Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পতাকা বিক্রি করতে ‘ভালো লাগে’
    কার্যক্রম

    পতাকা বিক্রি করতে ‘ভালো লাগে’

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 12, 2021Updated:December 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ওমর শাহেদ
    মুখে তার প্রায় সাদা হয়ে যাওয়া চাপ দাড়ি, মাথার চুলগুলোও তাই। পরণে চেক লুঙ্গি, গায়ে সাদা ফুল হাতা শার্ট। মানুষটি তরুণ সঙ্গীর সঙ্গে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন। হাঁটছেন তেজগাঁও শিল্প এলাকার তিব্বতে, ফ্লাইওভারের উল্টো দিকে, একটু আগে। তার ঠিক সামান্য সামনে দিয়ে চলে গিয়েছে শেখ হাসিনা সরকারের অন্যতম উদ্যোগটি। বয়সে ৪৮-৫২। তার সঙ্গীটি ৩০-৩৫’র মধ্যে হবে। দুজনেই সুখী মানুষের মতো চলছেন। আর এই মানুষটির মুখে আশ্চর্য এক প্রশান্তি। বাতাসে উড়ছে তার হাতের খাটো পতাকা; মাঝারি লাল, সবুজ। সামনে এলেন মানবিক বাংলাদেশ সোসাইটির ঠিক উল্টো দিকে, বিখ্যাত হক বিস্কুট কম্পানির ভবনের উল্টো পাশে। আদম তমিজী হক নামের এক বিখ্যাত শিল্প পরিবারের উদ্যোক্তা তরুণ অন্যরকমের দেশ গড়ার আন্দোলনে নেমেছেন। এখানে কত প্রখ্যাত কিছু যে আছে-নাবিস্কো, তিব্বত, কোহিনূর, আবদুল মোনেম, কেয়া, রানার। সেসবের খবর তারা হয়তো জানা নেই ভালোভাবে। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বললেন। বসবেন না। খাবেন না এক কাপ চা-ও। নাম তার হাসমত খান। প্রতি ডিসেম্বরে বিক্রি করেন বাংলাদেশের পতাকা। কেন করেন-বললেন, ‘ভালো লাগে।’ অন্যসময় বিক্রি হয় তার হাতে দলীয় পতাকা; আবাহনী, মোহামেডান। ফুটবল বিশ্বকাপের সময় নেমে পড়েন ব্রাজিল, আজেন্টিনা নিয়ে। তবে ক্রিকেটের পতাকা বিক্রি করেন না। বাংলাদেশ যে খেলাটিতে এত এগিয়েছে সেটি বুঝলেও ‘তেমন চলে না’ বলে পথেঘাটে ছড়িয়ে দেন না। বললাম, বাংলাদেশের কোনো খেলা থাকলে ক্রিকেটের পতাকা বিক্রি করলে লাভ ভালো হবে, বিক্রিও অনেক হবে। মাথা নেড়ে সায় দিলেন, ‘ঠিক আছে বেচব।’ ‘দেশের পতাকা বাংলাদেশের স্বাধীনতার এই মাসে ভালো বিক্রি হয়’ জানালেন। বললেন, ‘একটু কষ্ট হেঁটে, হেঁটে বিক্রি করতে; তারপরও আমার ভালো লাগে।’ কেন অন্য কোনো পেশায় যান না-পতাকা বিক্রির মতো কম বিক্রির আইটেমে আছেন? ‘ভালো লাগে তাই, সংসারও চলে।’ ফের বললেন, ‘একটি সময় আছে-এই পতাকাটি বিক্রি করতেই হয়। সেই ডিসেম্বর মাস আইছে।’ এভাবে চললে ভবিষ্যত কী হবে-তার দাশনিক উত্তর, ‘বুড়া কালে আবার ভবিষ্যত কী?’ জীবন নিয়ে কোনো দু:খ আছে? ‘গরীব মানুষের আবার দু:খ আছে নি? গরীব মানুষ তো গরীব মানুষই। এর পরে আর কী দু:খ?’ পাল্টা প্রশ্ন ছুঁড়লেন বাংলাদেশের সহজ, স্বাভাবিক মানুষটি। বাড়ি তার গোপালগঞ্জ। বলতে গিয়ে কেমন যেন রাগ, রাগ মনে হলো। জানেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের অনেক উপকার করেছেন, বাড়িঘর বানিয়ে দিয়েছেন? উত্তর দিলেন, ‘আমার বাড়ির সাইড দিয়া যারা ছিল, সবাইরে উপকার করছে। বাংলাদেশে যারা আছে, সবাইরে সে উপকার করছে।’ আপনার বৌ, পোলাপান কোথায় থাকে? ‘দেশে থাকে, থানা মকসেদপুর, হাপুরা গ্রাম।’ অনেক শিক্ষিত মানুষের চেয়েও ভালোভাবে বললেন হাসমত। এখন কেমন আয় হচ্ছে-‘ইনকাম এখন হবে নি? চলাই কষ্ট। তারপরও বেচতে হয়। দিনে আয় ৪-৫শ।’ আয় হবে কবে? ‘১৪ ডিসেম্বর থেকে।’ ১৬ ডিসেম্বর তুমুল বিক্রি। এরপর কমে যাবে ধীরে, ধীরে। তবে সাধারণ এই লোকটির মতে, ‘পুরো ডিসেম্বরই বিক্রি হবে।’ অনেক পতাকা যখন বেচবেন, দিনে দুই হাজার টাকা আয় হবে। সবচেয়ে বড় পতাকাটির দাম কত-চা দোকানদারের প্রশ্নের জবাবে বললেন, ‘দুইশত টাকা।’ জানতে চাইলাম, কত দিয়ে কিনেছেন। ‘৮০ টাকা।’ কোথা থেকে-সদরঘাট’-খুব ব্যবসা বুদ্ধির পরিচয় দিলেন। সংসার তার কষ্টে চলে। মোট পাঁচটি ছেলেমেয়ে আছে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। বড় ছেলের মোটে ১৩-১৪ বছর। ছোট ছেলে দুটি ছোট, ছোট। তাদের নিয়ে স্বপ্ন-‘স্বাভাবিক। নিজেরা যেন চলাফেরা করতে পারে, নিজের কর্ম নিজে করে খেতে পারে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবয়‌সের একটা পর্যা‌য়ে এসে স‌লো সে‌ক্সের প্র‌তি মানুষ আগ্রহ হা‌রি‌য়ে ফে‌লে
    Next Article ধর্মীয় আচরণ ও মেডিটেশন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এনআইএমএইচে আলোচনা সভা অনুষ্ঠিত

    October 8, 2026

    মানসিক স্বাস্থ্য নিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান বিএমইউর

    October 7, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ সুযোগ

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.