Close Menu
    What's Hot

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অদ্ভুত কিছু চিন্তা-ভাবনা বারবার মনের মধ্যে ঘুরপাক খায়
    প্রশ্ন-উত্তর

    অদ্ভুত কিছু চিন্তা-ভাবনা বারবার মনের মধ্যে ঘুরপাক খায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 7, 2022Updated:August 7, 2022No Comments4 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন : আমি সুমি আক্তার। বয়স ৩১ বছর। ঢাকায় থাকি। আমি অনেক সমস্যায় আছি কিন্তু কাউকে বোঝাতে পারছি না। আমার মনে অদ্ভুত কিছু ভাবনা আসে। যেমন কোনো কাজ করতে গেলে মনে হয় আমার হাতে জীবানু লেগে আছে, আমি কোনো কিছুতে হাত দিলে সেই জীবানু সেখানে লেগে যাবে। হঠাৎ এরকম চিন্তা আমার মনে আসে; আর তখন আমি বারবার সাবান দিয়ে হাত ধুই।

    অনেকসময় দেখা যায় রান্না করার সময় এমন চিন্তা আসে তখন বারবার হাত ধুতে গিয়ে অনেক সময় চলে যায়। কিন্তু আমার মনের এই বাজে চিন্তা দূর হয় না। আবার মাঝে মাঝে গোসল করার সময়ও এমন চিন্তা আসে; তখন গোসল করতেও অনেক সময় লাগে। আবার কখনো কখনো জীবানুর ভয়ে ধোয়া কাপড়ও আবার ধুই। এসব করতে করতে আমার সব কাজে অনেক দেরি হয়ে যায়। এসব কারণে পরিবারেও অনেক অশান্তি হচ্ছে। সবাই মনে করে আমি ইচ্ছা করেই এমন করি।

    আমি অনেক চেষ্টা করি এই বাজে চিন্তা মনে না আনতে: কিন্তু কোনোভাবেই আমি মন থেকে এসব চিন্তা সরাতে পারছি না। প্রায় ৬/৭ মাস হলো আমি খুব অশান্তিতে আছি স্যার। আমি কীভাবে এসব থেকে দূরে থাকতে পারি? সমাধান দিবেন আশা করি।

    উত্তর : সুমি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যে কষ্টের কথা জানিয়েছেন এবং যেভাবে লিখেছেন যদি সব ঠিক হয় তবে আমরা ধরে নেব আপনি একধরনের মানসিক সমস্যায় ভুগছেন। আমাদের ভাষায় এ সমস্যার নাম অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এধরনের ডিজঅর্ডার যখন হয় তখন মানুষের মধ্যে এমন কিছু চিন্তা আসে যে চিন্তাগুলো তার বারবার মনে আসে; সে নিজে বুঝতে পারে যে চিন্তাগুলো ঠিক না এবং এসব চিন্তার কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই কিন্তু তারপরও সেই চিন্তাগুলো তার মনের মধ্যে ঘুরতে থাকে, বার বার আসতে থাকে।

    যেমন আপনি বলেছেন কোনোকিছু ধরলে আপনার মনে হচ্ছে সেটাতে জীবানু আছে। জীবানু নাই, আসলে জীবানুর সংক্রমণও নেই; সেটা আপনি নিজেই বুঝতে পারেন কিন্তু মন থেকে ভাবনাটা দূর করতে পারেন না। এটার কারণে বাধ্য হয়ে হাত ধৌত করছেন বারবার। এ হাত ধৌত করতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, অনেক শ্রমের অপচয় হচ্ছে, কাজকর্ম থেকে বিরত থাকতে হচ্ছে; আপনার মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে এবং শেষ পর্যন্ত মন থেকে এটা দূর হচ্ছে না একটার পর একটা ভাবনা চলতেই থাকে আপনার মনে।

    • এভাবে যখন মানুষের মনে কোনো চিন্তা বিরাজ করে সে নিজে বুঝতে পারে এটা ঠিক না তারপরও এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না এবং এটা তার মানসিক কষ্টের কারণ হয়; এতে তার পরিবার ভুক্তভোগী হয়, সে নিজে ভুক্তভোগী হয় তখন আমরা এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এটা একধরনের মানসিক সমস্যা। এটার চিকিৎসা আছে ।

    আর একটা বিষয় হলো আপনার এ সমস্যাটা পরিবারের লোকজন অনেক সময় বুঝতে পারে না। তারা অনেক সময় ভুল বোঝে, তারা মনে করে আপনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন। আসলে তারা বুঝতে পারে না বলেই এগুলো বলে। এর কারণ হলো শারীরিক সমস্যা হলে মানুষ বুঝতে পারে শরীরে জ্বর হলে গায়ে হাত দিলেই জ্বর বোঝা যায় অথবা থার্মোমিটার দিয়ে মাপা যায়। কিন্তু মনের সমস্যা হলে তা বোঝা যায় না। রোগী যদি বলে সে কষ্ট পাচ্ছে, তার কষ্ট শুধু সে বুঝতে পারবে; অন্য কেউ বুঝতে পারবে না।

    • কিন্তু অন্যদেরকে বুঝতে হবে সে যে পার্সনালিটির, যে মন মানসিকতা নিয়ে চলে তার হঠাৎ করে এধরনের অমূলক কথা বলা তো শোভা পায় না; সুতরাং রোগী যা বলে সেই কথাকে বিশ্বাস করতে হবে। তাকে সান্ত্বনা দিতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। যেকোনোভাবে হোক তাকে অবহেলা করা যাবে না। এটা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এবং এধরনের রোগের চিকিৎসা আছে।

    আপনি প্রয়োজনে একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হোন। আপনার আনুষঙ্গিক আরো কোনো সমস্যা থাকে সেগুলোও তাঁকে জানান। আমার মনে হয়, একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হলে চিকিৎসা এবং সাইকো থেরাপির মাধ্যমে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন।

    উত্তর দিয়েছেন,
    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান
    অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ

    মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে monerkhaboronline@gmail.com এ মেইল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন মনের খবর ফেসবুক পেজের ইনবক্সে এবং 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    এছাড়া মনের খবর মাসিক ম্যাগাজিন সংগ্রহ করতে কল করুন : 01797296216 এই নাম্বারে।

    /এসএস/মনেরখবর

    moner khabor monerkhabor ওসিডি প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রশ্নোত্তর মনের খবর মনেরখবর মনোরোগ বিশেষজ্ঞ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ : বার্ধক্যে যারা থাকেন তাদের প্রতি পরিবারের দায়িত্ব
    Next Article লোডশেডিং : গরম বেড়ে গেছে? মেজাজ ঠিক রাখতে যা করবেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    আন্তর্জাতিক November 10, 2026

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সময় থেকেই মানসিক  চাপ বাড়ছে চীনের কিশোর ও অভিভাবকদের মধ্যে। সাফল্যের তীব্র…

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.