Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » হস্তমৈথুন বৈজ্ঞানিক ভাবে কোনো ক্ষতির কারণ নয়
    প্রশ্ন-উত্তর

    হস্তমৈথুন বৈজ্ঞানিক ভাবে কোনো ক্ষতির কারণ নয়

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবAugust 30, 20174 Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। বয়স ৩৫। আমি ১৩ বছর বয়স থেকে সপ্তাহে তিন বার পাঁচ বার আবার কখনো এক দিনেই তিন বার হস্তমৈথুন করে আসছি। এখানও করছি। হস্তমৈথুনের কারণে আমার দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পথে। আমি বিয়ে করেছি দুই বছর হয়েছে। আজও আমি স্ত্রীর সাথে সহবাস করতে পারিনি। কারণ আমার পেনিস উত্তেজিত হয়না। সামান্য উত্তেজিত হলেও নরম থাকে শক্ত হয়না। হকারদের কাছ থেকে ক্যাপসুল হাইসপার এনেছি। সহবাসের এক ঘণ্টা পূর্বে সেবন করে দুই তিন বার সহবাস করেছি। সহবাসে কোন আনন্দ ও মজা কিছুই পাইনি। আমি কি ঔষধ সেবন করলে হারানো যৌবন ফিরে পাবো। অনুগ্রহ করে ঔষধের নাম বলে দেবেন। আমার মানসিক রোগ আছে। সেটা হলো panic disorder and sleep phobia ” post traumatic stress disorder এই রোগের জন্যে tablet Andep 50mg sertraline 1+0+1 ) (tablet rivotril 0.5mg clonazepam 0+0+1 এবং মাঝে মাঝে tablet indever 10mg propranolol 1+0+1 সেবন করি। অনুগ্রহ করে ঔষধের নাম বলে দেবেন। কারণ আমি ডাক্তারের কাছে যাওয়া সামর্থ্য নেই।
    পরামর্শ:
    আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মনের খবর যৌন বিষয়ক বা যৌন সমস্যা বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে যৌন সমস্যা বিষয়ে আলাদা একটি বিভাগও খোলা হয়েছে। যাতে নিয়মিত বিভিন্ন দিক তুলে ধরে, বৈজ্ঞানিক আলোচনা করা হয়।
    আপনার প্রশ্নের বেশ কয়েকটি দিক আছে। সবদিক বিবেচনা করে, আপনার জন্য প্রথম এবং প্রধান পরামর্শ হলো, আপনি আপনার যৌন সমস্যা বিষয়ে পূর্ণ চিকিৎসা নিন। সেটা যত তাড়াতাড়ি করবেন ততই মঙ্গল। বিয়ে করেছেন দুবছর অথচ এখনো পর্যন্ত সহবাস করেননি বা করতে পারেননি অথচ কোনো বৈজ্ঞানিক চিকিৎসাও নেননি, এটা ভালো কথা না। প্রয়োজনে আপনার স্ত্রীকেও এই চিকিৎসার বিষয়ে যুক্ত করুন। যৌন বিষয়টি যেহেতু দুজনের সুতরাং দুজনের যুক্ত হওয়ার বিষয়টিও ইম্পরট্যান্ট।
    হস্তমৈথুন বৈজ্ঞানিক ভাবে কোনো ক্ষতির কারণ নয়। শারীরিক বা মানসিক কোনো ক্ষতিও তাতে হয় না। বরং এ নিয়ে বেশী চিন্তা বা অতিরিক্ত দুঃশ্চিন্তা করা ক্ষতির কারণ। আপনার যৌন উত্তেজনা আসে না, সেই সাথে এতে আপনি আনন্দও পান না। বোঝাই যাচ্ছে বেশ সমস্যার মধ্যেই আছেন। আপনার সমস্যা দুই ধরনের। এক, উত্তেজনা বিষয় সমস্যা। দুই, ইচ্ছা এবং যৌন অনুভূতি বিষয়ক সমস্যা। আপনি উল্লেখ করেছেন, আপনার মানসিক রোগ আছে যার জন্য আপনি চিকিৎসাও করান। এই চিকিৎসার বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে, সঠিক ভাবে এবং নিয়মিতই চিকিৎসা করাতে হবে।
    আপনি মনে করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগেও আপনার সবগুলি সমস্যার বৈজ্ঞানিক এবং সঠিক চিকিৎসা পাবেন।
    আরও অনেকগুলি বিষয় আছে, যেগুলি সরাসরি আলোচনা না করে বুঝা যাবে না। তারমধ্যে দুই একটি তুলে ধরি। যেমন; ছোটকাল থেকে যৌন বিষয়ে আপনার কি ধারনা ছিলো, বিষয়গুলিতে আপনি কিভাবে রিএক্ট বা চিন্তা করতে অভ্যস্ত ছিলেন, যৌন বিষয়ে কোনো ভুল ধারনা ছিলো কিনা! এমন অনেকগুলি বিষয় আছে, যেসব জানা আপনার চিকিৎসার জন্য খুবই প্রয়োজন।
    ভালো থাকবেন, আশা করি দ্রুত চিকিৎসা নেয়ার ব্যবস্থা নিবেন।
    পরামর্শ দিচ্ছেন,
    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব


     দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    মানসিক রোগ যৌন সমস্যা হস্তমৈথুন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসবসময় মৃত্যুভয় হয়, ভয়ে রাতে ঘুমোতে পারি না
    Next Article অভিনয়, গান, ছবি আঁকা এই তিনে মিলেই আমি : টেলি সামাদ
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    November 15, 2026

    4 Comments

    1. নাম প্রকাশে অনিচ্ছুক on August 18, 2018 12:17 am

      তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেটে সহজলভ্যতার মাধ্যমে এখন অধিকাংশ যুবক যুবতী পর্নোগ্রাফির ভয়াবহ নেশায় আসক্ত। আমি নিজেও এর মধ্যে জড়িয়ে গেছি এবং এ কারণে সব সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, নিজের ভিতর অপরাধবোধ অনুভব করি ।আমি জানতে চাচ্ছি পর্নোগ্রাফি কোন মানসিক সমস্যা কিনা এবং এর প্রতিকারের উপায় গুলো কি কি???

      Reply
      • মনের খবর on September 3, 2018 11:27 am

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই লিংকে(ক্লিক করুন)লেখাগুলো দেখুন আশা করি উত্তর পেয়ে যাবেন। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    2. মারুফ on October 9, 2018 10:34 pm

      মতামত
      হস্তমৈথুন করার কারণে সামান্য উত্তেজনায় আমার লিঙ্গ দিয়ে আঠা জাতীয় তরল বের হয় ।
      লিঙ্গ নরম ও ছোটো হয়ে গেছে এবং চিকন হয়ে গেছে । আমার বয়স 19 বছর ।
      আমি এই ক্ষতি গুলোর থেকে পুনোরায় আগের মত
      লিঙ্গ ফিরে পেতে কি ঔষধ খেতে পারি..
      যদি দয়া করে ঔষধটির নাম বলে দিন ।

      Reply
      • মনের খবর on October 10, 2018 11:21 pm

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.