প্রশ্ন: স্যার, আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে। বয়স ১৯ বছর। আমার মুড অস্বাভাবিকভাবে পাল্টায়, আমার সামনে এইচএসসি পরীক্ষা আর সিলেবাস শেষ হয়নি কিন্তু পড়তে বসলেই কেমন যেন এম্পটি লাগে, এই এম্পটিনেস থেকে বাঁচার জন্য জোর করে গান শুনি যাতে মুড একটু ইমপ্রুভ হয়। কিন্তু পড়াশুনা তো আর আমার নিয়মে চলে না যে মাঝেমধ্যে গান শুনলে, ইউটিউব, শর্টস, রিলস দেখলে সাথে সাথে আবার একই গতিতে চলবে। এমন না যে আমি ওইসব খুব পছন্দ করি। আমার এইচএসসি রেজাল্ট ভালো করতেই হবে কিন্তু ব্রেইন পড়তে দিচ্ছে না। আমার মনে হয় আমার অনেক মেন্টাল হেলথ ইস্যু আছে কিন্তু আম্মুকে বলে চিন্তায় ফেলতে চাচ্ছি না তাই সাইকিয়াট্রিস্ট দেখানো সম্ভব হচ্ছে না। এখন আমার কী করণীয় দয়া করে জানাবেন।
আরও পড়ুন…
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব: প্রথমেই উল্টো দিক থেকে আসি-‘আম্মুকে বলে চিন্তায় ফেলতে চাচ্ছি না, এই সমস্যা দূর করতে পারলেই তোমার সমস্যা অর্ধেক দূর হয়ে যাবে। তুমি লুকানোর জন্য কী হচ্ছে, সঠিক চিকিৎসা হচ্ছে না। যার ফলে দিনকে দিন তোমার সমস্যা বাড়ছেই। সমস্যা কি কমে আসছে? বা কমছে? মোটেই না। সুতরাং যত কথাই আমি বলি আমার কথার কতটুকু কাজে লাগবে কে জানে!
যাহোক, যেহেতু দিন দিন বাড়ছে এবং তুমি নিজেই বুঝছো মেন্টাল হেলথ্ ইস্যু আছে, তাহলে বসে থেকে লাভ নেই বা লুকিয়ে রেখেও লাভ নেই। তোমাকে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। সেখান থেকে জানতে হবে এটা কি তোমার শরীরের, বা হরমোনের বা অন্য কোনো সমস্যা কিনা। অন্য সমস্যা না থাকলে মানসিক

রোগের কোনটিতে পড়ে? অর্থাৎ তোমার রোগের ডায়াগনসিস কী? এসব না জেনে আন্দাজে তোমার চিকিৎসার সবকিছু বলা বা পূর্ণ সাহায্য করা কঠিন। আরেকটা বিষয় মনে রাখবে, কোনো পত্রিকা, টিভি বা মিডিয়াতে পাওয়া উত্তর বা সমাধানকে কখনোই পূর্ণ সমাধান ভাবা যাবে না। এটি এক ধরনের সাজেশন।
তাই, আসল কথা, যত দ্রুত সম্ভব তোমার কাছাকাছি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখাও। সেটা মেডিক্যাল কলেজ, বা প্রাইভেট চেম্বারে যেখানেই হোক। তারপর বুঝে-শুনে একটা চিকিৎসা নিও। আপাতত তুমি থাইরয়েড হরমোনোর টেস্ট করাতে পারো। সমস্যা না থাকলে, ট্যাবলেট নেক্সিটাল ৫ মিগ্রা. সকালে একটা, নাস্তার পর শুরু করতে পারো। তবে বিষয়টিকে হালকাভাবে না দেখে সিরিয়াসলিই দেখা উচিত। ধন্যবাদ মনের খবরের সাথে থাকার জন্য। তোমার যেকোনো প্রশ্ন থাকলে আমাদেরকে পাঠাতে পারো।
- পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
- অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ,
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আরও দেখুন…


