Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঘুমের অভাবে চাপ পড়ে মস্তিষ্কে
    করোনায় মনের সুরক্ষা

    ঘুমের অভাবে চাপ পড়ে মস্তিষ্কে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 6, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সময়ের সঙ্গে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ থেকে প্রযুক্তিগত উৎকর্ষতায় এগিয়েছে বহুদূর। মানুষের জীবনযাত্রা হয়েছে সহজ। কিন্তু মানুষের ঘুমের হার যেন কমেছে মারাত্মকভাবে। যখন বাংলাদেশ কৃষিপ্রধান দেশ ছিল, তখন মানুষ সময়মতো ঘুমিয়ে পড়তো। কিন্তু বর্তমানে তরুণদের কাছে রাতজাগা যেন ফ্যাশন।

    কিন্তু এর ফলে নিজেদের যে ক্ষতি করছে, এটাই যেন তারা বুঝছে না। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হলে একজন মানুষ ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। এর ফলে সুন্দর জীবনও বিপর্যয়ের মুখে পড়ে।

    করোনার এই সময়ে মানুষের ঘুমের সমস্যা বেড়েছে আগের চেয়েও বেশি। বাংলাদেশ এসোসিয়েশন অফ সার্জনস ফর স্লিপ আপনিয়া- এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু জানিয়েছেন, করোনা মহামারির এ সময়ে ৪৫-৫০ ভাগ মানুষের ঘুম নিয়ে সমস্যা হচ্ছে যা থেকে বিষন্নতাসহ নানা সমস্যা তৈরি হচ্ছে।

    ডা. মনিলাল আইচ টিটু বলেন, ‘বর্তমানে ঘুমের মহামারি চলছে। আসলে করোনায় চাকরি হারিয়ে আয়ের পথ বন্ধ হয়ে গেছে অনেকের। এছাড়াও বাচ্চা, বড় সবারই মোবাইল বা ডিভাইস ব্যবহার বেড়ে গেছে। পারিবারিক সহিংসতা নেশায় আসক্তও একটা সমস্যা।’

    বাংলাদেশে বর্তমানে ঘুমের অনিয়ম বেড়ে যাওয়ার প্রধান কারণ, এখনো ‘ঘুমের সংস্কৃতি’ তৈরি না হওয়া। ডা. মনিলাল আরও যোগ করেন, ‘আমাদের এখানে রাতের খাবার খাওয়ার ও ঘুমানোর নির্দিষ্ট সময়সূচি মানার অভ্যাস নেই। এটি ঘুমের সমস্যা তৈরি করে। এছাড়াও রাতে শুয়ে গেলেও মোবাইল টেপার বদভ্যাস বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে রাতে না ঘুমিয়ে বাইরে যাওয়াটা একটা ট্রেন্ড হিসেবে ভাবছে।’

    কিন্তু নিয়মিত যথার্থ পরিমাণে না ঘুমালে শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতি হয়ে থাকে। ডা. শারমীন ইয়াসমীন বলেন, ‘আট ঘণ্টা না হোক, অন্তত ছয় ঘণ্টাও যদি কেউ নিয়মিত না ঘুমাতে পারে তাহলে সেটিই ঘুমের সমস্যা বা অনিয়মিত ঘুম। এ সমস্যা নিয়মিত হলে তা জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলে। কাজের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। কারণ এটি মনোযোগ নষ্ট করে, মানসিক চাপ বাড়ায়, মেজাজ খিটখিটে করে ফেলে, এমনকি রক্তচাপসহ নানা স্নায়ুজনিত সমস্যা তৈরি করে।’

    পৃথিবীজুড়ে ১৫৩টি দেশের ৫০ লাখ মানুষের উপর একটা গবেষণা চালিয়ে দেখা যায়, কম ঘুমের কারণে মানুষের বোধশক্তি কমে যায়, স্বাভাবিকত্ব নষ্ট হয় এমনকি স্মৃতিভ্রমের মতো ঘটনা ঘটে থাকে। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে পেশাজীবনেও সমস্যা হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, শরীরে টিকা দিলেও এর কার্যকারিতা কমে যায়। হ্রদযন্ত্র ও রক্তনালীর রোগের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ায়। কারণ নিয়মিত ঘুম না হলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। এছাড়াও ঘুমের সমস্যার ফলে সৃষ্ট মানসিক সমস্যার কারণে পারিবারিক সুখ-শান্তিও নষ্ট হতে পারে।

    ডা. মনিলাল বলেন, ‘টানা তিন মাস ঘুমের সমস্যা হলে, প্যানিক (আতঙ্কিত হওয়া), ফোবিয়া (ভীতি) ও ফ্যানটম পেইন (অকারণ অস্বস্তি) তৈরি হয়। ফলে বিষণ্ণতা এবং উদ্বিগ্নতা বেড়ে যায়।

    তাই নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের জন্য নিয়মিত যথার্থ ঘুমানো উচিত। আট ঘণ্টা না হলেও ছয় ঘণ্টা হলেও ঘুমানো উচিত। আর সেটি না পারলে তিন-চার ঘণ্টার জন্য হলেও গভীর ঘুম দেওয়া উচিত।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘সঠিক মাত্রায় নিয়মিত ঘুম হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। আবার নিয়মিত ঘুম হলে একজন মানুষ মানসিকভাবেও চাঙা থাকতে পারে। ফলে কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়, এবং কাজ করতে সুবিধা হয়। এমনকি ঠিকমতো ঘুম হলে মানসিক স্থিরতা আসে, যা নিজেকে ভালো রাখতে সহায়তা করে।’

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    করোনাভাইরাস কোভিড ১৯ চিকিৎসা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যাকে রুখতে শপথ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা
    Next Article রাগ মানুষের যৌন উত্তেজনা কমায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.