Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দাম্পত্য জীবনে পিটিএসডি এর প্রভাব এবং সঙ্গীর করণীয়
    ফিচার

    দাম্পত্য জীবনে পিটিএসডি এর প্রভাব এবং সঙ্গীর করণীয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 10, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দাম্পত্য জীবনে পিটিএসডি এর প্রভাব এবং সঙ্গীর করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পিটিএসডি বা দুর্ঘটনা পরবর্তী মানসিক সমস্যা শুধু আক্রান্ত ব্যক্তির উপরেই নেতিবাচক প্রভাব ফেলে না বরং এটি তার ঘনিষ্ঠ সম্পর্কগুলোর উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। উভয় ক্ষেত্রেই ফলাফল বেশ পীড়াদায়ক এবং এর সমাধান প্রয়োজন।

    পিটিএসডি  বা দুর্ঘটনা পরবর্তী মানসিক সমস্যাগুলো সম্পর্ককে আরও বেশি চ্যালেঞ্জিং করে তোলে। ভীতি এবং মানসিক চাপ আমাদের চার পাশের জগতটাকে দেখার দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয়। এই পরিবর্তিত মানসিক স্থিতি আমাদের ভালোবাসার মানুষগুলোকেও প্রভাবিত করে।

    যদি আপনি বা আপনার কাছের মানুষটি পিটিএসডি জনিত মানসিক সমস্যার শিকার হয়ে থাকেন তাহলে এটা জেনে রাখুন যে, আপনারা ছাড়াও এমন অনেক মানুষই এই সমস্যায় ভুগছেন। তাই এই সমস্যা এবং এর ফলে সম্পর্কের মাঝে সৃষ্টি হওয়া নানা সমস্যা নিয়ে ভেঙ্গে না পড়ে আসুন এটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। কিভাবে পিটিএসডি আপনার অন্তরঙ্গ সম্পর্কের ক্ষতি সাধন করছে এবং বোঝার চেষ্টা করি কিভাবে এই সমস্যা মোকাবেলা করা যায়।

    বিভিন্ন গবেষণায় এটি স্পষ্ট যে পিটিএসডি দাম্পত্য সম্পর্ককে আরও জটিল এবং চ্যালেঞ্জিং করে তোলে। সাধারণত একজন পিটিএসডি আক্রান্ত ব্যক্তির আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে না। অযথা রাগ পিটিএসডির একটি অতি সাধারণ সমস্যা, যা অধিকাংশ সময়ে সম্পর্কের বোঝাপড়া নষ্ট করে।

    এছাড়াও বড় কোন দুর্ঘটনা পরবর্তী সময়ে একজন ব্যক্তি, যিনি পিটিএসডিতে ভুগছেন তিনি সেসব বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। যে বিষয়গুলো হয়তো আগে তাকে অনেক আনন্দিত করত। তিনি অনেকের মাঝ থেকেও নিজেকে একাকী অনুভব করতে পারেন এবং অন্যদের সাথে আগের মত প্রাঞ্জল ভাবে মেলামেশা বন্ধ করে দিতে পারেন।

    একজন পিটিএসডি আক্রান্ত ব্যক্তি দুর্ঘটনা পরবর্তী সময়ে অনেক বেশি নেতিবাচক মানসিকতা সম্পন্ন হয়ে যেতে পারেন। এর ফলে তিনি তার কাছের মানুষদেরকেও নেতিবাচক ভাবেই বিচার করতে শুরু করেন। এর সাথে সাথে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, দুঃস্বপ্ন দেখা, ভীতি, হতাশা ইত্যাদি মানসিক সমস্যাও দেখা যায়।

    এই ধরণের মানসিক সমস্যাগুলো আক্রান্ত ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতির সাথে সাথে সম্পর্কে, বিশেষত অন্তরঙ্গ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। যা অধিকাংশ সময়ে বিচ্ছেদে রূপ নেয়।

    যদি আপনি এবং আপনার সঙ্গী ঠিক এই একই সমস্যার শিকার হয়ে থাকেন, তাহলে এই সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এই সমস্যা থেকে পরিত্রাণে কিছু করণীয় তুলে ধরা হল।

    কাউন্সেলিং করানো

    পিটিএসডিতে আক্রান্ত বা এ ধরণের মানসিক সমস্যা সমাধানে ভুক্তভোগী ব্যক্তি এবং তার সঙ্গীর জন্য বিশেষজ্ঞের পরামর্শ এবং কাউন্সেলিং সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। এতে সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়।

    দোষারোপ করা বন্ধ করা

    সম্পর্কে বিভিন্ন জতিলতা নিরসনে সঙ্গী হিসেবে আপনার সর্ব প্রথম কর্তব্য হবে পিটিএসডি আক্রান্ত ব্যক্তিকে দোষারোপ না করা। অর্থাৎ, তার মানসিক সমস্যা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাকে দোষারোপ না করা। এ সময়ে তার আরও বেশি যত্ন এবং অবশ্যই যথাযথ চিকিৎসার প্রয়োজন। তাহলেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

    ধৈর্য ও সহমর্মিতা

    ধৈর্য ধারণ ও সহমর্মিতা প্রদর্শন একজন মানসিক ভাবে অসুস্থ ব্যক্তির প্রতি সর্বোত্তম সহায়ক মনোভাব হিসেবে ভূমিকা পালন করে। উপদেশ বা নির্দেশনা প্রদান না করে আপনার সঙ্গীকে মানসিক ভাবে অনুপ্রেরণা প্রদান করুন ও মনোবল বাড়ানোর প্রচেষ্টা করুন। তার বিভিন্ন অনাকাঙ্ক্ষিত আচরণে ধৈর্য ধারণ করুন এবং সহচরী হয়ে সেসব সমস্যা সমাধানে ভূমিকা রাখুন।

    পিটিএসডি এমন একটি সমস্যা যেটি মোকাবেলা করতে ভুক্তভোগী ব্যক্তির তার কাছের মানুষের সহায়তা ও ভূমিকা সব থেকে বেশি প্রয়োজন। তাই সঙ্গী হিসেবে তার সমস্যা ইতিবাচক ভাবে বিবেচনা করে তাকে একটি সুস্থ জীবন প্রদান এবং একই সাথে সম্পর্কে সৃষ্টি হওয়া সমস্যাগুলো দূর করতে আপনাকেই মূল ভূমিকা পালন করতে হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/the-addiction-connection/202107/how-ptsd-can-affect-your-relationship

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পরিবার পুরুষ মানসিক রোগ মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরেগে গেলে নিজের ওপর অত্যাচার করা কি মানসিক রোগ?
    Next Article হস্তমৈথুনের সাথে যৌন অক্ষমতা বা যৌন উত্তেজনার কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.