Close Menu
    What's Hot

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভিডিও মিটিং মন ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে
    জীবনাচরণ

    ভিডিও মিটিং মন ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 24, 2021Updated:May 24, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ভিডিও মিটিং মন ও শরীরের ওপর প্রভাব ফেলে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ‘ভিডিও কনফারেন্সিং’ বা ভিডিও মাধ্যমে আলোচনায় অংশগ্রহণকারীর মন ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

    বর্তমান মহামারীর কারণে ‘হোম অফিস’ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে কারণে ঘর থেকে সহকর্মী বা কর্তাব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে ভিডিও মাধ্যমের আশ্রয় নিতে হচ্ছে। আর এই মাধ্যমে বহুল ব্যবহৃত ব্যবস্থাটি হল ‘জুম’।

    যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া’তে অবস্থিত ‘ওল্ড ডোমিনিয়ন’ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে অতিরিক্ত ‘জুম মিটিং’ বা ‘ভিডিও কনফারেন্স’ কর্মীদের জন্য ক্ষতিকর।

    ‘জুম অবসাদ’ মিথ্যে নয়
    এই গবেষণার জন্য বিভিন্ন কাজের সঙ্গে জড়িত অর্ধশতাধিক পেশাদার কর্মী নির্বাচন করা হয়। আর তাদের নিয়মিত করা ‘ভিডিও কনফারেন্সিং’য়ের পর অনুভূতিগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে লিখিত আকারে জমা দিতে বলা হয়।

    ‘জার্নাল অফ অ্যাপলাইড সাইকোলজি’তে প্রকাশিত এই পর্যবেক্ষণ-মূলক গবেষণা-পত্রে উল্লেখ করা হয় যে, অংশগ্রহণকারীদের মধ্যে কেবল সাত শতাংশ জানিয়েছে তাদের মাঝে কোনো ক্লান্তি কাজ করেনি।

    অন্যদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব ছিল। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতাও বাড়ে বলে জানায় তারা।

    ‘জুম মিটিং’ আসলেই ক্লান্তিকর
    অতিরিক্ত ‘ভিডিও কনফারেন্স’ করার কারণে শুধু মন নয় শরীরও ক্লান্ত হয়ে যায়। মানসিক-স্বাস্থ্য-বিষয়ক ওয়েবসাইট ‘সাইপোস্ট’য়ে প্রকাশিত প্রতিবেদনে ‘ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যান্ড্রু এ. বেনেট বলেন, “আসল যে বিষয়টা আমরা খুঁজে পেয়েছি তা হল, ভিডিও কনফারেন্সের পর ক্লান্তবোধ করাটা মিথ্যে নয়। এই অভিজ্ঞতা কারও একার নয়, অধিকাংশের ক্ষেত্রেই এই ফলাফল দেখা যায়।”

    গবেষণায় অংশগ্রহণ করা ৯২ শতাংশের মাঝে এই ক্লান্তি দেখা গেছে। আর এর পেছনে বিজ্ঞানসম্মত কারণও রয়েছে।

    ক্লান্তিবোধের কারণ
    ভিডিও মিটিংয়ে অতিরিক্ত মনোযোগ দিতে হয়। আর এই কারণেই ক্লান্ত লাগে বেশি। আর সামনাসামনি বসে আলোচনার চাইতে ভিডিও মাধ্যমে কথা বলা ও মত বিনিময় হয় কম।

    সাইপোস্ট’য়ের প্রতিবেদনে আরও বলা হয়, ক্লাস চলার সময় ছাত্রছাত্রীরা যেমন শিক্ষকদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে তেমনি জুম মিটিংয়েও সদস্যরা মনোযোগী হতে ক্যামেরার দিকে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন যা মানসিক চাপ বাড়ায়।

    জুম মিটিংয়ের ক্লান্তি দূর করার উপায়
    জুম মিটিংয়ের ক্লান্তি দূর করতে ড. বেনেট তিনটি পরামর্শ দিয়েছেন।

    প্রথমত, সকালে বা দুপুরে মিটিং রাখার চেষ্টা করা। কোনোভাবেই তা সন্ধ্যার পর নয়।

    দ্বিতীয়ত, যখন কথা বলছেন না তখন মাইক্রোফোন ‘মিউট’ করে রাখা।

    এবং তৃতীয়ত নিজের ‘গ্রুপ’ বা দল সম্পর্কে সঠিক ধারণা রাখা।

    ড. বেনেটের মতে, “দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ক্লন্তিভাব অনেকটাই কমিয়ে আনে।”

    সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকা মানসিক অস্থিরতা কমানোর পাশাপাশি মিটিং করার আগ্রহ বাড়ায়।

    এছাড়াও মনে রাখতে হবে ক্যামেরার দিকে স্থির হয়ে বসে থাকাও শরীরে নানান ক্ষতিসাধন করে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযশোর মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
    Next Article অবিবাহিতদের মানসিক স্বাস্থ্য বনাম বিবাহিতদের মানসিক স্বাস্থ্য
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 25, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    আজকাল আমরা এতটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে প্রযুক্তি নাকি মানসিক স্বাস্থ্য কোনটাকে আগে…

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.