Close Menu
    What's Hot

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনোজাগতিক অভ্যাস পরিবর্তনের ৩ উপায়
    জীবনাচরণ

    মনোজাগতিক অভ্যাস পরিবর্তনের ৩ উপায়

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনJune 29, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বলা হয় মানুষ অভ্যাসের দাস। কিন্তু অভ্যাস কার দাস সেটা নিয়ে খুব কমই আলাপ হয়। মানুষ যখন কোনো কিছুতে ভালোলাগা অনুভব করে (হোক সেটা ভালো কিংবা মন্দ) তখন তাতে বারবরা আগ্রহী হয়। মনে একপ্রকার টান অনুভব হয়। এই টান থেকে একই কাজ মানুষ বারবার করে। এটাই অভ্যাসের চূড়ান্ত রুপ।

    এই অভ্যাস যদি হয় বদভ্যাস তবে তা পরিবর্তন করা জরুরী। কিন্তু অনেকে চাইলেও এটা করতে পারে না। যেমন কেউ বুঝতে পারে ধুমপান করা একটা বদ-অভ্যাস, কিন্তু সে তা ছাড়তে পারে না। বারবার ছেড়ে দিয়ে আবার পুনরায় করে।

    এরুপ করা মানসিক ঝোঁকের কারণ। আমরা আচরণগতভাবে যা কিছুই করি তার অধিকাংশ অভ্যাস থেকে করি। আবার কিছু কাজ অনিচ্ছাসত্ত্বেও করতে করতে অভ্যাস হয়ে যায়।

    সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে শতকরা ৪০ ভাগের বেশি মানুষের দৈনন্দিন অচরণের পেছনে অভ্যাসগত কারণে ছিলো। এর পেছনে মূলত কাজ করে আবেগ। অর্থ্যা আমরা বলতে পারি ‘অভ্যাস আবেগের দাস।’

    আবেগ হলো মনস্তাত্বিক বিষয়। আবেগ যখন আমাদেরকে তাড়া দেয় তখনই আমরা যেকোনো কাজে অধিক আগ্রহী হয়ে উঠি। যা পরবর্তীতে নিয়মিত অভ্যাসে পরিবর্তিত হয়। যার থেকে চাইলেও অনেক সময় বের হওয়া যায় না। এর জন্য কিছু বিষয় মেনে চললে ভালো ফল পাওয়া যেতে পারে।

    আরো পড়ুন….
    শারীরিক ও মানসিক স্বস্তির জন্য আরামদায়ক ঘুমের ৩টি টিপস

    এক. অভ্যান্তরীণ পরিবেশ : অভ্যান্তরীণ পরিবেশ আমাদের অভ্যাস পরিবর্তন বা নতুন কিছু অভ্যাসে পরিণত হওয়ার পেছনে বিশেষভাবে কাজ করে। অনেক অভ্যাস পরিবর্তন করতে চাইলেও দেখা যায় পরিবেশের কারণে করা যায় না। পরিবশে আমাদেরকে পুরনো অভ্যাসে অভ্যস্ত হতে বাধ্য করে। এজন্য কোনো বিষয়ে অভ্যাস পরিবর্তন করতে চাইলে সেসম্পর্কিত পরিবেশ পরিবর্তন করতে হবে। যেমন :

    • রাতজাগার অভ্যাস পরিবর্তন করতে চাইলে রাত জেগে কাজ করা হয় এমন পরিবশ পাল্টাতে হবে।
    • ধুমপান ছাড়তে চাইলে ধুমপান করা হয় এমন পরিবেশ বা বন্ধু থেকে দূরত্বে যেতে হবে।

    এভাবে যেই অভ্যাস পরিবর্তন করা জরুরী মনে করবো সেখান থেকে নিজেকে আগে সরাতে হবে। তারপরই মন প্রস্তুত হবে সেই অভ্যাস পরিবর্তনের জন্য।

    দুই. কমপরিকল্পনা তৈরী করা : যেকোনো কাজ করা আগে পরিকল্পনা করলে তা অনেকাংশে সহজ হয়ে যায়। বলা যায়, ‘পরিকল্পনা কাজের অর্ধৈক’। অর্থাৎ যাই করুন না কেন আগে থেকে পরিকল্পনা করুন। তাহলে সেটা বাস্তবায়ন সহজ হবে। কোনো অভ্যাস পরিবর্তন করতে চাইলেও পরিকল্পনা কাজে দিবে।

    কেননা, চাইলে হুট করে কোনো কিছু থেকে নিজেকে বের করে আনা সম্ভব না। এর জন্য সময় ধরকার। আস্তে আস্তে করে নিজেকে সরিয়ে আনতে হয়। হঠাৎ করে কিছু একটা করতে চাইলে তাতে বিপরীত কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    কতটুকু সময়ে, বা কতদিনে নিজেকে কতটুকু পরিবর্তন করবো সেটা যদি পরিকল্পনা করা থাকে এবং সেই অনুযায়ী ধীরে ধীরে এগোতে থাকলে লক্ষপানে পৌঁছা শতভাগ সম্ভব হয়। এজন্য যা কিছুই করবেন আগে থেকে পরিকল্পনা করে শুরু করুন।

    তিন. আত্মসংবরণ করুন : প্রায়শই, আমাদের আবেগ আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এমন কিছু করি যা আমাদের জন্য সর্বোত্তম কল্যাণকর সুবিধা বহন করে না। আমাদের ব্যক্তিগত ইগো বা অহং প্রায়শই আমাদেরকে ভুলপথে চালিত করে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে।

    সুতরাং আমাদের আবেগের পরিবর্তে আমাদের চিন্তাধারা অনুসারে কাজ করা অতীব জরুরী। চিন্তাধারার এই মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়া আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে।

    এই ধারণাকে মনোবিজ্ঞানের ভাষায় ‘অহং-সারিবদ্ধকরণ’ বলা হয়ে থাকে। ধারণাটি আত্ম-নিয়ন্ত্রণ এবং বিকাশের জন্য একটি শক্তিশালী হাতিয়ার।

    নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী মাইকেল রবিনসন ‘অহং-সারিবদ্ধতা’র ব্যাখ্যায় বলেন, এটি এমন পদ্ধতি যা নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের কী করা উচিত তা জানার সাথে প্রকৃতপক্ষে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে ব্যক্তির ক্ষমতার মধ্যে সম্পর্ক বর্ণনা করে।

    অহং, চিন্তাধারা তাদের মূল্যবোধের সাথে সারিবদ্ধভাবে বসবাসের ফলস্বরূপ ব্যক্তি আরো ভালো এবং কম-বিরোধপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করে।

    অভ্যাস এবং আবেগ আমাদের জীবনকে আরও সহজ এবং দক্ষ করে তোলার জন্য আমাদের মন এবং শরীর দ্বারা বিকশিত পদ্ধতি। যাইহোক, যদি আমরা নিয়মিতভাবে তাদের পর্যালোচনা এবং সংশোধন করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে ভুল পথে যাওয়া থেকে বিরত রাখতে পারব।

    সাইকোলজি টুডে অবলম্বনে শাহনূর শাহীন

    এটাও পড়ুন….
    যাপিত জীবনে পূর্ণতা পাওয়ার ৩টি উপায়

    মার্কিন মনোবিজ্ঞানী মার্ক ট্র্যাভার্স এর লেখা এসংক্রান্ত নিবন্ধ পড়তে ক্লিক করুন

    Mark Travers shahnur shaheen অভ্যাস অভ্যাস আবেগের দাস বদ-অভ্যাস বদভ্যাস মনের খবর মনেরখবর মানুষ অভ্যাসের দাস মার্ক ট্র্যাভার্স শাহনূর শাহীন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকের প্রভাব কতোটা খারাপ তা ব্যক্তিকে বুঝাতে হবে
    Next Article বাচ্চা হওয়ার পর সাদা স্রাব : যা করবেন
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    November 8, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 10, 2026

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    প্রশ্ন: আসসালামু আলাইকুম আমার বয়স ১৯। আমি উঁচু জায়গায় উঠলে ভয় পাই। কোনো উঁচু জায়গায়…

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.