Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মায়ের সঙ্গে বন্ধন সন্তানের বিকাশে ভূমিকা রাখে
    জীবনাচরণ

    মায়ের সঙ্গে বন্ধন সন্তানের বিকাশে ভূমিকা রাখে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরOctober 3, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মায়ের সঙ্গে বন্ধন সন্তানের বিকাশে ভূমিকা রাখে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মায়ের মতো আপন কেউ নেই। মা আমাদের গর্ভে ধারণ করেন, স্তন্য দান করেন। যখন চরম অসহায় অবস্থায় পৃথিবীতে আসি তখন তিনিই আদর-যত্ন দিয়ে

    তিলে তিলে সন্তানকে স্বাবলম্বী করে তোলেন শারীরিক ও মানসিকভাবে। তাই মায়ের সঙ্গে সন্তানের বন্ধন থাকে স্বাভাবিকভাবেই অটুট। মায়ের সঙ্গে সন্তানের সুস্থ স্বাভাবিক বন্ধন সন্তানকে আবেগীয়ভাবে শক্তিশালী করে গড়ে তোলে, পাশাপাশি তাদের আচরণগত সমস্যাও অনেক কম হয়। মা সন্তানের বন্ধন সন্তানকে নিরাপত্তা দান করে এবং এর ফলে সন্তান হয় আত্মবিশ্বাসী। মনোবিজ্ঞানী Bowlby এর মতে, মা সন্তানের নিরাপদ বন্ধন সন্তানের মস্তিষ্ক বিকাশে, তার মানসিক ও সামাজিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর মতে, জন্মের পর প্রতিটি শিশুরই

    প্রয়োজন হয় মা বা মাতৃস্থানীয় কারো সঙ্গে নিবিড় বন্ধনের। তা না হলে স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। সন্তান নিরাপত্তাহীনতায় ভোগে মানুষ ও পৃথিবীর প্রতি বিশ্বাসে ঘাটতি দেখা যায়। সন্তানের আত্মবিশ্বাস কমে যায়। তার মনে হয়, এই পৃথিবীতে সে নিরাপদ নয়। এই অনুভূতি শুরু হয়ে যেতে পারে শিশুর ভূমিষ্ট হওয়ার পর থেকে এক বছরের মধ্যেই। ভূমিষ্ট হওয়ার পর থেকে এক বছর বয়স পর্যন্ত সন্তানের সঙ্গে নিবিড় বন্ধনের ঘাটতি থেকে এ ধরনের সমস্যা হতে পারে। নিবিড় বন্ধন সন্তানকে তার মায়ের অনেক কাছে নিয়ে আসে মানসিকভাবে, মা-ও সন্তানের যত্ন, ভালোবাসা প্রকাশে উদগ্রীব হয়। প্রসঙ্গত প্রশ্ন আসে, মা সন্তানকে ভালোবাসে না। এটি খুবই অবান্তর। মা-সন্তানের নাড়ীর টান, এই বাঁধন কখনোই ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না। কিন্তু বাস্তবতা হলো, এই ভালোবাসা সঠিকভাবে প্রকাশে যখন কোনো মা ব্যর্থ হন কিংবা নানা কারণে যত্ন প্রকাশে উদাসীন হন কিংবা কোনো কিছু নিয়ে প্রয়োজনের তুলনায় বেশি চাপ দেন তখন মা-সন্তানের অটুট বন্ধনে চিড় ধরতে পারে যা সন্তানের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যে সন্তান মায়ের ভালোবাসায় বা বন্ধনে ঘাটতি অনুভব করবে সে কোথাও সত্যিকারের ভালোবাসা অনুভব করবে না। সবকিছুতে একটা অবিশ্বাস নিয়ে চলবে। এটা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে। জন্মের পর শিশু যখন কাঁদে সঙ্গে সঙ্গে কোনো কারণে তাকে যদি কোলে নেয়ার কেউ না থাকে, বিছানা ভিজিয়ে ফেলার পর সেটা পরিবর্তন করে দেয়ার কেউ না থাকে, ক্ষুধা বা তৃষ্ণায় সেটা বোঝার কেউ না থাকে তখন শিশু খুব অনিরাপদ ও অনিশ্চয়তায় ভোগে। এই ভেবে যে, পৃথিবীতে তাকে দেখার কেউ নেই। সে একা, তাকে কেউ দেখবে না। শুধু ১-৩ বছর বয়সেই যে বন্ধনের ঘাটতি হয় তা নয়। দেখা গেছে পরবর্তীতে শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মা-সন্তানের বন্ধনের ঘাটতি হওয়ার মতো অনেক কিছু ঘটে যা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোবিজ্ঞানী Rohner এর মতে, শিশুর সাত বছর থেকে ১২ বছর বয়সে পিতা-মাতার প্রত্যাখ্যান তার মানসিক বিকাশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এই বয়সে মা অথবা বাবার গ্রহণযোগ্যতা না পেলে সন্তানের আত্মবিশ্বাস কমে যায়, আত্মমর্যাদা বোধ কমে যেতে পারে, নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতার ব্যাপারে সন্দেহ তৈরি হয়। নিজেকে অবমূল্যায়িত মনে হয়। পরবর্তীতে এই মানসিক অবস্থার জন্য তার বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাওয়ানোয় সমস্যা হয় যা তার সামাজিক মেলামেশা সঠিকভাবে করতে পারার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এ ধরনের শিশুরা পরবর্তীতে সবকিছু থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে অনেক একা অনুভব করে। তাদের অনেক ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অতটা আত্মবিশ্বাস অনুভব করে না। অনেক ক্ষেত্রে তাদের যোগ্যতার সঠিক ব্যবহারও তারা করতে পারে না। তারা সবকিছু প্রথমেই নেতিবাচক চিন্তা করে। বিশেষ করে মা-সন্তানের সুষ্ঠু বন্ধন সন্তানকে সুখী করে তোলে। আর এই সুষ্ঠু বন্ধনের অভাব তাকে সারাজীবন অসুখী অনুভব করায়। মায়ের অতিরিক্ত রক্ষণশীল মনোভাব, অন্যের সঙ্গে তুলনা করা, নেতিবাচক সমালোচনা করা, নির্মম শাস্তি দেয়া ইত্যাদি বিষয়কে সন্তান মায়ের প্রত্যাখ্যান হিসেবে ধরে নেয়। এই প্রত্যাখ্যানের ফলেও মা-সন্তানের বন্ধনে ঘাটতি দেখা যেতে পারে। এর ফলস্বরূপ, সন্তান তার গর্ভধারিণী, লালন-পালনকারী মায়ের সঙ্গে চরম খারাপ ব্যবহার করে কিংবা তাকে অপছন্দ ও অমান্য করে। যেটা তার ভেতরকার শান্তি নষ্ট করে দেয়, সন্তান চরম রাগী হয়ে ওঠে। ফলে সে সন্তান নিজের মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা সমাজে অন্যদের সঙ্গে মিশতে গিয়েও চরম স্বার্থপরতা ও অকৃতজ্ঞতার পরিচয় দেয়। তাদের ব্যক্তিত্বের গঠন স্বাভাবিক হয় না। আর এই অস্বাভাবিক ব্যক্তিত্ব নিয়ে তারা তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে। তারা নিজেরাও সুখী অনুভব করে না এবং অন্যকে সুখী দেখতে পছন্দ করে না। তাদের কাছের, আশেপাশের মানুষগুলো তাদের সঙ্গে ভালো থাকে না। তাই মা-সন্তানের সুষ্ঠু স্বাভাবিক বন্ধন প্রতিটি সন্তানের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সফলতার চাবিকাঠি। আসুন মা দিবসকে সামনে রেখে সকল মাকে জানাই ভালোবাসা ও শ্রদ্ধা আর যারা মা হয়েছেন তারা আরো সচেতন হই ভালোবাসা সঠিকভাবে প্রকাশ করতে পারার ক্ষেত্রে। মা-সন্তানের বন্ধন অটুট থাকুক আর এভাবেই সন্তান আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সুখী হয়ে বেড়ে উঠুক যা সন্তানের মানসিক ও সামাজিক জীবনকে সফল করে তুলবে।

     

    লেখক

    ডা. সেলিনা ফাতেমা বিনতে শহিদ

    সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি

    মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব

    মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সূত্র: মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    মা সন্তান সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleট্রাইপ্যানোফোবিয়া: ইনজেকশনের সূচে ভয়
    Next Article সামান্য উত্তেজনাতে লিঙ্গতে কামরস আসে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.