Close Menu
    What's Hot

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন
    কার্যক্রম

    অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 28, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের মনোরোগ চিকিৎসার পথিকৃৎ কিংবদন্তী মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর আত্নজীবনী গ্রন্থ “জীবনে চলার পথে” প্রকাশিত হয়েছে।
    এ উপলক্ষে গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলা একাডেমীর শামসুর রাহমান হলে “প্রকাশনা অনুষ্ঠান  ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
    বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ‍ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং বঙ্গবন্ধু  মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
    অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর নাতি-নাতনি’রা। এরপর বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
    এসময় বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ এবং মনের খবর এর পক্ষ থেকে লেখককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশনী সংস্থা ‘একাডেমিক প্রেস এন্ড পাবলির্শাস লাইব্রেরি (এপিপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আহমদ সারওয়ারুদৌলা। বইটির বিক্রিত অর্থ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রতিষ্ঠিত মনোরোগ দুঃস্থ কল্যাণ তহবিলের মাধ্যমে মানসিক রোগীদের চিকিৎসায় খরচ হবে বলে জানান তিনি।

    বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তাঁর বড় ভাই অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর জীবন অনেক বৈচিত্রপূর্ণ এবং র্দীঘ।  সেই তুলনায় বইটি স্বল্পর্দৈঘ্য হলেও এটি পাঠ করলে লেখকের জীবনের অনেক ঘটনা জানা যাবে। এসময়ে তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা মানসিক হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা সহ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আরো চিকিৎসা কেন্দ্র ও দাতা প্রতিষ্ঠান স্থাপন করায় অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর প্রশংসা করেন। তাদের বোন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও আরেক ভাই অধ্যাপক মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যদের সাফল্যের পেছনে তাদের পরিবারের অবদানের কথা স্মৃতিচারণ করেন তিনি।

    অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, কুসংস্কারাচ্ছন্ন তৃতীয় বিশ্বের একটি দেশে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার মত কঠিন কাজ করে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম মনোরোগ চিকিৎসায় সংশ্লিষ্ট সকলের কাছে অনুকরণীয় আর্দশ হিসেবে  অধিষ্ঠিত হয়েছেন। এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) প্রতিষ্ঠা করার জন্য অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। “জীবনে চলার পথে” বইটি সমগ্র চিকিৎসক সমাজের জন্য একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেন  বিএপি এর এই সভাপতি।

    কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল বিশেষ অতিথির বক্তব্যে ডা. হেদায়েতুল ইসলাম কে আলোর পথের যাত্রী হিসেবে অবিহিত করেন এবং সাইকিয়াট্রি নিয়ে তাাঁর স্বপ্ন পূরণে উত্তরসুরী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান।

    নিজের বক্তব্যে অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, ‘আমরা হেদায়েত স্যারকে নানা অনুকরণীয় রুপে চিনলেও এই বইটি তাকে আরও নতুনভাবে চিনতে সাহায্য করবে। বাংলাদেশে সাইকয়াট্রিস্ট সংকটে দূরীকরণে নিজের পরিবারে আরো চারজন সাইকয়াট্রিস্ট নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।’ সাইকয়াট্রির সকল ছাত্রছাত্রীদের বইটি পড়া উচিত এবং তাদের জন্য বইটি দামে বিশষ ছাড় রাখারও প্রস্তাব দেন তিনি।

    প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “জীবনে চলার পথে” বইটিতে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের চিত্র ফুটে উঠেছে। মানুষের সেবা দেওয়ার জন্য ডা. হেদায়েতুল ইসলামের আগ্রহের প্রশংসা করেন তিনি।

    বইটিকে পূর্ব বাংলার মুসলমানদের সামজিক জীবনের প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করে বইটিতে আমাদের ফেলে আসা জীবনের চিত্র পাওয়া যাবে বলে জানান বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
    নিজের অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে সহর্ধমীনি জাহানারা ইসলামের অবদানের কথা উল্লেখ করে সততার সাথে বইটি লিখেছেন বলে জানান অধ্যাপক ডা. হেদায়েতুল ইসালাম।

    ডা. সম্প্রীতি ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খ্যাতনামা কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডা. সামিনা হক।

    অনুষ্ঠানে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসালাম এর পরিবারের সদস্য সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার গণমান্য ব্যক্তিদের পাশাপশি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল, বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালেহ উদ্দীন আহমেদ, নবীণ সাইকিয়াট্রিস্ট ডা. ফাতিমা মারিয়া, ডা. ইয়াসির আরাফাত প্রমুখ প্রবীণ ও নবীন সাকিয়াট্রিস্টরা অংশগ্রহণ করেন।
     

    জীবনে চলার পথে ডা. হেদায়েতুল ইসলাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ কমাতে বাসন মাজুন : গবেষণা
    Next Article তাৎক্ষনিকভাবে স্মরণশক্তি বাড়ানোর উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 29, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি সিস্টেম যার ফলে কম্পিউটার সিস্টেম বা…

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.