Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাগ নিয়ন্ত্রণের জন্য কী করতে পারি?
    দিনের চিঠি

    রাগ নিয়ন্ত্রণের জন্য কী করতে পারি?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 3, 2022Updated:September 4, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা : বয়স ২৩ বছর। আমি অল্পতে রেগে যাই। মা বাবা ছোট বেলা থেকে অতিরিক্ত বকা দিত, এখনো বকা দেয়, সব কাজে ভূল ধরে। এখন মা বাবা বকা দিলে অতিরিক্ত রাগ উঠে। কথা বলার সময় কটূক্তি করছে এরকম কথা শুনলে মনে হয় ওরা আমাকে নিয়েই কটূক্তি করছে। এরকম মনে হওয়ার কারণ কি? রাগ নিয়ন্ত্রণের জন্য কী করতে পারি? -নাম প্রকাশে অনিচ্ছুক।

    পরামর্শ : ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার কথাগুলো থেকে এটা বুঝা যাচ্ছে, যেকোনো কারণেই হোক আপনার মেজাজ খারাপ থাকে। যে কারণে অল্প কথাতেই আপনি রেগে যান। মেজাজ খারাপ হওয়াটা কি শুধুমাত্র বাসার ভিতরে আত্মীয়-স্বজন এবং কাছের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নাকি সব জায়গায় হয় সেটা দেখতে হবে। যদি সব জায়গায় হয় তাহলে সেটার চিকিৎসা এক রকম আর যদি শুধুমাত্র বাসায় হয় তাহলে সেটার চিকিৎসা আরেক রকম। তবে যে কারণেই হোক মেজাজ হারিয়ে ফেলা বা বিরক্ত হওয়ার পেছনের কারণটা কি সেটা প্রথমে খুঁজে বের করতে হবে।

    • মা বাবার চাহিদা কেন বেশি, আপনি কেন সেই চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার মনোযোগ বা কথা বুঝতে বা অন্য কোনো কিছুতে আপনার সমস্যা আছে কিনা অথবা মা-বাবার চাহিদা কি অতিরিক্ত কিনা সেটাও বুঝতে হবে। যদি বিষয়গুলো মোটামুটি বুঝা যায় এবং সেটার সমাধান নিজের কাছে থাকে তাহলে তো ভালো।

    এর পাশাপাশি রাগ নিয়ন্ত্রণের জন্য প্রথমে বুঝতে হবে রাগ হওয়ার পিছনের কারণ কি? সেটা যদি সঠিকভাবে নির্ণয় করা না যায় তাহলে এ সমস্ত টিপসে আপনার রাগ নিয়ন্ত্রণ হবে না। তারপরও পরামর্শ হলো, যেকোনো বিষয়ে যখন কেউ কিছু একটা চায় তখন আপনার মেজাজ খারাপ হলে চেষ্টা করবেন ঠিক সাথে সাথে উত্তরটা না দেয়ার জন্য। কয়েক সেকেন্ড সময় নিয়ে উত্তরটা দিবেন, দেখবেন যে এটা কয়েকবার করলে আপনার চাহিদা বা আপনি উত্তরে কী বলতে চান সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। এতে করে বাস্তবতা কি সেটা বুঝতে আপনার জন্য সহজ হবে।

    • উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি দোকানে গিয়ে কোনো একটা জিনিস চাইলেন। দোকানদার দাম চাইলেন। আপনার কাছে বেশি মনে হয়। এখন আপনি যদি মেজাজ খারাপ করে গালাগালি করেন বা রাগারাগি করেন তাহলে কোনো লাভ হবে না। দোকানদার কেন দাম বেশি চাইলো? সে কি দুই নাম্বারি করলো নাকি আসলেই জিনিসটার দাম বেড়েছে? এটা ভাবতে হবে। এই ভাবনায় কিছু সময় নিয়ে আপনি উত্তর দিতে গেলে মেজাজ হারাবেন না।

    অনেক সময় এমন হয় আমরা রেগে গিয়ে বাস্তবতাটা বুঝতে পারি না। সেজন্য বাস্তবতাটা বুঝতে হলে কিছুটা সময় নিতে হবে। কারো চাহিদা কখনো দোষ না, আবার কখনো কখনো দোষ হয়। সেজন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে।

    পরামর্শ দিয়েছেন,
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
    অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
    কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা 01844618497 নাম্বারে।

    প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    /এসএস/মনেরখবর/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার হস্তমৈথুনের অভ্যাস ছিল, এখন অস্বস্তিতে ভুগছি : কী করবো?
    Next Article নারীর মনোঃযৌন সমস্যা এবং কিছু ভুল ধারণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মুড সুইং কী ও কেন?

    September 14, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    September 14, 2026

    মাঝে-মধ্যে মাথাব্যথা করে, বমি বমি ভাব হয়

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.