Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একে অপরের মনের খবর রাখি না বলেই আমরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ি: চঞ্চল চৌধুরী
    তারকার মন

    একে অপরের মনের খবর রাখি না বলেই আমরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ি: চঞ্চল চৌধুরী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 26, 2020Updated:December 26, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    একে অপরের মনের খবর রাখি না বলেই আমরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ি: চঞ্চল চৌধুরী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অনেক গুণের অধিকারী তিনি। তাকে নিয়ে লেখা যাবে অসংখ্য বিশেষণ। এক কথায় লিখতে গেলে তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। তিনি চঞ্চল চৌধুরী। সম্প্রতি মনের খবর টিভিতে মন পবনের নাও নামক একটি অনুষ্ঠানে তারই বন্ধু জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দে’র সাথে আড্ডায় মিলিত হন এই মহাতারকা। দুই বন্ধুর সেই আলাপচারিতা থেকে মনের খবর অনলাইনের পাঠকদের জন্য “তারকার মন” বিভাগে তুলে ধরা হল চঞ্চল চৌধুরীর মনের কিছু খবর……….

    রাহুল আনন্দ: এই মহামারী সময়ে পরিবার নিয়ে কেমন আছিস?
    চঞ্চল চৌধুরী: বৃহত্তর অর্থে আমি, আমার স্ত্রী, আমার সন্তান নিয়ে আমার পরিবার নয়। এর সঙ্গে আমার বাবা-মা, ভাইবোন, অন্যান্য আত্মীয় স্বজন, ঘনিষ্ট বন্ধুবান্ধব জড়িত। সব মিলিয়ে যদি বলি তাহলে ভালো নেই। এই মহামারি সময়ে কেউই আসলে ভালো নেই। তারপরও ভালো থাকতে হয়। যে কোনো দুর্যোগ আসবে, প্রকৃতির সাথে লড়াই করতে হবে। সেখান থেকে আবার আমরা দাঁড়াবো, আবার নতুন পৃথিবী রচনা করবো; এইতো।

    রাহুল আনন্দ: ছোটবেলা থেকে তোর অনেকগুলি রুপ অর্থাৎ গুণ দেখেছি আমরা। সেসব ছাপিয়ে তুই একজন পরিণত অভিনেতা। তোর আর কোনো রুপ দেখা কি আমাদের বাকী আছি?
    চঞ্চল চৌধুরী: অভিনয়টা আমার পেশা। একজন পরিপূর্ণ অভিনেতা হওয়ার জন্য কতটা পথ হাঁটতে হয় সেটা আমি জানি না। তবে আমি চেষ্টা করছি। আর অন্য যে কাজগুলি করি, সেগুলি আসলে আমার ভেতরের ইচ্ছেগুলিকে পূরণ করার জন্য করি। সবচেয়ে বড় যে স্বপ্নটা দেখি সেটা একজন ভালো মানুষ হয়ে বাঁচার। এখন আমি দেশ ও মানুষ ও সমাজের জন্য কিছু করে যেতে চাই। আমি আসলে পেয়েছি অনেক, এখন কিছু দিয়ে যেতে চাই।

    রাহুল আনন্দ: প্রচন্ড হাসিখুশি একজন মানুষ তুই। তোকে যতদিন থেকে চিনি; শুধু হাসতেই দেখি। তোর কি কখনও মনে কষ্ট হয়?
    চঞ্চল চৌধুরী: একজন মানুষের মধ্যে শুধু হাসি থাকবে, খুশি থাকবে, দুঃখ-কষ্ট থাকবে না; তা তো হতেই পারে না।  আমার চাওয়া অনেক অল্প সেই তুলনায় প্রাপ্তি অনেক বেশি। আবার তার মানে এই না যে আমি যা চেয়েছি তার সব পেয়ে গেছি। আমি শুধু পকেট ভর্তি টাকা চাইনি, আমি চেয়েছি মানুষে মানুষে সু-সম্পর্ক।  মানুষ যেন শুধু দেখতে মানুষ না হয়ে ভেতরেও মানুষ হয়; এটা ভেবে কষ্ট পাই। আর ব্যক্তিগত ভাবে মানুষকে হারানোতে আমি খুব কষ্ট পাই। আর এই করোনাকালে আমাদের পরিচিত অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। এটাতে আমি খুব কষ্ট পাচ্ছি। মানুষের ভন্ডামি দেখে কষ্ট পাই, মানুষের চালাকি, লোভ, অসনশীলতা দেখেও আমি ভীষণ কষ্ট পাই।

    রাহুল আনন্দ: আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু অনুভূতি থাকে যেগুলি আমরা কাছের বন্ধুর সাথে ছাড়া শেয়ার করতে পারি না বা করি না। তোর কি মনে হয় আমাদের মনকে ভালো রাখার জন্য মনের মানুষ বা বন্ধু থাকাটা জরুরি?
    চঞ্চল চৌধুরী: অবশ্যই! এটা আসলে একটা দায়বদ্ধতা যে, একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে। আজকে আমি অসুস্থ হলে একশো দুশো মানুষ এসে খোঁজ নিবে, তার চেয়ে যদি সারাবছরে দু চারবার যদি একটু খোঁজ খবর নেয়; তাহলে সর্ম্পকগুলো বাঁচে, বিশ্বাসগুলো বাঁচে।

    রাহুল আনন্দ: তোর নাম চঞ্চল হলেও তোর মধ্যে কখনও চঞ্চলতা দেখিনি আমরা। তোকে দেখেছি অসম্ভব দৃঢ়চেতা!
    চঞ্চল চৌধুরী: আমি আসলে খুব জেদী। লক্ষ্য অর্জনের প্রতি খুব জেদী আমি। যখন যেটা করতে চেয়েছি সেটাতে সফল হতে চেয়েছি।

    রাহুল আনন্দ: শরীরের যত্নের জন্য আমরা অনেক কিছু করি। তোরও তোর মন খারাপ হয় বা বিক্ষিপ্ত হয়; তখন কিভাবে মনের শুশ্রুষা করিস?
    চঞ্চল চৌধুরী: একটা সময় ছিল যে; কেউ কোনো অপছন্দের আচরণ করলে সেটার প্রতিবাদ করতাম। সেটা নিয়ে কখনও ঝগড়া বিবাদে পর্যন্ত করে ফেলতাম। এখন আর সেটা করি না, এখন ধৈর্য্য ধরি, সেটাকে হজম করি, আমি জানি একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ উত্তেজনার সময় অনেক কিছু বলে ফেলে, কিন্তু সময় গেলে সে তার ভুল বুঝতে পারে। আমি আসলে মানুষকে তার ভুল বোঝার সময় দিই। এই চুপ থাকা, ধৈর্য্য ধরাটাই আসলে আমার মনের শুশ্রুষা, মনের যত্ন। শরীরের মত আমাদেরকে মনের খবর রাখতে হবে। আমরা একে অপরের মনের খবর রাখি না বলেই বিভিন্ন বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ি।

    রাহুল আনন্দ: মন খারাপের সময় তোর কি করতে ভালো লাগে?
    চঞ্চল চৌধুরী: মন খারাপের সময় আমি গান শুনি।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুমনে মৃত্যুশোক কাটিয়ে উঠবে যেভাবে
    Next Article হেরোইন আসক্তি থেকে মুক্তি পেতে চাই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.