Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব
    জীবনাচরণ

    বয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 17, 2022Updated:August 17, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনোরোগ বিশেষজ্ঞ

    মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী মানসিক রোগ। বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে এটি একটি “ক্রনিক রিলাপ্সিং ব্রেইন ডিসঅর্ডার”। সাধারণত কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্তি বেশি দেখা যায়, তবে বয়সকরাও যে মাদকাসক্তিতে আসক্ত হন না এমন নয়। অনেক বয়োজ্যেষ্ঠ ব্যাক্তিকে মাদকে আসক্ত হতে দেখা যায় আবার অনেকে তরুণ বয়সে আসক্ত হয়ে বার্ধক্যে পৌঁছে যান।

    তরুণদের ওপর মাদকাসক্তির যেমন খারাপ প্রভাব রয়েছে বয়স্কদের ওপরেও এর প্রভাব ঠিক ততখানি নয় বরং কিছু বেশিই রয়েছে। মাদকাসক্তি বয়স্ক ব্যক্তিদের কিভাবে ক্ষতি করে সে বিষয়ে একটু জেনে নেয়া যাক।

     পরিবারের বয়স্ক ব্যক্তিরা তরুণ প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকেন। এই বয়সে যদি কোনো ব্যক্তি মাদকে আসক্ত হন তবে তার খুব বিরূপ প্রভাব পরিবারের তরুণ সদস্যদের উপরে পড়ে এমনকি পরিবারের তরুণ সদস্যরা আসক্ত বয়স্ক ব্যক্তিদের দেখে কৌতুহলী বা উৎসাহিত হয়ে মাদকাসক্তিতে জড়িয়ে পড়তে পারে।
     বয়স্ক ব্যক্তির মাদকাসক্তির কারণে পারিবারিক কাঠামোতেও ভাঙন ধরতে পারে অথবা পারিবারিক সৌহার্দ্য নষ্ট হতে পারে।
     আসক্তির কারণে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার পরিবারের সদস্যদের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারাতে পারেন এমনকি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন।
     আসক্তির কারণে বয়স্ক ব্যক্তি তার কর্ম ক্ষমতা দ্রুত হারাতে পারেন ফলে অবসরের সময়ের অনেক আগেই তাকে তার পেশাগত এবং পারিবারিক দায়িত্ব হতে অব্যাহতি নিতে হতে পারে। ফলশ্রুতিতে পরিণত বয়সে আর্থিক সংকটের সম্ভাবনা জোরালো হতে পারে।
     আসক্তির কারণে সারা জীবনের সঞ্চয় বা জমানো অর্থ বিনষ্ট হতে পারে।
     বয়স্ক ব্যক্তিরা সাধারণত নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগে থাকেন। যেমনঃ হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুসের প্রদাহ মস্তিষ্কের রক্ত চলাচল কমে যাওয়া, রক্তের চর্বি বেড়ে যাওয়া ইত্যাদি। মাদকাসক্তির কারণে এ ধরনের অসুস্থতা আরো তীব্র হতে পারে। ফলে চিকিৎসা ব্যয় যেমন বাড়তে পারে তেমনি বাড়তে পারে ভোগান্তি।
     শারীরিক অসুস্থতার কারণে বয়স্ক ব্যক্তিদের নানা ধরনের ঔষধ সেবন করতে হয়। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অষ্টিও আর্থাইটিস, হৃদরোগ ইত্যাদি নানা ধরনের রোগের ঔষধ তাদের নিয়মিত খেতে হয়। মাদকাসক্তির কারণে এসব ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে আবার নানা ধরনের অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
     মাদকাসক্তির কারণে বয়স্ক ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্ষমতা খুব দ্রুত কমে যেতে পারে। ফলে পরিণত বয়সে পরিবারের অন্য সদস্যদের উপর বোঝা হয়ে পড়তে পারেন। আর এতে করে তিনি নিজেও যেমন ভোগান্তির সম্মুখীন হবেন ঠিক তেমনিভাবে তার পরিবারও ভোগান্তির মুখে পড়তে পারে।

    সবশেষে বলা যায় যে, মাদকাসক্তি একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুকে ত্বড়ান্বিত করতে পারে। একটি কথা মনে রাখা প্রয়োজন, আর তা হলো, মাদকাসক্তি একটি জটিল মানসিক ব্যাধি। এর চিকিৎসা পদ্ধতি জটিল এবং দীর্ঘমেয়াদি। চিকিৎসার সন্তোষজনক ফলাফলও খুব বেশি নয়।

    পশ্চিমা কিছু গবেষণায় দেখা যায়, মাদকাসক্তির চিকিৎসার পরে মাত্র এক বছরের মাথায় শতকরা ৮৫ জন ব্যক্তি পুনরায় মাদকে আসক্ত হয়ে পড়েন।

    সুতরাং, আসক্ত হয়ে পড়ার পর কোনো ব্যক্তির চিকিৎসা করার চেয়ে মাদকাসক্তি প্রতিরোধ করাই উত্তম। আসুন, আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং একটি মাদক মুক্ত দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই।

    লেখক : ডা. শাহরিয়ার ফারুক অনিক
    মনোরোগ বিশেষজ্ঞ
    রেজিষ্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ
    শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

    সূত্র : মাসিক মনের খবর মার্চ ২০২২ সংখ্যা।

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    ডা. শাহরিয়ার ফারুক অনিক বগুড়া বয়স্ক বয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব মাদকাসক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউ সাইকিয়াট্রি বিভাগের ডা. আব্দুল্লাহ শিবলী মারা গেছেন
    Next Article প্যানিক আক্রান্ত অবস্থায় নিজেকে যেভাবে শান্ত রাখবেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.