Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাসে শিশুদের উপসর্গ কম হলেও ঝুঁকি কম নয়:গবেষণা
    বিশ্ব পরিস্থিতি

    করোনাভাইরাসে শিশুদের উপসর্গ কম হলেও ঝুঁকি কম নয়:গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 18, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের মাধ্যমে নীরবে ছড়াতে পারে করোনাভাইরাস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোভিড-১৯ এখন বৈশ্বিক মহামারী, যা থেকে কোনো বয়সের মানুষই নিরাপদ নয়। নতুন করোনাভাইরাসের প্রকোপের প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন এই ভাইরাসে বৃদ্ধরাই শুধু মৃত্যুর ঝুঁকিতে আছেন, তবে এখন পরিস্থিতি ভিন্ন।
    করোনাভাইরাস সাধারণত আক্রান্ত ব্যক্তির ‘রেস্পিরাটরি ড্রপলেট’ বা শ্বাসতন্ত্র থেকে নিঃসৃত লালাকণার মাধ্যমে ছড়ায়। ওই আক্রান্ত ব্যক্তির মাঝে কোভিড-১৯’য়ের উপসর্গ থাকুক আর না থাকুক, তার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে।
    এপর্যন্ত জানা তথ্য মতে, এই রোগের উপসর্গ হিসেবে সামান্য সর্দি-কাশি, জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট, অন্ত্রের বিভিন্ন জটিলতা ইত্যাদি দেখা দেয়।
    বর্তমান পরিস্থিতিতে শিশু থেকে বৃদ্ধ কেউই ঝুঁকির বাইরে না থাকলেও এখন পর্যন্ত কোভিড-১৯’য়ে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা কম।
    আবার বিশেষজ্ঞরা বলছেন, “আক্রান্ত হলেও কোভিড-১৯’য়ের সাধারণ উপসর্গ যেমন- জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মাঝে দেখা যায় কম।
    যুক্তরাষ্ট্রের ‘দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ নতুন এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে।
    যুক্তরাষ্ট্রের ১ লাখ ৪৯ হাজার ৮২জন ‘কোভিড-১৯’ রোগীকে নিয়ে এই গবেষণা করা হয়, যার মধ্যে ২,৫৭২ জনের বয়স ১৮ বছরের কম। রোগীদের উপসর্গ, রোগের তীব্রতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় শিশুদের মধ্যে করোনাভাইরাসের সাধারণ উপসর্গগুলো দেখা গেছে, তবে সবার মধ্যে নয়।
    তবে পরিণত, বয়স্ক সকল রোগীর একই ধরনের সাধারণ উপসর্গ ছিল। অর্থাৎ, সকল কোভিড-১৯’য়ে আক্রান্ত শিশুর মাঝে সাধারণ উপসর্গ দেখা যায় না।
    আরও দেখা যায়, যেসব শিশুর ‘কোভিড-১৯’ পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যকার মাত্র ৫ শতাংশ শিশুর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল। আবার শিশুদের মৃত্যুর হারও অনেক কম।
    এক বছর বা তার কম বয়সি শিশুরদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা অন্য সবার থেকেই বেশি। তবে যত তাদের বয়স বাড়ে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং রোগের বিরুদ্ধে লড়াই করার ‘অ্যান্টিবডি’ তৈরি হয়।
    করোনাভাইরাসের প্রাথমিক দিনগুলোতে চীনের এক পুরানো গবেষণার প্রতিবেদনের সঙ্গে এই তথ্যগুলো মিলে যায়। চীনের গবেষণা বলে, ১৮ বছরের কম বয়সিদের কোভিড-১৯’য়ের তীব্রতা কম পরিণত বয়স্কদের তুলনায়, তাদের উপসর্গও ভিন্ন হতে পারে।
    অভিভাবকদের করণীয়
    এই সময়ে সন্তানের সুস্থতা নিয়ে চিন্তিত থাকাটাই স্বাভাবিক। শিশুদের করোনাভাইরাস আক্রমণ করলেও তার সংখ্যা তুলনামূলক কম। আর আক্রান্ত হলেও তার তীব্রতা থাকে কম।
    তারপরও শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার করা এবং ঘরে থাকার শিক্ষা দিতে হবে।
    শিশুদের মাঝে উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে ঘরেই নিরাপদ দূরত্বে রাখতে হবে এবং ভাইরাস থাকতে পারে এমন পরিবেশ থেকে দূরে রাখতে হবে। ঘরের অন্যান্য সদ্যসদের সঙ্গে তার মেলামেশা কমাতে হবে। তাদের মাস্ক পরাতে হবে, তরল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতে হবে।
    গলা ব্যথা, পেটের গোলমাল, মাথাব্যথা, পানিশূন্যতা ইত্যাদি উপসর্গ তিন দিনের বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালে সরাসরি না গিয়ে আগে ফোনে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন।

    করোনাভাইরাস শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড ১৯: মানসিক চাপে ভুগছেন সিকিউরিটি গার্ড পেশায় কর্মরতরা
    Next Article সন্তানের স্মরণশক্তি কম হতে পারে পরোক্ষ ধূমপান থেকে:গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিল্পকলায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

    October 9, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    অস্থিতিশীল পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশে বাধা দেয়

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.