Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাসে গন্ধ হারানোর অনুভূতি সাধারণ ঠান্ডার চেয়ে আলাদা : গবেষণা
    বিশ্ব পরিস্থিতি

    করোনাভাইরাসে গন্ধ হারানোর অনুভূতি সাধারণ ঠান্ডার চেয়ে আলাদা : গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 22, 2020Updated:August 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯: স্বাদ এবং ঘ্রাণ না পাওয়া গুরুত্বপূর্ণ উপসর্গ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের অন্যতম উপসর্গ হচ্ছে গন্ধ না পাওয়া। ইউরোপীয়ন গবেষকরা বলছেন, করোনাভাইরাসের কারণে গন্ধ হারানোর অনুভূতি সাধারণ ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত রোগীর চেয়ে সম্পূর্ণ আলাদা।

    গবেষণায় দেখা গেছে, করোনার কারণে গন্ধ হারানোর অনুভূতি হঠাৎ করেই শুরু হয়। সেটা খুবই মারাত্মক আকার ধারণ করে।

    গবেষণায় আরও দেখা গেছে, করোনা আক্রান্ত ব্যক্তিদের নাক বন্ধ, সর্দি থাকে না। করোনা আক্রান্ত হলেও বেশিরভাগ মানুষ ভালোভাবে নিঃ শ্বাস নিতে পারেন।

    এছাড়া আরেকটি ব্যাপারও ঘটে করোনা আক্রান্তদের সঙ্গে। তা হলো স্বাদের অনুভূতি হ্রাস পাওয়া।

    রাইনোলজি জার্নালে গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্তরা স্বাদ পান না কারণ তাদের গন্ধের অনুভূতিও কার্যকর থাকে না। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যারা স্বাদ পান না তারা তিতা বা মিষ্টির মধ্যেও পার্থক্য করতে পারেন না।

    বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, মহামারি করোনাভাইরাস সরাসরি স্নায়ু কোষকে প্রভাবিত করায় গন্ধ এবং স্বাদের ক্ষমতা নষ্ট করে দেয়।

    করোনাভাইরাসের প্রধান লক্ষণগুলি হলো-

    ১. তীব্র জ্বর

    ২. কাশি বা একটানা কাশি

    ৩. স্বাদ-গন্ধের অনুভূতি হারানো

    চিকিৎসকরা বলছেন, যাদেরই এমন সমস্যা দেখা দেবে তাদের আইসোলেশনে থাকবে হবে। সেই সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে।

    ইংল্যান্ডের পূর্ব আঞ্জলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক অধ্যাপক কার্ল ফিলপট ৩০ জন স্বেচ্ছাসেবীর ওপর স্বাদ ও গন্ধের পরীক্ষা করেছেন। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত, ১০ জন সাধারণ ঠান্ডা-কাশিতে আক্রান্ত এবং ১০ জন সুস্থ ব্যক্তি ছিলেন।

    গবেষণায় দেখা গেছে, এদের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি গন্ধ পাওয়ার ক্ষমতা হারিয়েছেন।  তাদের মধ্যে গন্ধ শনাক্ত করার ক্ষমতা সবচেয়ে কম ছিল। এমনকী তারা তেতো বা মিষ্টি স্বাদও শনাক্ত করতে পারছিলেন না। 

    গন্ধ এবং স্বাদের অনুভূতি হারানো ব্যক্তিদের নিয়ে কাজ করা ফিফটি সেন্স দাতব্য প্রতিষ্ঠানের অধ্যাপক ফিলপট বলেন, শ্বাসযন্ত্রে আঘাত করা অন্যান্য ভাইরাস থেকে করোনাভাইরাস বৈশিষ্ট্য একদমই আলাদা।

    তিনি আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে করোনা আক্রান্ত ব্যক্তির স্বাদ-গন্ধ হারানোর অনুভূতি সাধারণ সর্দি বা ফ্লুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পার্থক্য করছে।

    তিনি বলেন, কফি, রসুন, কমলা বা লেবু এবং চিনি জাতীয় উপাদান ব্যবহার করে লোকজন বাড়িতে বসেই নিজের গন্ধ-স্বাদ পাওয়ার অনুভূতি পরীক্ষা করতে পারেন।

    তিনি এটাও বলেছেন, কেউ যদি মনে করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহলে তিনি ল্যাবে গিয়ে নমুনা পরীক্ষাও দিতে পারেন।

    তিনি জানান, করোনাভাইরাস থেকে সেরে ওঠার কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তিদের স্বাদ-গন্ধের অনুভূতি ফিরে আসে।

    আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নাক এবং সাইনাস বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রু লেন ও তার দল নাকের পেছন থেকে টিস্যুর নমুনা নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন করোনাভাইরাস কীভাবে গন্ধের অনুভূতি নষ্ট করে। ইউরোপীয়ান শ্বাসযন্ত্র জার্নালে গবেষণার সেই ফলও তারা প্রকাশ করেছেন।

    সেই গবেষণায় তারা অত্যন্ত উচ্চ মাত্রার একটি এনজাইম শনাক্ত করেন যেটি শুধুমাত্র গন্ধের অনুভূতি নিয়ন্ত্রণ করে। গবেষকরা এসিই (অ্যাঞ্জিওটেনসিন রূপান্তরকারী এনজাইম ২) নামের পরিচিত ওই এনজাইমটিকে ‘এন্ট্রি পয়েন্ট’ বলে মনে করছেন। তাদের ধারণা, ওখান দিয়েই করোনভাইরাস দেহের কোষে প্রবেশ করে এবং দেহকে সংক্রমিত করে।

    অধ্যাপক লেন বলেছেন, ভাইরাসগুলো কোন স্থান দিয়ে দেহে প্রবেশ করছে তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।যদিও জানা সম্ভব হয় নাকের মাধ্যমেই ভাইরাসটি শরীরকে সংক্রমিত করছে তাহলে অ্যান্টি ভাইরাল থেরাপির মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব হবে। 

    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুই বছরের মধ্যে করোনা মহামারি শেষ হবে বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের
    Next Article অযাচিত চিন্তা থেকে মুক্ত থাকতে যা করতে পারেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.