Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?
    প্রশ্ন-উত্তর

    মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

    Moner KhaborBy Moner KhaborSeptember 20, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রশ্নোত্তর
    প্রশ্নোত্তর
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আমি বেশ কিছুদিন ধরেই এক ধরনের সমস্যা অনুভব করছি নিজের ভেতরে। গতকাল আমার বয়স ২৫ পূর্ণ হলো। ঢাকার একটি কলেজে স্নাতকোত্তর করছি। আমি অবিবাহিত। ইন্টারের পর থেকে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তাকে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু অনার্সের ২য় বর্ষে এসে মেয়েটি আমাকে কিছু না জানিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। তারপর থেকে আমি কোনো সম্পর্কের মধ্যে যাইনি। আমার সমস্যা হলো- সবসময় চুপচাপ থাকতে ভালো লাগে। কথা বলতে বা মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে। বিশেষ করে, মানুষের সঙ্গে কথা বলার প্রতি প্রচণ্ড অনীহা কাজ করে। কেউ কিছু জিজ্ঞাসা না করলে বা খুব প্রয়োজন না হলে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। অনেক সময় কেউ কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দিতে ইচ্ছে করে না। কারও সঙ্গে কথা বললেও আমার স্বর খুব ক্ষীণ হয়ে যায়। গুছিয়ে, উচ্চস্বরে কথা বলতে পারি না। কথার মধ্যে জোর বা আত্মবিশ্বাস রাখতে পারি না। বন্ধুবান্ধব বা পরিচিত কেউ নিজে থেকে যোগাযোগ না করলে আমিও তাদের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ বোধ করি না। অন্যের অনুকরণ করতে পারি না। কেউ কিছু শিখিয়ে বা দেখিয়ে দিলেও তা আয়ত্তে আনতে পারি না। অনেক কিছু দেখি, কিন্তু কথা বলতে ইচ্ছে করে না। কয়েকটি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ নিয়েছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কমান্ড ও নিয়ম অনুসরণ করতে পারিনি। ক্লায়েন্টদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে পারতাম না বলে চাকরিগুলো ছেড়ে দিয়েছি।

    আরও দেখুন…

    • সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?
    • কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    মোটকথা, মানুষের সান্নিধ্য এবং কথা বলার প্রতি চরম অনীহা ও বিরক্তি কাজ করে আমার মধ্যে। তবে আমি আগে থেকেই অনেক মেধাবী ছিলাম। আমার এই সমস্যার জন্য আমি কী করতে পারি? কীভাবে পরিত্রাণ পেতে পারি?

    পরামর্শ: আপনি লিখেছেন যে, আপনি পঁচিশ বৎসর বয়সের একজন পুরুষ। আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল; কিন্তু সে আপনাকে না জানিয়েই অন্য একজনকে বিয়ে করে ফেলে। এরপরে আপনার কিছু উপসর্গ তৈরি হয়েছে, যেমন চুপচাপ থাকা, সহজেই বিরক্ত হওয়া, মানুষের সঙ্গ পছন্দ না করা, অন্যদের সাথে কথা বলতে অনীহা ইত্যাদি।

    সেইসাথে আত্মবিশ্বাসের অভাব, বন্ধুদের সাথে যোগাযোগে অনাগ্রহ এসবও আছে। তাছাড়া আগে থেকেই আপনার মধ্যে ব্যক্তিত্বের কিছু অসঙ্গতি আছে। আপনি সেল্স এক্সিকিউটিভ হিসেবে চাকরি নিয়েছিলেন। সেখানে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে পারেননি। ক্লায়েন্টদের সাথেও আন্তরিকভাবে কথা বলতে পারেননি বিধায় চাকরি ছেড়ে দিয়েছেন। মানুষের সান্নিধ্যে আপনি চরম বিরক্ত হন; তবে আপনি মেধাবী। সম্পর্ক ব্রেকআপের পরে আপনার মধ্যে বিষণ্ণতার উপসর্গ দেখা দিয়েছে। তবে আগে থেকেই আপনার মধ্যে ব্যক্তিত্বের কিছু অসঙ্গতি ছিল। আপনি অন্তর্মুখী সেইসাথে সোশ্যাল অ্যাংজাইটিও থাকতে পারে।

    আপনি একজন মনোচিকিৎসকের পরামর্শ নিন। ঔষধ ও মনস্তাত্ত্বিক দুই ধরনের চিকিৎসাসেবাই আপনার লাগবে। চিকিৎসায় লেগে থাকলে আপনার বিষণ্ণতাজনিত উপসর্গ ও ব্যক্তিত্ব সম্পর্কিত সমস্যার উন্নতি হবে বলেই আশা রাখি। আপনার জন্য শুভকামনা।

    • অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার
    • সাবেক বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ,
    • বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
    মানসিক সমস্যার চিকিৎসা নিতে যোগাযোগ করুন
    মানসিক সমস্যার চিকিৎসা নিতে যোগাযোগ করুন

    আরও দেখুন…

    • best psychiatrist in dhaka
    • Top 10 Psychiatrists in Dhaka

    আত্মবিশ্বাসের অভাব মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না কেন মানুষের সঙ্গে কথা বলতে বিরক্ত লাগে মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে না সবসময় একা থাকতে ইচ্ছে করে কেন সোশ্যাল অ্যাংজাইটি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleথেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া
    Next Article শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়
    Moner Khabor

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    November 4, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.