Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু মনে বিনোদন কেন প্রয়োজন?
    ফিচার

    শিশু মনে বিনোদন কেন প্রয়োজন?

    Moner KhaborBy Moner KhaborMarch 2, 2024Updated:October 31, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. শাহানা পারভীন
    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।

    মা, আমি এখন খেলতে যাই?
    না, এখন খেলা যাবে না। সারাদিন খালি খেলা আর খেলা। সামনে তোমার পরীক্ষা, সে খেয়াল আছে?

    সুমিতা মুখ গোমড়া করে সেই বিকেলবেলা তার পড়ার টেবিলে গিয়ে বসল। মা স্বস্তির নিশ্বাস ফেললেন। মা ভাবলেন, যাক মেয়ে বাইরে গিয়ে ব্যথা পাবে না, খারাপ ছেলে-মেয়েদের সঙ্গে মিশবে না। তিনি যদি সন্তানের রুমে একটু উঁকি দিয়ে দেখতেন তাহলে দেখতে পেতেন সুমিতা পড়ছে না। পড়ার বই সামনে খুলে চুপচাপ বিষন্ন মনে বসে আছে। এ সময়টুকু খেলে আসতে পারলে তার বিষণ্ণতাও থাকত না আবার রাতে পড়ার উৎসাহও বেড়ে যেত। প্রশ্ন আসতেই পারে-খেলা বা অন্য বিনোদন কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি। কারণ মানুষ মাত্রই, হোক শিশু কিংবা বৃদ্ধ, বিনোদন সবার জন্যই অপরিহার্য। তবে শিশুদের বেড়ে ওঠার কালে এটি আরো বেশি প্রয়োজন। কারণ বয়সকালে তাদের সুস্থ ও পরিপক্ক সামাজিক আবেগ প্রকাশের ক্ষেত্রে বাল্যকালের সুস্থ সামাজিক বিনোদন ভূমিকা রাখতে পারে।

    বিনোদন প্রাতিষ্ঠানিক পড়ার চাপের সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতার সমন্বয় সাধন করে।

    এছাড়াও কিছু শারীরিক ও মানসিক উপযোগিতা আছে যেমন:

    শিক্ষা: বদ্ধ জায়গা থেকে উন্মুক্ত স্থানে খেলার মাধ্যমে শিশুদের শেখালে তা শিশুদের শেখার ক্ষমতা বাড়িয়ে নতুন দক্ষতা অর্জনে সহায়ক হয়।

    সৃজনশীলতা: বিনোদনে অংশগ্রহণ তাদের সৃজনশীল কাজকর্মে আগ্রহী করে তুলতে পারে এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে। বাইরে খেলাধুলা তাদের কল্পনাশক্তিরও বিকাশ ঘটায়।

    শারীরিক স্বাস্থ্য: প্রতিদিন শিশুরা বাইরে খেলার সুযোগ পেলে তাদের ভালোভাবে ক্ষুধা লাগবে, বাড়তি মেদ ঝরে যাবে। তাতে শিশু বয়সেই স্থুল হওয়ার আশঙ্কা কমে যায়। শক্তি বাড়ে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ক্যালরি গ্রহণ বাড়বে। তাতে হাড় এবং মাংসপেশির গঠন দৃঢ় হবে। বাইরে গিয়ে খেলার ফলে তারা সূর্যালোক থেকে প্রাকৃতিক ভিটামিন ডি পাবে। এতে ভিটামিন ডি’র অভাবজনিত রোগে ভোগার সম্ভাবনা কমে যাবে।

    সামাজিক দক্ষতা: বিনোদনমূলক কাজে অংশ নিলে, বাইরে অন্যদের সঙ্গে মিশলে নতুন বন্ধুত্ব তৈরি, বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক বজায় রাখা, দলগতভাবে কাজ করার শিক্ষা পায়।

    মানসিক সুস্থতা: সুস্থ বিনোদন শিশুদের মন ভালো করে, শান্ত রাখে ও আত্মবিশ্বাস বাড়ায়। ইতিবাচক দৃষ্টি তৈরি করতে সহায়তা করে। দীর্ঘ সময় ক্লাসরুমে কাটানের পর বাসায় বসে থেকে গেজেট ব্যবহার তাদের শারীরিক এবং মানসিক দু-ধরনের ক্লান্তিই তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে, বাইরে কিছু সময় খেলা করলে ক্লাসরুমে তাদের মনোযোগ বাড়ে।

    স্বনির্ভরতা: শিশুরা যখন বড়োদের তদারকি ছাড়া নিজেদের মতো করে খেলে তখন তারা শেখে, কীভাবে নিজের পালা আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়, অন্যদের সঙ্গে সমন্বয় করা, নির্দিষ্ট নিয়ম মেনে খেলতে হয়, খারাপ করার পর আবার ঘুরে দাঁড়াতে শেখা, জয়-পরাজয় মেনে নিতে হয়। এসবই তাদের বড়ো বয়সে দক্ষতার সঙ্গে সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখে। এভাবেই তারা আত্মপ্রত্যয়ী হয়ে উঠে।

    অনুসন্ধিৎসু: বিনোদনের মাধ্যমে তাদের মন অনুসন্ধিৎসু হয়ে ওঠে।

    কোগনিটিভ বিকাশ: সমস্যার যৌক্তিক সমাধান, চিন্তা ও কার্যকরণ খোঁজার ক্ষমতা বাড়ে। এতে আত্মবিশ্বাসও বাড়ে বহুগুণ।

    মোটর বিকাশে সহায়ক: নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে খেলার ফলে তাদের মোটর বিকাশেও ভূমিকা পালন করে। যেমন, ফুটবল খেলতে গেলে একটি বলের কিক দিতে চোখ আর পায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা, গতি, অন্য খেলোয়াড়ের সঙ্গে সমন্বয় করে কীভাবে খেলবে তা শিখে যায়। স্কুলে পড়াশোনার পাশাপাশি যথাযথ বিনোদনের ব্যবস্থা থাকলে ঝুঁকিপূর্ণ বাচ্চাদের স্কুল পালানোর প্রবণতা কমে আসে। এছাড়াও যাদের বাবা-মায়েদের আর্থিক অবস্থা  দুর্বল, সিঙ্গেল প্যারেন্ট, অতি ব্যস্ত বাবা-মা অথবা পরিবারে সদস্যদের নিজেদের মধ্যে অশান্তি বিরাজমান বিনোদন তাদের কিছুটা স্থিতিশীল করে স্কুলে মনোযোগী করতে পারে। বাইরে যাওয়ার সুযোগ না থাকলে বাসায় বসে পাজল মিল করা, শব্দ মেলানোর খেলা, ছবি আঁকা, নাচ-গানের চর্চা করা যেতে পারে। তবে দীর্ঘ সময় টিভি দেখা থেকে শুরু করে যেকোনো গেজেট ব্যবহার ক্ষতিকর। গবেষণায় দেখা গিয়েছে, ঘরের ভেতর বসে থেকে এসব বিনোদন যত বেশি হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর তার খারাপ প্রভাব তত বেশি হবে।

    তাই আসুন শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার জন্য যতটুকু সম্ভব সুস্থ বিনোদন নিশ্চিত করি, সুন্দর আগামী প্রজন্ম গড়ি।

    শিশু মনে বিনোদন কেন প্রয়োজন?
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রেজাউল করিমকে আজীবন সম্মাননা
    Next Article মনোরোগবিদ্যা বিভাগের মার্চের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ
    Moner Khabor

    Related Posts

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.