Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » হস্তমৈথুনের সাথে যৌন অক্ষমতা বা যৌন উত্তেজনার কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই
    দিনের চিঠি

    হস্তমৈথুনের সাথে যৌন অক্ষমতা বা যৌন উত্তেজনার কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 10, 2021Updated:August 10, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    হস্তমৈথুনের সাথে যৌন অক্ষমতা বা যৌন উত্তেজনার কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা, দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সে সবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন- মো. ফাহিম।

    প্রশ্ন: পুরুষত্বহীনতা হলে কি মানুষ তার স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো করতে পারে? কারও যদি পুরুষত্বহীনতা হয়, তাহলে তার কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, নাকি কোনো আকর্ষণই থাকে না? আমরা জানি, কারও যদি পুরুষত্বহীনতা হয়, তাহলে সে তো স্বাভাবিক কাজকর্ম এমনকি জিমও করতে পারে, কোনো ক্লান্ত হয় না। তার এই পুরুষত্বহীনতা হওয়ার আগে একসময় তো শরীর নিশ্চয়ই খারাপ ছিল (অতিরিক্ত হস্তমৈথুনের ফলে)। তাহলে তার এই শরীর খারাপ থেকে ভালো হলো কীভাবে?  হস্তমৈথুনের অভ্যাস বাদ দেওয়ার কারণে?  কীভাবে ভালো হলো তা পুরো বিস্তারিত বলবেন, তাহলে উপকৃত হবো। মো. ফাহিম।

    পরামর্শ: পুরুষত্বহীনতার কথা বাংলায় যেমন সবাই বলে আসলে তেমন কোন বিষয় নাই। যেমন ধরেন- কোন একজন পুরুষের যৌন চাহিদা কম, এটা একটা বিষয়। আবার ধরেন, যৌন উত্তেজনা কম, সেটা একটা বিষয়। আবার কেউ কেউ যৌন কর্ম বেশিক্ষণ চালাতে পারে না, সেটা একটা বিষয়। এরকম বিভিন্ন বিষয় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। এগুলো কবিরাজ এবং প্রচলিত ভাষায় যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা বলে চালিয়ে দেওয়া হয়। আসলে একটা কোন বিষয় নয়, এখানে অনেক ধরণের সমস্যা মিলিয়েই এই প্রচলিত শব্দটা ব্যবহার হয়েছে। সুতরাং আপনি কি জানতে চেয়েছেন সেটা আগে জানা দরকার। এটা আপনার প্রথম প্রশ্নের উত্তর।

    দ্বিতীয় প্রশ্নে আপনি যেটা জানতে চেয়েছেন, সেটা একটা ভালো বিষয়। এখানে বিপরিত লিঙ্গ বা কোন লিঙ্গ সেটা বিষয় নয়, যদি তার যৌন চাহিদা না থাকে সেক্ষেত্রে তো কারোও প্রতিই তার আকর্ষণ থাকবে না। এটা বিপরিত লিঙ্গ হোক বা যেকোন লিঙ্গই হোক। মানে যৌন চাহিদা না থাকা সেটাও কিন্তু আমাদের দেশে প্রচলিত যে পুরুষত্বহীনতা বলা হয় তারই একটা অংশ। মানে সেক্স রিলেটেড কোন আগ্রহ তার মধ্যে কাজ করবে না। এটা আরেক ধরণের সমস্যা। এটাকে আামাদের বাংলা ভাষায় এক কথায় বুঝাতে গিয়ে পুরুষত্বহীনতা বলা হয়। এটাও একটা সমস্যা।

    আপনি আসলে পুরুষত্বহীনতা বলতে কি বুঝাতে চেয়েছেন সেটা আসলে স্পষ্ট না। তবে এটা মনে রাখবেন যে, যৌনতা শরীরের একটা অংশ। আপনার শরীর অনেক কিছু নিয়ে চলে, আপনার মনও অনেক কিছু নিয়ে চলে। আপনার যৌন চাহিদা না থাকার কারণে মন খারাপ হতে পারে এবং মন খারাপ হওয়ার কারণে আপনি বিষণ্ণতায় ভুগতে পারেন। আপনার সব কাজের প্রতি অনিহা কমতে পারে। যদি না হয় তাহলে আপনি সব কাজই করতে পারবেন।

    এখানে আসলে স্পেসিফিকভাবে বুঝা যাচ্ছে না পুরুষত্বহীনতা বলতে আপনি কি বুঝাচ্ছেন। যদি যৌনতা না থাকে, সেটার পিছনে অনেক কারণ থাকে। আবার যদি উত্তেজনা না থাকে সেটার পিছনেও অনেক কারণ থাকে। যৌন কর্ম যদি কন্টিনিউ করতে না পারেন, সেটার পিছনেও অনেক কারণ থাকে। আপনি যদি আমাদের মনের খবরের পেইজ ফলো করে থাকেন, সেখানে অনেকবার এবং অনেকভাবে উল্লেখ করা আছে যে, হস্তমৈথুনের সাথে যৌন অক্ষমতা বা যৌন উত্তেজনার কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই। সুতরাং আপনি যে বলছেন হস্তমৈথুনের কারণে হয়েছে, এটা কোনভাবেই সম্ভব নয়।

    আপনার এই সমস্যার পেছনের কারণ কি? সেটা আসলে এভাবে বলা যাবে না। এই সমস্যার কারণ অনেক কিছু হতে পারে। আপনি বলছেন আগে অসুস্থ ছিলো, হস্তমৈথুন করতো। এখন বাদ দিয়েছে বলে ভালো হয়েছে কিনা, এটাও এভাবে বলা যাবে না। মোদ্দাকথা- যৌন উত্তেজনা, যৌন চাহিদা, যৌন কর্ম কন্টিনিউ করার পেছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলো বের করে চিকিৎসা করলে আপনি প্রোপারলি ভালো হয়ে যাবেন।

    ইতি,

    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।

    কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    সম্পাদক – মনের খবর।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পুরুষ মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদাম্পত্য জীবনে পিটিএসডি এর প্রভাব এবং সঙ্গীর করণীয়
    Next Article মনই মানুষকে নিয়ন্ত্রণ করে: মাকসুদুল হক
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.