Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অভিনয়, গান, ছবি আঁকা এই তিনে মিলেই আমি : টেলি সামাদ
    তারকার মন

    অভিনয়, গান, ছবি আঁকা এই তিনে মিলেই আমি : টেলি সামাদ

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনSeptember 3, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]আসল নাম আব্দুস সামাদ। একাধারে তিনি অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অভিনয় করেছেন অর্ধ সহস্রাধিক চলচ্চিত্রে। অর্ধশত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছে। করেছেন সঙ্গীত পরিচালনাও। তিনি টেলি সামাদ। মনের খবর পাঠকের মুখোমুখি এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, ইচ্ছার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন। [/int-intro]
    [int-qs]সিনেমার অতীত ও বর্তমানের মধ্যে পার্থক্য কেমন?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]আমরা যখন অভিনয় করেছি তখন সিনেমার দর্শক ছিলো চাহিদা ছিলো। শিল্পীদের জনপ্রিয়তা ও পরিচিতিও বেশি ছিলো। এখন হলমুখী মানুষের ভিড় কম, এদেশি সিনেমার চাহিদাও কম।[/int-ans]
    [int-qs]কৌতুক অভিনয়ের ক্ষেত্রে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]এখন সিনেমায় কৌতুকটা ঠিকভাবে আসছে না। কৌতুকটা এখন হয়ে গেছে অনেকটা ভাঁড়ামো।[/int-ans]
    [int-quote]ছোটবেলা থেকেই একটা সাংস্কৃতিক আবহের মধ্যে বড় হয়েছি। বাবাকে দেখেছি ছবি আঁকতে গান গাইতে। যদিও বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। বাবার দেখাদেখি আমরাও ছবি আঁকতাম গান গাইতাম, এছাড়া ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার একটা ঝোঁক ছিলো। ক্লাস থ্রিতে পড়াকালীন নিজেই একটা নাটক লিখে সেই নাটকে অভিনয় করেছিলাম স্কুলে। এরপর বড় আব্দুল হাইয়ের দেখাদেখি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হলাম। এরপর অভিনয়ে জড়িয়ে গেলাম।[/int-quote]
    [int-qs]এর কারণ কি বলে মনে করেন?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]কারণ বিভিন্ন হতে পারে। কাহিনীকারগণ কাহিনীতে কৌতুকটা তুলে আনতে পারছে না, কৌতুক অভিনেতারা অভিনয়টা গুরুত্বের সাথে করছে না অথবা পরিচালকগণ সবকিছু সঠিকভাবে চালনা করতে পারছে না।[/int-ans]
    [int-qs]হলে এখন দর্শক কম হওয়ার কারণ কি হতে পারে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]একদিকে আগের চাইতে এখন মানুষের কাছে নাটক সিনেমা দেখার মাধ্যম অনেক বেশি আরেকদিকে সময়ের সাথে সাথে বাংলা চলচ্চিত্র তার চাহিদা মোতাবেক উন্নয়ন ঘটাতে পারেনি। এসব অনেক কারণ মিলেই হলে গিয়ে সিনেমা দেখার চাহিদা অনেক কমে গেছে।[/int-ans]
    [int-qs]অভিনয়ে আসলেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]ছোটবেলা থেকেই একটা সাংস্কৃতিক আবহের মধ্যে বড় হয়েছি। বাবাকে দেখেছি ছবি আঁকতে গান গাইতে। যদিও বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। বাবার দেখাদেখি আমরাও ছবি আঁকতাম গান গাইতাম, এছাড়া ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার একটা ঝোঁক ছিলো। ক্লাস থ্রিতে পড়াকালীন নিজেই একটা নাটক লিখে সেই নাটকে অভিনয় করেছিলাম স্কুলে। এরপর বড় আব্দুল হাইয়ের দেখাদেখি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হলাম। এরপর অভিনয়ে জড়িয়ে গেলাম।[/int-ans]
    [int-qs]অভিনয়ের পাশাপাশি আপনি একজন চিত্রশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী। এই তিনের মধ্যে আপনার প্রিয় কোনটি?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]স্কুলে পড়াকালীন আমার ইংরেজি টিচার আমাকে এই প্রশ্নটি করেছিলেন। তখন যে উত্তরটি দিয়েছিলাম এখনও সেই উত্তরটিই দেই। ছবি আঁকা, অভিনয় এবং গান এই তিনটি আমার কাছে ত্রিভুজের তিনটি বাহুর মত। এই তিনটি মিলিয়েই পূর্ণাঙ্গ আমি যার এক কোণে আমার অভিনয়, আরেক কোণে আমার ছবি আঁকা, আরেক কোণে আমার গান।[/int-ans]
    [int-qs]কোন ধরণের ছবি আঁকতে বেশি পছন্দ করেন?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]ছবি আঁকার ক্ষেত্রে জলরং আমার প্রিয় মাধ্যম। যা কিছু ছবি এঁকেছি তার প্রায় সবই জলরং-এ।[/int-ans]
    [int-qs]আঁকার ক্ষেত্রে প্রিয় বিষয় কোনগুলো?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]আমি মূলত প্রকৃতি, প্রকৃতির বৈরিতা ও প্রকৃতির সাথে মানুষের সংগ্রামের বিষয়গুলো নিয়ে ছবি আঁকতে বেশি পছন্দ করি। এছাড়া পোট্রেট এবং দেয়ালচিত্রও করেছি বেশ কিছু।[/int-ans]
    [int-qs]আব্দুস সামাদ থেকে টেলি সামাদ হয়ে উঠা কীভাবে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]বাংলাদেশ টেলিভিশনের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেই এই উপাধিটি পাই। বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন প্রথম এই নামটি প্রস্তাব করেন।[/int-ans]
    [int-qs]সম্প্রতি দু’একটি চলচ্চিত্রে অভিনয় করলেও অভিনয় অঙ্গনে আগের মতো উপস্থিতি আপনার নেই কেন?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]বয়স হয়েছে শরীর আর আগের মত চাপ নিতে পারে না। এছাড়া পছন্দমত গল্প তেমন পাই না। এগুলোই কারণ বলা যায়। তারপরও যখনই সময় সুযোগ পাই এফডিসিতে চলে যাই।[/int-ans]
    [int-qs]প্রিয় অভিনয় শিল্পী কে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]দেশে রাজ্জাক, ফারুক, আলমগীর। পশ্চিম বাংলায় উত্তম-সুচিত্রা, বোম্বেতে দিলিপ কুমার- মধুবালা, পাকিস্তানে মোহাম্মদ আলী জেবা- সাবিহা খানম।[/int-ans]
    [int-qs]চলচ্চিত্র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও আপনার উপস্থিতি নেই। এর কারণ কি?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]হ্যাঁ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আমি এবারও যাইনি। হয়তো আমি নিজে এখনও জাতে উঠতে পারিনি যার কারণে অসংখ্য পুরষ্কার পেলেও জাতীয় পুরষ্কার আমার পাওয়া হয়নি। যেহেতু জাতেই উঠতে পারিনি তাই জাতীয় অনুষ্ঠানে যাওয়ার কোন মানে থাকতে পারে না।[/int-ans]

    [int-qs]আপনি ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন। সঙ্গীত পরিচালনায় আগ্রহী হলেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]এটা করেছিলাম সুপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালন আলাউদ্দিন আলীর অনুপ্রেরণায়।[/int-ans]
    [int-qs]মনের অবস্থা আপনার অভিনয়, ছবি আঁকা বা গানে কীভাবে প্রভাব ফেলে?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]ছবি আঁকার ক্ষেত্রে মনের অবস্থাটা প্রভাবিত করে। অভিনয়ের ক্ষেত্রে মনের অবস্থা সেভাবে প্রভাবিত করেনি। মনের অবস্থা যেমনই থাকুক ক্যামেরা সামনে দাঁড়ালে তখন অভিনয়টাই মুখ্য হয়ে যায়। গানের ক্ষেত্রেও তাই।[/int-ans]
    [int-qs]ব্যক্তি জীবনে চাওয়া পাওয়ার দূরত্ব কতটুকু?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে![/int-ans]
    [int-qs]কাজ নিয়ে ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কি?[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]আমার আঁকা ছবিগুলো নিয়ে একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে। আগের অনেক ছবি হারিয়ে গেছে। এবার আমেরিকা গিয়ে বেশ কিছু ছবি এঁকেছি, আরও কিছু ছবি এঁকে সামনে একটা প্রদর্শনী করবো। আরেকটি ইচ্ছা হলো আত্মজীবনী লেখার।[/int-ans]
    [int-qs]পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]পাঠকদের উদ্দেশ্যে বলবো, যতদিন বেঁচে আছি ততদিন যেন সকলের ভালোবাসা ভাই। এছাড়া সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারি সেজন্য সবাই যেন আমার জন্য দোয়া করেন।[/int-ans]
    [int-qs]অনেক ধন্যবাদ আপনাকে মনের খবরে সময় দেয়ার জন্য।[/int-qs]
    [int-ans name=”টেলি সামাদ”]ধন্যবাদ মনের খবরকেও।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহস্তমৈথুন বৈজ্ঞানিক ভাবে কোনো ক্ষতির কারণ নয়
    Next Article  কানাডায় মানসিক স্বাস্থের প্রাথমিক চিকিৎসা বিষয়ক কোর্স
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.