Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্বায়নের যুগে মানসিক স্বাস্থ্য; বাড়ছে মানসিক টানাপোড়েন মুক্তির উপায়
    ফিচার

    বিশ্বায়নের যুগে মানসিক স্বাস্থ্য; বাড়ছে মানসিক টানাপোড়েন মুক্তির উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 4, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ কমান ৫টি উপায় মেনে চলে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বায়ন বা ভুবনায়ন এমন একটি আন্তর্জাতিক অবস্থা যেখানে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেশীয় গন্ডি ছড়িয়ে আন্তঃদেশীয় পরিসরে ছড়িয়ে পড়ে। সমগ্র বিশ্ব এখন একটি প্ল্যাটফর্ম এবং এর মূল সহায়ক শক্তি হলো তথ্য প্রযুক্তি। এটি যে শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারে সাহায্য করছে তা নয়, আর্থ সামাজিক কাঠামোকেও করছে প্রভাবিত। খুব বেশি নয়, ৫০ বছর পিছনে ফিরে দেখলেই দেখা যায় যে, তখন দেশে দেশে মানুষের মাঝে যোগাযোগ মাধ্যম ছিল খুব সীমিত। ব্যয়বহুল বা সময়সাপেক্ষ ভ্রমণের জন্য আন্তঃদেশীয় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল টেলিযোগাযোগ। আজ যেমন নিমিষেই দূরদূরান্তে থাকলেও একজন আরেক জনের সাথে ফেসবুক, টুইটার, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত তখন তা ছিল অকল্পনীয়। ছোটোবেলার কল্পনাকে হার মানিয়ে শুধুমাত্র একটি আঙুলের চাপে ভিডিও কলে যুক্ত হয়ে পড়ছে ভিন্ন ভিন্ন মেরুর মানুষ।

    রাজনৈতিক মতাদর্শের বিনিময়, ব্যবসার প্রসার, শিক্ষা ও জ্ঞানের বিস্তার থেকে শুরু করে সামাজিকতা, ভাবের আদান প্রদানেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এ পরিবর্তন অবশ্যই ইতিবাচক। কিন্তু এর একটি নেতিবাচক প্রভাবও চলে এসেছে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর।

    মানসিক স্বাস্থ্য কী? এটি হলো সুস্থতার এমন একটি অবস্থা যেখানে একজন মানুষ তার সক্ষমতা বুঝতে পারে, যাপিত জীবনের চাপকে সামলাতে পারে, উৎপাদনমুখী ও ফলপ্রসূ কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ের মাঝে কার্যকরী অবদান রাখতে সক্ষম হয়।

    মানসিক অসুস্থতা কি আসলেই বাড়ছে এ যুগে? ২০১৭ সালের একটি গবেষণায় দেখা যায় যে, প্রতি ১০ জনে ১ জন মানসিকভাবে অসুস্থ (১০.৭%)। ফিরে তাকাই বাংলাদেশের তথ্য-উপাত্তে। ২০১৯ সালে দেশব্যপী এক গবেষণায় দেখা গেছে যে কমপক্ষে ১৬.৮% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। তবে কি বিশ্বায়নের প্রভাবে বাড়ছে মানসিক টানাপোড়ন? একটি একটি করে দেখলে দেখা যায় নিচের অবস্থাগুলির প্রকোপ-

    একাকিত্ব : হাতের মুঠোয় ফোনের মাঝে বিশ্ব, কিন্তু পাশের মানুষটির সাথে মন খুলে কথা বলা হয় না। সামাজিকতা বিমুখ হয়ে আমরা হয়ে পড়ছি ভার্চুয়াল জগতের দাস। ফলাফল নিদারুণ একাকিত্ব। এর হাত ধরেই আসছে হতাশা, বিষণ্ণতা, পারিবারিক ভাঙন এমনকি আত্মহত্যার প্রবণতা।

    দ্রুত ধাবমান অর্থনৈতিক চাহিদা, কঠিন যাত্রায় প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে আকাঙ্ক্ষা, উদ্বেগ, মানসিক চাপজনিত রোগাক্রান্ত হয়ে ছিটকে পড়ছে অনেকে জীবন চলার পথ থেকে। এর হাত ধরেই আসছে মাদকাসক্তির মত ভয়াবহ পরিণতি। বিশ্বায়নের সুযোগেই মাদক পাচার এবং প্রাপ্তিও সহজলভ্য হয়েছে।

    বিশ্বায়নের আরেকটি ক্ষতিকর দিক হলো আমরা ক্রমশই Organic বা জৈব খাদ্য বিমুখ হয়ে হাতে তুলে নিয়েছি অজৈব খাদ্য সামগ্রী, ফাস্টফুড, বোতলজাত, টিনজাত, খাদ্য পানীয় হয়ে উঠছে আমাদের প্রথম পছন্দ। এর প্রভাবে ঘটছে জেনেটিক পরিবর্তন (Genetic mutation) অতিমাত্রায় অটিজম, অতিচঞ্চলতা, মানসিক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেশি। এছাড়া ক্রমাগত বিদ্যুৎশক্তি, ক্ষতিকারক রশ্মির নিঃসরণও এর পিছনে দায়ী হতে পারে।

    পারস্পরিক সংবেদনশীলতা হ্রাস পাওয়া, নিউক্লিয়ার পরিবার এসবও কিন্তু বিশ্বায়নের পরোক্ষ ফল। প্রাচ্য-পাশ্চাত্যের ভেদাভেদ ভেঙে সকলেই এখন তথাকথিত আধুনিকতার শিকার। পারিবারিক সহযোগিতার পরিমাণ ও কাছের মানুষের সংখ্যা কমে যাওয়ায় মানুষ এখন কষ্টের সময়গুলি পাড়ি দিচ্ছে একাকী। বয়সকালীন রোগ যেমন ডিমেনশিয়া বা বিষণ্ণতায় আক্রান্ত প্রাচীন জনগোষ্ঠীর পিছনে এটিই একটি কারণ হিসেবে কাজ করছে না কি? আর এত কিছু যদি নাও মিলাতে পারি, একটি উদাহরণ কিন্তু এখন মারাত্মক প্রকট আর তা হলো: কোভিড-১৯। করোনা ভাইরাসের এই ভয়াবহ বিস্তারও কি বিশ্বায়নের সরাসরি কুফল নয়? প্রতি শতকেই মহামারি হয়েছে কিন্তু তার পরিধির এত ব্যপ্তি হয়নি। এর কারণ যোগাযোগ ব্যবস্থা, ভ্রমণ; এসবই ছিল স্বল্প আকারে।

    বর্তমান যুগে চীনের উহান শহরের ভাইরাসটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে সময় লেগেছে মাত্র কয়েক মাস। তার পরের ইতিহাস আমাদের সবারই জানা। কোভিড আক্রান্ত একজন ব্যক্তি যেমন পরবর্তী নানাবিধ মানসিক সমস্যার শিকার হচ্ছে, সেইসাথে আর্থসামাজিক জীবনকেও কোভিড করেছে বিপর্যস্ত।

    এক গবেষণায় দেখা গেছে যে, কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীতে বিষণ্ণতার বিস্তার (৫৭.৯০%), মানসিক চাপ (৫৯.৭০%), উদ্বেগ (৩৩.৭০%)। এই উপসর্গগুলো মহামারি পূর্ব হারের তুলনায় অনেক বেশি। কাজেই খুব ছোটো পরিসরে বিশ্বায়ন যে মানসিক স্বাস্থ্যের অপকার করছে তা দৃশ্যমান। কীভাবে এর প্রতিকার সম্ভব? চলুন জেনে নেই-

    সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কমাই

    ভার্চুয়াল জগৎ ছেড়ে বাস্তব জীবনে আরো বেশি সময় ও মেধা ব্যয় করি

    মাদককে রুখে দাঁড়াই

    বিশ্ব খোলা হলেও নিজ সংস্কৃতিকে অগ্রসর করি।

    চাহিদার ঘোড়ার ঘাড়ে রাশ পরিয়ে মানসিক চাপ তথা উদ্বেগ উত্তেজনা কমাই

    মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই

    বিশ্বায়নের অবারিত দ্বারে না আসুক আর কুসংস্কার, অপচিকিৎসা। সময়মতো মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণ করি।

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকল আধুনিক সুযোগ সুবিধাকে মন ও মননের যত্নে নিয়োজিত করি। মানসিক স্বাস্থ্য হয়ে উঠুক প্রধান অগ্রাধিকার।

     

    ডা. জেসমিন আক্তার

    মনোরোগ বিশেষজ্ঞ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    করোনাভাইরাস কোভিড ১৯ মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনারীর প্রতি সংগঠিত অপরাধ বৃদ্ধির হার প্রায় ২৪ শতাংশ
    Next Article হস্তমৈথুন নিয়ে প্রচলিত ভুল ধারণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.