Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অমর্যাদাপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায়
    ফিচার

    অমর্যাদাপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরOctober 11, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অমর্যাদাপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায়। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকেই অনিচ্ছা সত্ত্বেও সঙ্গীর অমর্যাদাপূর্ণ আচরণ মেনে নিয়ে বার বার সেই সম্পর্কে ফিরে যায়। তবে একজনের স্বদিচ্ছা থাকলে এমন অমর্যাদাকর সম্পর্ক থেকে চিরতরে বেরিয়ে আসা সম্ভব।

    যদি আপনার মনে হয় যে, সম্পর্কে সঙ্গীর কাছ থেকে অকারণে অপমান অমর্যাদা সহ্য করে যাচ্ছেন, তাহলে  এমনটি শুধু আপনার সাথেই ঘটছে তা নয়। আপনি একা নন, ভুক্তভোগী এমন অনেকেই রয়েছে এবং এটি আপনার কোন দোষ নয়। সম্পর্কের প্রথমে কখনোই এটা অনুধাবন করা সম্ভব নয় যে আপনার সঙ্গী আপানার সাথে ঠিক কেমন আচরণ করবে। তাই সম্পর্ক ধীরে ধীরে পুরনো হওয়ার সাথে সাথে সঙ্গী যখন অমর্যাদাকর, অতি অধিকার সূচক এবং অতি নিয়ন্ত্রণ সূচক আচরণ করে তখন তার বাস্তবিক পরিচয় পাওয়া যায়। অনেক সময়ই দেখা যায় সঙ্গী আপনাকে আপনার পরিবার ও বন্ধুদের থেকে আলাদা করে রাখার প্রয়াস করছে, সব সময় আপনি কোথায় আছেন, কি করছেন সেগুলির প্রতি নজরদারি করছে, আপনার অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে সর্বদা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, কখনোই কোন দায়িত্ব নেওয়া বা দায় স্বীকার করছেনা, সব সময় আপনাকে প্রভাবিত করার প্রয়াস করছে এবং শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করছে। এরকম আরও বিভিন্ন ভাবে আপনার মর্যাদার অবমাননা করলে বুঝে নেবেন আপনার সম্পর্কটি একটি অমর্যাদাকর সম্পর্ক এবং এ ধরণের সম্পর্ক থেকে অবশ্যই একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি বেরিয়ে আসতে চাইবে।

    অনেকেই অনেক চেষ্টা করার পরেও এমন অমর্যাদাকর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনা। বিশেষজ্ঞরা এর কিছু সাধারণ কারণ উল্লেখ করেছেন। যেমন, সম্পর্ক অনেকের কাছে একটি মনস্তাত্ত্বিক বন্ধনে পরিণত হয়, অনেকের সঙ্গী তাকে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে দেয়না, অনেকের মাঝে নিরাপত্তাজনিত ভয় কাজ করে, অন্য কোথাও যাবার সুযোগ থাকেনা, মনোবল ও আত্মবিশ্বাসের অভাব থাকে, অনেকেই সেরকম সামাজিক সাপোর্ট পান না, আবার অনেকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করেও পরিবার ও সম্পর্ককে জুড়ে রাখতে চান। এমন মানসিক উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা যাদের মাঝে থাকে তাদের জন্য মনস্তাত্ত্বিকগণ কিছু সাধারণ বিষয় তুলে ধরেছেন যেগুলো তাদের সঠিক সিদ্ধান্তটি নিতে সহায়তা করবে। নিচে সেগুলি তুলে ধরা হল-

    ১। একটি নিরাপদ ও সহায়ক পরিকল্পনা তৈরি

    নিরাপদ ও সহায়ক পরিকল্পনা আপনাকে বিচ্ছেদের মানসিক পীড়া ও অন্যান্য নেতিবাচক দিক থেকে সুরক্ষিত রাখবে। এটি একটি অমর্যাদাকর সম্পর্ক থেকে সফল ভাবে আপনাকে বেরিয়ে আসতে সহায়তা করবে।

    ২। এমন সম্পর্ক ত্যাগের কারণগুলি সব সময় স্মরণে রাখা

    আপনার সঙ্গীর করা সব ধরণের অনৈতিক ও অমর্যাদাকর আচরণ গুলি সব সময় স্মরণে রাখবেন। এটি আপনাকে আপনার আত্মমর্যাদা স্মরণ করাবে এবং বিচ্ছেদ সহজ করবে।

    ৩। সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়া

    শুধু পরিবার, সঙ্গী কিংবা সমাজের কথা ভেবে নিজেকে কষ্ট দেবার কোন প্রকার যুক্তি সঙ্গত কারণ নেই। সব সময় মনে রাখবেন, সবার আগে আপনার সম্মান, আপনার ইচ্ছা ও স্বাধীনতা। তাই অন্যদের কথা ভাবার আগে নিজের কথা ভাবতে হবে।

    ৪। আত্মবিশ্বাস ও মনোবল রাখা

    একটি অসম্মানজনক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সব থেকে  বেশি প্রয়োজন হয় আত্মবিশ্বাস ও মনোবলের। অনেকেই মায়া কাটিয়ে উঠতে পারেনা আবার নিজের অসম্মান মেনে নিয়ে সম্পর্কে টিকে থাকাও কষ্টসাধ্য হয়ে যায়। এ সময় সঠিক সিদ্ধান্ত নিতে সব থেকে বেশি সহায়তা করে আপনার মনোবল এবং আত্মবিশ্বাস।

    ৫। নিজের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া

    সব সময় মনে রাখবেন অন্য সবার মতো আপনার ও সম্মানের সাথে নিজের মতো করে বাঁচার অধিকার ও স্বাধীনতা রয়েছে। তাই নেতিবাচক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সব সিদ্ধান্ত নেবার আপনার পূর্ণ স্বাধীনতা ও অধিকার রয়েছে। নিজের সেই স্বাধীন সত্ত্বাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।

    উপরের বিষয় গুলি মনোযোগের সাথে খেয়াল করলে এটা অবশ্যই আপনি অনুধাবন করতে পারবেন যে, আপনার ভালো থাকা সব থেকে আগে। আর একজন মানুষ আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই ভালো থাকতে পারেনা। তাই অমর্যাদাকর সম্পর্ক থেকে নির্দ্বিধায় বেরিয়ে আসুন এবং স্বাধীনভাবে, সম্মানের সাথে, মানসিক প্রশান্তি নিয়ে, বাঁচার মতো বাঁচুন।

    সাইক-সেন্ট্রাল থেকে অনুবাদ করেছেনঃ প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    অমর্যাদাপূর্ণ সম্পর্ক মানসিক স্বাস্থ্য সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সংকট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান
    Next Article আহ্ছানিয়া মিশনের ৪ কেন্দ্রে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.