Close Menu
    What's Hot

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 21, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 21, 2026

      পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

      Recent

      পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে গড়ে ওঠে ছেলেদের মনস্তত্ত্ব
    মানসিক স্বাস্থ্য

    মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে গড়ে ওঠে ছেলেদের মনস্তত্ত্ব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 16, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পুরুষদের যেনও মন বলতে কিছুই নেই। কারো সামনে কান্না করা কিংবা ব্যথিত হয়েও থাকতে নাই পুরুষদের। পুরুলষ মানেই শক্ত, অবিচল একজন মানুষ। বর্তমান যুগে এমনটাই ভাবা হয় পুরুষদের।

    কিশোর কিংবা যুবক কখনো না কখনো সম্মুখীন হয়েছেন এরকম কথার – ‘মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস না তো’, ‘বি আ ম্যান’, ‘ছেলে মানুষের কি এত অল্পতে ব্যথা পেলে চলে?’, ‘রান্নাঘরে কী? তুমি যাও গাড়ি নিয়ে খেলো, বোনের পুতুল ধরবে না’, ‘এই নীল জামা তোমার, গোলাপি ফ্রক বোনের’, ‘প্রেমিকা গেছে তো কী হইছে? আরও আসবে। এ রকম করতেছিস কেন? তোর যে অবস্থা, তুই বরং শাড়ি চুরি পরে ঘুরে বেড়া, যত্তসব’…

    বেড়ে ওঠার সময় এগুলোর একটা কথাও শোনেননি, এমন ছেলে খুঁজে পাওয়া দুষ্কর। আর এভাবে বেড়ে ওঠার কারণে বড় হয়েও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটাকে পুরুষেরা দুর্বলতা মনে করেন। ফলে পুরুষের মনের খোঁজ আর রাখা হয় না।

     

    অথচ প্রত্যেক মানুষের দুঃখ আছে। কোনো না কোনো কষ্ট থাকে, যেটা ঝেড়ে ফেলে প্রত্যেকে উঠে দাঁড়াতে চান, সামনে এগোতে চান। আবার তার ভারে সেই মানুষ দিন দিন নুয়ে পড়েন, তাঁর জীবনযাপনে চলে আসে ক্লান্তি। তবে মেয়েরা যত সহজে তাঁদের কষ্ট প্রকাশ করতে পারেন; পারিবারিক, সামাজিক, সংস্কৃতিক কারণে ছেলেরা সেটা পারেন না। নানান গৎবাঁধা গণ্ডির মধ্যে আটকে থেকে, নিজেদের ‘পুরুষ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনুভূতি প্রকাশে আর স্বচ্ছন্দ থাকেন না ছেলেরা। ফলে একধরনের যোগাযোগহীনতার ভেতর ভেঙে পড়ে পুরুষের মানসিক স্বাস্থ্য।

    শারীরিক সুস্থতা নিয়ে সবাই যতটুকু সচেতন, মানসিক স্বাস্থ্য ততটাই অবহেলিত। আর পুরুষের মানসিক স্বাস্থ্য আরও বেশি করে অবহেলিত।

    মানসিক স্বাস্থ্য বলতে সাধারণত আমরা বুঝি, প্রত্যেক মানুষের নিজের সম্ভাব্য কর্মশক্তি সম্পর্কে ধারণা থাকা, জীবনের বিভিন্ন পর্যায়ের হরেক রকম চাপের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারা, সঠিকভাবে কাজ করতে পারা ও আবেগ সুস্থভাবে প্রকাশ করতে পারা। এবার আশপাশে তাকিয়ে দেখুন, আপনার চেনাজানা কজন পুরুষ মানসিক সুস্থতার এ ধাপগুলো পেরোতে পারবেন?

    যদি কেউ মন খারাপ ভাব, হতাশা ঠিকমতো প্রকাশ করতে না পারেন, তাহলে সেটা অন্য কোনো না কোনোভাবে প্রকাশিত হয়ে পড়বেই। আর সেটা স্বাস্থ্যকর না-ও হতে পারে। যদি মনের স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে তার আঁচ শরীরেও পড়ে। শরীরও বিদ্রোহ জানিয়ে অসুস্থ হয়ে পড়ে। আর শরীরের অসুখ যদিওবা আমরা টের পাই, নিজের বা অন্যের মনের অসুখ টের পাওয়া যায় না। সেভাবে কান পেতে শোনার চেষ্টাও আমরা করি না। আবার বিভিন্ন সামাজিক কারণে ছেলেদের মনস্তত্ত্ব গড়ে ওঠে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করেই।

    এসব কারণে অনেক ছেলেই মানসিকভাবে বিকারগ্রস্ত, নেশাগ্রস্ত হয়ে ওঠে কিংবা আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়েন। মানসিকভাবে অসুস্থ একজন যেমন নিজেকে শেষ করে দেন, তেমনি শেষ করে দিতে পারেন তাঁর পরিবার আর কাছের মানুষকেও। তবু নিজেদের মানসিক সুস্থতা নিয়ে সচেতন নন ছেলেরা। আবেগ, অনুভূতির প্রকাশ মানেই এই সমাজে ছোট হয়ে যাওয়া।

    মেয়েদের মতো স্বভাব—এসব অবান্তর বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। সে জন্য প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আছে। না হলে ফল যে মারাত্মক হতে পারে, তার উদাহরণ আশপাশেই ভূরি ভূরি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী নারীদের তুলনায় দ্বিগুণসংখ্যক পুরুষ আত্মহত্যা করেন। মনকে বুঝে সামলাতে না পারা এর একটা বড় কারণ। আর এভাবেই সমাজের ছাঁচে বাঁধা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মারাত্মক শিকার পুরুষেরাই।

    নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার প্রধান দায়িত্ব আপনারই। তাই মানসিক রোগ যেন বাসা না বাঁধে, সময় থাকতে সেদিকে সচেতন হতে হবে। আপনি পুরুষ, এটা মনে করার আগে মনে করতে হবে, আপনি একজন মানুষ। কখনোই নিজের আবেগ নিজের মধ্যে চাপা দিয়ে রাখবেন না, এতে মানুষ আগ্রাসী হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনারও আবেগের প্রকাশ করতে হবে, মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে। একজন ছেলে হিসেবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষায় আপনার নিজেরই কয়েকটি পদক্ষেপ নিতে হবে:

    • যথাসম্ভব ইতিবাচক মনোভাব রাখুন।
    • ব্যায়াম করুন।
    • অন্যদের সঙ্গে মনের কথা ভাগ করে নিন, অন্যদের কথাও শুনুন।
    • আট ঘণ্টা ঘুমান। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। নির্দিষ্ট সময়ে উঠুন।
    • ধ্যানের মাধ্যমে মনের অস্থিরতা দূর করা যায়।
    • প্রয়োজনে পেশাদার কাউন্সেলিংয়ের সাহায্য নিন।
    মানসিক স্বাস্থ্য কোনো হাসিঠাট্টার বিষয় নয়। লৈঙ্গিক, সামাজিক, আর্থিক পরিচয় আর অবস্থাননির্বিশেষে সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

    সূত্র: হেলথলাইন, হাফপোস্ট

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

    ছেলে পুরুষ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৫ লক্ষণে বুঝে নিন, মানসিকভাবে বিপর্যস্ত কি না
    Next Article সবসময় খুব কনফিউশনে থাকা হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    November 21, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    November 21, 2026

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 21, 2026

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    মনের খবর ম্যাগাজিনে প্রকাশিত সিদ্ধান্তহীনতা  ও তরুণদের মানসিক  স্বাস্থ্য  এ বিষয়ে  মনোসামাজিক বিশ্লেষণের মন্তব্য করেছেন।…

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.