Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্নতা এবং নেতিবাচক চিন্তা
    ফিচার

    বিষণ্নতা এবং নেতিবাচক চিন্তা

    পারভীন বেগমBy পারভীন বেগমApril 9, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবন একটি চলমান প্রক্রিয়া। এই চলার পথে নানা ধরনের ঘটনা, সমস্যা বা দ্বন্দ্বের সন্মুখীন হতে হয় প্রতিনিয়ত। বিরূপ ঘটনাকে মেনে নিতে না পারা, সমস্যা বা দ্বন্দ্বের সমাধান করতে না পেরে বিষণ্নচিত্তে জীবন অতিবাহিত করছে কত মানুষ। পত্রিকায় প্রায়ই আমরা দেখি যে বলা হয়ে থাকে ২০৩০ সাল নাগাদ রোগ হিসেবে বিষণ্নতা এক নম্বর স্থানে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে কী এমন ঘটে মানুষের মনে যে এত বিপুল সংখ্যক মানুষ বিষণ্নতায় আক্রান্ত হচ্ছে বা হতে চলেছে?
    বিখ্যাত বিজ্ঞানী অ্যারন বেক যিনি বিষণ্নতার চিকিৎসায় প্রভূত অবদান রেখেছিলেন। তাঁর তত্ত্বে আমরা দেখি নেতিবাচক চিন্তা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি যখন বেড়ে যায় তখন মানুষের বিষণ্ন মুড দেখা যায়। আর যখন এসব নেতিবাচক চিন্তা কমে যায় তখন বিষণ্ন মুডও কমে যায়। নৈরাশ্যবাদী মনোভাব, একটু ভুলকেই বড় করে দেখার প্রবণতা মনকে করে তোলে বিপন্ন ও বিষণ্ন। নেতিবাচক চিন্তার প্রতি অধিক মনোযোগ দেয়া, ইতিবাচক চিন্তাকে গুরুত্ব না দেয়া আর নিখুঁতভাবে কোনো কিছু করার প্রবণতা, অতঃপর তা সেভাবে করতে না পারলে নিজেকে ব্যর্থ হিসেবে ধরে নেয় কেউ কেউ। একজন মানুষের নেতিবাচক এবং অকার্যকর মনোভাব, সকলের কাছেই ভালো হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে এমন প্রত্যাশা তাকে দ্বন্দ্ব বা চাপময় পরিস্থিতিতে ফেলে দেয়। ফলে অবাস্তব বিশ্বাসের ভিত্তি মজবুত হয়। আর এই বিশ্বাসগুলো তৈরি হয় শৈশবকালীন অভিজ্ঞতা থেকেই। যেমন- একটি শিশু তার বিকাশের পর্যায়ে যদি এই ধারণা নিয়ে বড় হয় যে, শুধুমাত্র যখন খুব বেশি ভালো করবে কেবলমাত্র তখনই পুরষ্কার পাবে। তখন অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে গড়ে তোলার জন্য খুব বেশি ভালো করতেই হবে তার মধ্যে এমন একটা বিশ্বাস বা ধারণা জন্মলাভ করে। এই ধরনের দৃঢ় বিশ্বাস তাকে পরবর্তীতে বিষণ্নতার ঝুঁকিতে ফেলে দেয়। শৈশবের এই ধরনের চিন্তার মানসিকতা, আবেগ তার কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। করে তুলে সামাজিকভাবে বিচ্ছিন্ন।
    বিজ্ঞানী বেক-এর মতে, নেতিবাচক চিন্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে মনে আসতে থাকে। নিজেকে নিয়ে, পৃথিবীকে নিয়ে এবং অনাগত ভবিষ্যত কে নিয়ে এই নেতিবাচাক চিন্তাগুলো সৃষ্টি হয়। তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে নেতিবাচক ভাবে বিচার এবং ব্যাখ্যা করে। পৃথিবীটা তার কাছে জটিল এবং ব্যবহার অযোগ্য বলে মনে হতে থাকে। জীবনকে বয়ে নিয়ে যাওয়া তার কাছে একটা কষ্টকর পরিস্থিতি বলেই মনে হয়। ভবিষ্যৎ সম্পর্কে তার আশাহীন অবস্থার সৃষ্টি হয়। সে ভাবে ভবিষ্যতে সে ব্যর্থ হবে। আর এই নৈরাশ্য বা আশাহীন অবস্থা যখন অধিক পরিমাণে হয় তখন সে বেঁছে নিতে পারে আত্মহত্যার পথ।
    যাইহোক, শৈশবের বেদনাদায়ক অভিজ্ঞতা যেমন একজন ব্যক্তির জীবনে ঝুঁকিপূর্ণ উপাদান হিসেবে কাজ করে তেমনি পরবর্তী জীবনের ঘটনাবলী, তাৎক্ষণিক কিছু কারণসহ ব্যক্তির ব্যক্তিত্ব, বংশগতিসহ নানাবিধ জৈবিক কারণ বিষণ্নতার জন্য দায়ী থাকে। বিষণ্নতার লক্ষণসহ নানাবিধ আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়। তথাপি গুরুতর বিষণ্নতার লক্ষণের ক্ষেত্রে দেখা যায় প্রতিদিন তার মন খারাপ থাকে। মনের মধ্যে খালিখালি অনুভূতি বা গভীরে দুঃখবোধ কাজ করে। চোখ অশ্রু-সজল থাকে। কাজ-কর্মের প্রতি আগ্রহ বা আনন্দের ঘাটতি দেখা যায় এবং অন্যরা সেটি বুঝতে পারে। শরীরের ওজন একসাথে শতকরা ৫ ভাগের পরিমাণ বেড়ে বা কমে যেতে পারে। রুচির হ্রাস বৃদ্ধি ঘটে। নিদ্রাহীনতা বা অতিনিদ্রা দেখা দেয়। মনোদৈহিক অস্থিরতা বা স্থবিরতা, অতিমাত্রায় ক্লান্তি বা শক্তিহীনতা দেখা যায়। মূল্যহীন অনুভূতি, অপরাধবোধ সৃষ্টি হয়। মনোযোগের ক্ষমতা কমে যায়। মৃত্যুর চিন্তা, আত্মহত্যার চিন্তা সহ আত্মহত্যা করার পরিকল্পনা এবং প্রচেষ্টা নেয়। এই ধরনের লক্ষণগুলোর কারণে সামাজিক, পেশাগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিঘ্ন বা সমস্যার সৃষ্টি হয়।
    তাই আমাদের এই মহামূল্যবান জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। অভিভাবকের সচেতনতা এক্ষেত্রে খুবই জরুরি। রোগীকে মনোচিকিৎসার আওতায় আনতে হবে। ঔষধ খেতে হবে আর নেতিবাচক চিন্তার বলয় থেকে বের করে আনতে প্রয়োজন সাইকোথেরাপি বা কাউন্সেলিং-এর।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভার্চুয়াল জগতের প্রতি আসক্তি মানুষকে একাকী ও বিষণ্ন করে তোলে
    Next Article কানাডায় তরুণদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র খোলা হচ্ছে
    পারভীন বেগম

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.