাচ্ছেন তাহলে অবশ্যই এই বিষয় গুলো আপনার চোখে পড়বে। করোনা আমাদের সাথে সারা জীবন থাকবেনা। কিন্তু আমাদের এই প্রজন্ম যদি এমন মানসিক অবসাদ এবং সঠিক বিকাশের অভাবে বেড়ে ওঠে তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকির মাঝে পড়বে। তাই আমাদের সাথে এবং আশেপাশে থাকা শিশু কিশোরদের সঠিক মানসিক বিকাশ নিয়ে আমাদের সচেষ্ট হতে হবে। তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার অল্পতেই খুব রাগ হয়
    Next Article মানসিক স্বাস্থ্যে কোভিড-১৯ সংক্রমণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.