Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডিসলেক্সিয়া (Dyslexia): পড়াশোনায় পিছিয়ে পড়ে শিশুরা
    শিশু কিশোর

    ডিসলেক্সিয়া (Dyslexia): পড়াশোনায় পিছিয়ে পড়ে শিশুরা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 13, 2021Updated:February 13, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডিসলেক্সিয়া (Dyslexia) এমন একটি রোগ যে ক্ষেত্রে শিশুর পড়া পড়তে সমস্যা হয়। পর্যাপ্ত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও তারা পড়া পড়তে, বুঝতে বা লেখতে সমস্যার মুখে পড়ে। তারা পড়ার অক্ষরগুলো এলোমেলো ভাবে নড়তে বা উল্টো করে দেখে। এর কারণ হল আমরা যা শুনি বা দেখি তার একটা স্থায়ী আকার আমাদের মস্তিষ্ককে থেকে যায়। যার ফলে তা বুঝতে বা মনে রাখতে সহজতর হয়। কিন্তু এই রোগে আক্রান্তদের সেই ক্ষমতা থাকে না। ফলে তারা সঠিকভাবে অক্ষরগুলো চিনতে পারে না। আর এই কারণেই তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়।

    অনেকসময় ক্লাসে টিচারদের কথা বুঝতেও তাদের সমস্যা হয়। তাদেরকে এক সাথে অনেক প্রশ্ন করা হলে তারা বিভ্রান্ত হয়ে কিছু বুঝতে পারে না। এরা অনেকটা লাজুক এবং কাজকর্মে আনাড়ি হয়ে থাকে। বেশিরভাগ সময় আত্মমগ্ন হয়ে থাকে এবং অন্যের সাথে সেভাবে মিশতে পারে না। এমনকি ঠিকভাবে গুছিয়ে মনের ভাবও প্রকাশ করতে পারে না। আর তাইতো স্কুলে এরা বুলিংয়ের শিকার হয় এবং এদের ভিতর প্রচণ্ড স্কুলভীতি জন্মে।

    ডিসলেক্সিয়া (Dyslexia) রোগের লক্ষণ
    এই রোগে আক্রান্তদের মস্তিষ্কে কোন ধরনের সমস্যা থাকে না। এমনকি তারা মানসিকভাবেও সুস্থ স্বাভাবিক থাকে। এরা চারপাশের জগতকে অনেক কৌতূহলের সাথে বিভোর হয়ে পর্যবেক্ষণ করে। কিন্তু গতানুগতিক পড়ালেখার সাথে সামঞ্জস্য করে চলতে পারে না। আর এইসব বাচ্চাদের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা যায়, তা হলঃ

    ১। এই রোগে আক্রান্ত বাচ্চা অনেক দেরিতে কথা বলা শেখে। ডান-বাম, দিকনির্দেশনা নির্ণয়ে ভুল করে থাকে।
    ২। এরা বিভিন্ন কাজকর্মে অপটু হয়ে থাকে। সামান্য জামার বোতাম, টাই, জুতার ফিতে বাঁধতেও এদের সমস্যা হয়ে থাকে।
    ৩। বইয়ের লেখা তারা নড়তে বা উল্টো দেখে। ফলে এরা সঠিক উচ্চারণ করে পড়তে পারে না।
    ৪। বাচ্চা বইয়ের অক্ষরগুলো সঠিকভাবে বানান করে পড়তে পারে না। এমনকি অনেকসময় স্কুলের ব্যাকবোর্ডের লেখাও তার বোধগম্য হয় না।
    ৫। শিশু বুদ্ধিমত্তা ও কানে শোনার ক্ষমতা থাকলেও এরা শোনা কথা সেভাবে মনে রাখতে পারে না।
    ৬। এরা একা থাকতে পছন্দ করে এবং তাদের মধ্যে অতিরিক্ত লজ্জা কাজ করে।
    ৭। সাধারণত এরা অনেকবেশি কল্পনাবিলাসী হয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে।

    যেসব কারণে  ডিসলেক্সিয়া (Dyslexia) রোগটি হয় 
    সাধারণত জেনেটিক্সের কারণেই এই রোগ হয়ে থাকে। এই রোগ হওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রধান তিনটি কারণ চিহ্নিত করেছেন। আর তা হলঃ

    ১। প্রাথমিক ডিসলেক্সিয়া (Primary Dyslexia)
    অনেকেই বংশগত ভাবে এই রোগে ভুগে থাকে। অনেক সময়  মস্তিষ্কের বাম পাশের একটি অংশ কোন কারণ ছাড়াই কাজ করে না। বড় হওয়ার পরেও এই সমস্যা থাকে। এবং যার ফলে এরা পড়ালেখার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে।

    ২। সেকেন্ডারি বা জন্মগত ডিসলেক্সিয়া (Secondary or Developmental Dyslexia)
    বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন হরমোনের তারতম্য হলে এই রোগ দেখা দেয়। বাচ্চা বড় হতে হতে তা সেরে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

    ৩। আঘাতজনিত ডিসলেক্সিয়া (Trauma Dyslexia)
    আমাদের মাথার যে অংশে পড়াশুনা নিয়ন্ত্রিত হয়, যদি সেই স্থানে কেউ কোন ভাবে আঘাত পায় তবে এই সমস্যার সৃষ্টি হয়। এবং তা শিশু জন্মের সময় কিংবা পরবর্তী যেকোন সময়ে আঘাত প্রাপ্ত হলে হতে পারে।

    ডিসলেক্সিয়া (Dyslexia) রোগের প্রতিকার ও সমাধান
    এটা এমন একটি রোগ যার কোন ওষুধ নেই। তবে চাইল্ড সাইক্রিয়াটিস্টের পরামর্শ অনুযায়ী চললে এ সমস্যা আয়ত্তে নিয়ে চলা যায়। কিছু বিশেষ পদ্ধতি মেনে চললে শিশু সহজেই পড়ালেখা শিখতে সক্ষম হয়। সেক্ষেত্রে তার প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার। এসব শিশু অনেক বেশী চারপাশের জগত সম্পর্কে কৌতূহলী হয় বলে, এদেরকে ভালভাবে যত্ন নিলে এরা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে।

    ডিসলেক্সিয়া (Dyslexia) আক্রান্ত বিখ্যাত ব্যক্তিগণ
    অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যারা ডিসলেক্সিয়া (Dyslexia) আক্রান্ত ছিলেন। কিন্তু তারা হতাশায় মুষড়ে পড়েন নাই। বরং এই সমস্যা থেকে বের হয়ে নিজ যোগ্যতা আর প্রতিভার গুণে বিশ্বে সমাদৃত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলেনঃ

    পাবলো পিকাসো
    বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ডিসলেক্সিয়াতে আক্রান্ত ছিলেন। প্রাথমিক জীবনে তিনি একাডেমিক লেখাপড়ায় অনেক সমস্যায় পড়েন। পরবর্তীতে তার বাবা এবং আর্ট টিচার এর অনুপ্রেরণায় তিনি একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন।

    টম ক্রুজ
    মিশন ইম্পসিবলে খ্যাত বিখ্যাত অভিনেতা টম ক্রুজেরও ডিসলেক্সিয়া ছিল। তারপরও তিনি ডিসলেক্সিয়াকে ছাপিয়ে সাফল্যের চূড়ায় উঠেন তার অভিনয় প্রতিভা দিয়ে!

    ওয়ার্ল্ড ডিজনী
    ওয়ার্ল্ড ডিজনীর ডিসলেক্সিয়া থাকা সত্ত্বেও তার অসাধারণ সৃজনশীলতার প্রকাশ ঘটে। তিনি তার ভাইকে নিয়ে গড়ে তোলেন ডিজনী এম্প্যায়ার।
    এছাড়াও পৃথিবীতে এইরকম আরও অনেক বিখ্যাত মানুষ আছেন। যারা ডিসলেক্সিয়া থাকা সত্ত্বেও নিজ প্রতিভার গুণে স্বরণীয় হয়ে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন স্টিভেন স্পিলবার্গ, মোহাম্মদ আলী, অ্যান ব্যানক্রফট, বব মে প্রভৃতিজন।

    ডিসলেক্সিয়ায় (Dyslexia) আক্রান্ত শিশুদের জন্য একটি সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকলের সচেতনতা অনেক বেশী দরকারী। কারণ আজকের শিশুরাই গড়ে তুলবে আগামী দিনের পৃথিবী। আর তাইতো সাবলীল হোক তাদের বিকাশের পথটা। তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে আপন আলোয় উদ্ভাসিত করুক এই বর্ণিল জগতটাকে!

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    ডিসলেক্সিয়া পড়াশোনা রোগ শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌনজীবন: নানান দেশে নানান ভাবে
    Next Article উচ্চতাকে কেন কিছু মানুষ ভয় পায়?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.