Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমার হস্তমৈথুনের অভ্যাস ছিল, এখন অস্বস্তিতে ভুগছি : কী করবো?
    প্রশ্ন-উত্তর

    আমার হস্তমৈথুনের অভ্যাস ছিল, এখন অস্বস্তিতে ভুগছি : কী করবো?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 3, 2022Updated:September 3, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন : আমার বয়স ২০। আমি অনার্স ২য় বর্ষের ছাত্র। আমি পারিবারিক কারণে খুবই বিপর্যস্ত। আমার হস্তমৈথুন করার অভ্যাস ছিল। এটি একসময় ভয়ংকর রূপ নেয়। তাই আমি একজন মেডিক্যাল বিশেষজ্ঞের শরণাপন্ন হই।

    তিনি আমাকে tab.Xetril 0.5; tab.Efynal 200 mg.; tab.Anafranil 25 mg. ঔষুধগুলো দেন। আমি এই ঔষুধগুলো খাওয়া অবস্থায় মোটামুটি ভালো থাকি এবং ঔষধ ছেড়ে দিলে আবার আমার চিন্তাধারাসহ মানসিক অবস্থা আগের মতো হয়ে যায়। এ সময় হস্তমৈথুনও করা হয়।

    আমি এখন ম্যাচে থাকি এবং কখনো বাড়িতে গেলে খুবই অস্বস্তি বোধ করি। আমার আরেকটি সমস্যা হলো কৃমি সমস্যা। এর জন্য প্রচুর Almex 500 mg tab. খেয়েছি। তবুও আমার থুতু ও নাক দিয়ে কৃমির লার্ভা বেরোয়।

    এছাড়া পায়ুপথ ও অণ্ডকোষের আশেপাশেও প্রদাহ ও চুলকানি দেখা দিয়েছে যা গরমের সময় আরও বৃদ্ধি পায়। এখন আমার কী করা উচিত জানালে উপকৃত হব। আমার অর্থনৈতিক সমস্যাও অনেক বেশি প্রকট।

    -নাম প্রকাশে অনিচ্ছুক

    পরামর্শ: প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম আপনি তিন ধরণের সমস্যায় ভুগছেন। সমস্যাগুলো হলো যৌন সমস্যা, কৃমির সমস্যা এবং চর্ম সমস্যা। যদিও চর্মের সমস্যাটাকে আপনি কৃমির সমস্যা মনে করছেন। কিন্তু আপনার বিবরণ শুনে মনে হলো ফাঙ্গাল ইনফেকশন।

    এক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞ আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবেন। আর্থিক সমস্যা থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম বহির্বিভাগে দেখাতে পারেন। কৃমির সমস্যা কৃমির ঔষুধ বা এন্টিহেলমেন্থিক খেলে ঠিক হয়ে যাবে।

    এবার আসি আপনার যৌন সমস্যায়। আপনি বলেছেন আপনার হস্তমৈথুনের অভ্যাস আছে। মাঝে মাঝে হস্তমৈথুনের মাত্রা বেড়ে যায়। সেরকমই একটা সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন।

    আপনার বর্ণনায় যেটুকু বোঝা গেল তিনি মনোরোগ বিশেষজ্ঞ নন। অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার নামে একটি মানসিক রোগ আছে যেখানে যৌন চিন্তা বা কল্পনা বেড়ে যায় এবং রোগী ঘন ঘন হস্তমৈথুন করতে বাধ্য হয়। আপনার তেমন কিছু হয়েছিল কিনা তা বোঝা যাচ্ছে না।

    তবে ঐধরনের রোগের ঔষুধ আপনাকে প্রেসক্রাইব করা হয়েছিল। আবার হস্তমৈথুন একটি স্বাভাবিক যৌন আচরণও। কোনো কারণে মানসিক চাপে থাকলে এই আচরণটা বেড়ে যায়। কাজেই আমি বলব আপনি একজন মানসিক বিশেষজ্ঞ দেখিয়ে আগে আপনার রোগের ব্যাপারে নিশ্চিত হন।

    তাহলে আপনার চিকিৎসা সঠিক হবে। মনে রাখবেন শুধু ঔষধের ওপর এ ধরনের রোগের চিকিৎসা নির্ভর করে না। সঠিক রোগ নির্ণয় এবং পরবর্তী ব্যবস্থার ওপর আরোগ্য নির্ভর করে। আপনি বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বহির্বিভাগে যোগাযোগ করুন। ভালো থাকুন সুস্থ থাকুন ।

    পরামর্শ দিচ্ছেন,
    ডা. এস এম আতিকুর রহমান
    সহকারী অধ্যাপক
    মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সূত্র : ‘মাসিক মনের খবর’ মার্চ ২০২২ সংখ্যা

    • মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে monerkhaboronline@gmail.com এ মেইল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন মনের খবর ফেসবুক পেজের ইনবক্সে এবং 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    এছাড়া মনের খবর মাসিক ম্যাগাজিন সংগ্রহ করতে কল করুন : 01797296216 এই নাম্বারে।

    /এসএস/মনেরখবর

    masturbation question পরামর্শ দিয়েছেন- ডা. এস এম আতিকুর রহমান হস্তমৈথুন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅটিস্টিক শিশুর সাথে ভাই-বোনের সম্পর্ক
    Next Article রাগ নিয়ন্ত্রণের জন্য কী করতে পারি?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    September 23, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.