Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও একটি প্রশ্ন!
    শিশু কিশোর

    প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও একটি প্রশ্ন!

    সাইফুজ্জামান রানাBy সাইফুজ্জামান রানাDecember 5, 2021No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিক্ষার অনেক গুলো কাজের মধ্যে অন্যতম একটি হলো, মানুষের মানবিক গুণগুলোর বিকাশে সহায়তা করা এবং মানুষকে মানবিক করে তোলা। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি কি আসলেই আমাদের মানবিক গুণাবলি বিকাশে সাহায্য করছে?  করলেও কতটুকু?

    বাংলাদেশে বতর্মানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা একজন মানব শিশুকে কতটুকু মানবিক করে তুলছে  বা মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করছে? সে বিষয়ে দৃষ্টি দেওয়ার আগে ভারতের বিখ্যাত মনোবিজ্ঞানী ড. এইচ আর নগেন্দ্রের বলা একটি গল্প দিয়ে শুরু করা যাক। গল্পটি তিনি বলেছিলেন  মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং ও সাইকোথেরাপির উপর এক আর্ন্তজাতিক সম্মেলনে। গল্পটি এরকম- একজন ধনী লোকের চারজন স্ত্রী। তিনি চতুর্থ স্ত্রীকে সব থেকে ভালোবাসতেন এবং পৃথিবীর সব থেকে ভালো এবং মূল্যবান জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখতেন। সংসারে তাকে কোনো কাজ করতে দিতেন না। তৃতীয় স্ত্রীকেও তিনি বেশ ভালোবাসতেন। তাকে তিনি তার সব সম্পত্তি এবং বাড়ি ঘরের দায়িত্ব দিয়েছিলেন। দ্বিতীয় স্ত্রীও কিছুটা ভালোবাসা পেতেন। তিনি তার ব্যবসার কাজে সহায্য করতেন। প্রথম স্ত্রীকে ভদ্রলোক বিন্দুমাত্র ভালোবাসতেন না এবং তার কোনো যত্ন বা খোঁজ খবর রাখতেন না।

    Shikkha_Babostha

    একদিন ভদ্রলোক খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ডাক্তার তার সব কিছু পরীক্ষা-নীরিক্ষা করে তাকে জানালেন যে, তিনি আর বেশিদিন বাঁচবেন না। এতে ভদ্রলোক খুব বিচলিত হয়ে পড়লেন এবং বাড়িতে ফিরে চতুর্থ স্ত্রীকে তার এই দুঃসংবাদ দিলেন। সেই সঙ্গে তিনি তার একটি ইচ্ছের কথা জানালেন যে, সে তার সাথে মৃত্যুর সময় সঙ্গী হবেন কি না। একথা শুনে তার প্রাণপ্রিয় চতুর্থ স্ত্রী এক বাক্যে না করে দিলেন। একই ভাবে তৃতীয় এবং দ্বিতীয় স্ত্রীও একই কথা বললেন। তারা জানালেন যে, প্রশ্নই আসে না স্বামীর মৃত্যুর পর তার সঙ্গে সহমরণে যাবার। ভদ্রলোক আরো ভেঙে পড়লেন।

    লোকটি তার স্ত্রীদের কথা শুনে খুব বিমর্ষ বোধ করতে লাগলেন। ঠিক এই সময় তিনি আরো একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। কেউ তার খুব কাছে এসে বলছে ‘তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে যাবো’। ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে দেখলেন এ তার প্রথম স্ত্রী। যাকে তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। যত্ন আর ভালোবাসার অভাবে সেই মানুষটির কঙ্কালসার অবস্থা। কেবল সেই মানুষ অনেক ভালোবাসা নিয়ে ভদ্রলোকের মরণসঙ্গী হতে রাজি আছেন।

    লোকটির প্রথম স্ত্রীকে মানুষের মনের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মনের বিশেষ কোনো যত্ন বা পরিচর্যা করি না। চতুর্থ স্ত্রীকে তুলনা করা হয়েছে মানুষের শরীরের সঙ্গে, যেটার যত্ন নিতে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। তৃতীয় এবং দ্বিতীয় স্ত্রীকে তুলনা করা হয়েছে ভদ্রলোকের সম্পত্তি ও ব্যবসার সঙ্গে, যেসব জিনিস আমাদের সময় এবং মনোযোগ কেড়ে নেয়। অথচ মানব জীবনে যে বিষয়টির গুরুত্ব সব থেকে বেশি, সেই মনের যত্ন আমরা করি না। বরং অনেক ক্ষেত্রেই অবহেলা করি।

    এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে ড. নগেন্দ্রের গল্পের সঙ্গে আমার এই লেখার সম্পর্ক কোথায়?

    আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকানোর আগে কতগুলো বিষয় সামনে চলে আসে। বিশেষ করে শিক্ষা বিষয়ে সমাজের তথা অভিভাবকদের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের বিভিন্ন পদক্ষেপ সমূহের প্রতি তাকালে আমরা কি দেখি? সমাজ বা আমাদের শিক্ষা ব্যবস্থা কোন বিষয়ের প্রতি দৃষ্টি দিচ্ছেন বেশি?

    একটু খেয়াল করলেই দেখবো- সরকারের চাই শতভাগ পাশ, আর অভিভাবক দৌড়াচ্ছেন জিপিও ৫ কিংবা গোল্ডেন জিপিএ’র পেছনে। অভিভাবকরা যেন প্রতিযোগিতায় নেমেছেন তাদের সন্তানদের তথাকথিত ভালো রেজাল্টের পেছনে। গোল্ডেন এ প্লাস ছাড়া যেন সমাজে মুখ দেখানোই দায়। অথচ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানবিক হতে সাহায্য করা। কি সমাজে, কি রাষ্ট্রে কিংবা পরিবারে মানবিকতার প্রসার ঘটানো। আদতে তা ঘটছে না। তাহলে কি আমার বলতে পারি গোল্ডেন জিপিএ প্রাপ্তির যে দৌড় তা মূলত ভদ্রলোকের চতুর্থ স্ত্রীর প্রতি ভালোবাসা, যা বিপদের দিনে খুব একটা কাজে আসে না। আর শতভাগ পাশ কিংবা রাজনৈতিক সাফল্যকে ভদ্রলোকের তৃতীয় ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তুলনা করা চলে। আর যেটি শিক্ষার প্রাণ সেই মানবিকতা গল্পের প্রথম স্ত্রীর সঙ্গে তুলনীয়। যাকে আমরা সবথেকে অবহেলা করছি বা গুরুত্ব দিচ্ছি না। অথচ এর গুরুত্ব পাবার কথা সব চেয়ে বেশি।

    সমাজের সব স্তরে অস্থিরতা, অবিশ্বাস এবং দ্বন্দ্বের পেছনে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাও কম বেশি দায়ী। মানবিক চেতনা সমৃদ্ধ সমাজ তৈরির সময় এখনই। এখনই সময় শিক্ষা ব্যবস্থায় মানবিক মানুষ তৈরির দিকে বেশি গুরুত্ব দেওয়া। তা না হলে সমাজে এই অস্থিরতা ও অরাজকতা চলতেই থাকবে।

    লেখক: প্রধান, শিক্ষা কর্মসূচি, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন
    এবং সংস্কৃতি কর্মী।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য অচিকিৎসায় বা অপচিকিৎসায় গরীবদের মানসিক রোগ
    Next Article হাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা
    সাইফুজ্জামান রানা

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.