Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড ১৯ প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি: রোকসানা আক্তার
    সাক্ষাৎকার

    কোভিড ১৯ প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি: রোকসানা আক্তার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 20, 2020Updated:October 20, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড ১৯ প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি: রোকসানা আক্তার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯ এর প্রভাবে বিরাট পরিবর্তন এসেছে আমাদের জীবনযাত্রায়। পরিবর্তন এসেছে আমাদের দৈনন্দিন রুটিনে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কেমন কাটছে সাধারন মানুষের জীবনযাপন, কি ভাবছেন তারা; এসব জানার নিয়মিত চেষ্টা করছে মনের খবর। তারই ধারাবাহিকতায় মনের খবর এর সাথে কথা বলেছেন শিক্ষকতা পেশায় নিয়োজিত রোকসানা আক্তার-

    কোভিড-১৯ বর্তমানে আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছে?
    রোকসানা আক্তার: কোভিড -১৯ বিশ্বব্যাপী মহামারীর কারণে প্রতিদিনের রুটিনে অনেক পরিবর্তন এসেছে। বিদ্যালয় বন্ধ থাকায় প্রথম দিকে মনে হতো কোনো কাজই নেই। নানা চিন্তায় রাতে ঘুম আসতো না। বিদ্যালয়ে ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ করা নিয়েও চিন্তা ছিল। কিন্তু বর্তমানে অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয় এবং সেই চিন্তারও অবসান ঘটেছে। এই মহামারীর সময়ে স্বজন হারিয়ে খুবই অস্থির একটা সময় পার করে এসেছি যা থেকে এখনও আমি বের হতে পারছি না।

    এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কোন ধরণের অসুবিধার সম্মুখীন হয়েছেন?
    রোকসানা আক্তার: ঘুম নিয়ে অনেক সমস্যা হয়েছে। কিন্তু সেটা এখন ঠিক হয়েছে। এই সময়ে বাবা মারা যাওয়ার কারণে আমি খুবই অসুস্থ হয়ে যাই। এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাস আমাদের শিক্ষকদের জন্য নতুন একটা বিষয়। প্রথম দিকে জড়তা থাকলেও এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি।

    আপনার চোখে আপনার পরিবারের অন্য সদস্যদের জীবনে কি কি পরিবর্তন এসছে?
    রোকসানা আক্তার: আমার দুই ছেলে। বড় ছেলে এবছর এসএসসি পাস করেছে। পড়ালেখা না থাকায় ল্যাপটপে ও টিভি দেখেই সময় কাটিয়েছে। তবে এতে ওর অনেক নতুন কাজ শেখা হয়েছে। ছোট ছেলে জেলা ক্রিকেট টিমের অনূর্ধ্ব ১৪ দলে আছে। নিয়মিত মাঠে খেলতে যেত। কিন্তু করোনা কালে ঘরে রেখেছি। মাঠের খেলা বন্ধ থাকায় ঘরেই বসে মোবাইলে গেইম খেলে বা টিভি দেখে। সন্ধ্যার পর পড়ে। মোবাইলে গেইম খেলতে আমি কমই দেই। আমার হাসব্যান্ড শুরু থেকেই পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করতেন। রাতের বেশি সময় নামাজ পড়ে কাটাতেন। আস্তে আস্তে এই উদ্বিগ্নতা প্রকাশ কমছে।

    সামাজিক কি কি পরিবর্তন দেখছেন?
    রোকসানা আক্তার: সামাজিক পরিবর্তনের মধ্যে সবার প্রথমে বলবো আনুষ্ঠানিকতা বন্ধ হয়েছে। বিয়ের অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ আয়োজন একেবারেই নেই। যা আমার কাছে খুবই ভালো লাগে। এখন বিয়ে হয় খুবই সাদামাটা। অন্যান্য কিছু ব্যক্তিগত ও সামাজিক আয়োজনের প্রচুর অপচয় বন্ধ হয়েছে। সরকারি চাকুরীজীবি ও ব্যক্তিগত জীবনে সম্পদশালী ছাড়া বাকী অনেক পেশার আমার দেখা মানুষেরা খুব একটা ভালো নেই। চাকরী চলে গেছে। আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন অনেকে। শহরে থাকার মতো আর্থিক সামর্থ্য না থাকায় গ্রামে চলে যেতে হয়েছে। যারা টিউশনি করে চলেন,তাদের অবস্থা খুবই নাজেহাল। মোট কথা আর্থিক স্বচ্ছলতা দিন দিন আগের চেয়ে কমছে। করোনার শুরু থেকেই অতি সচেতনতার কারণে অনেক বাসাবাড়িতে কাজের মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না । কাজ হারিয়ে এসব মানুষের অনেকেই শুরু থেকেই অসহায় হয়ে পড়েছেন।

    এর ভবিষ্যত প্রভাব কি হতে পারে বলে মনে করেন?
    রোকসানা আক্তার: এই মহামারীতে মানুষের মনের মধ্যে যে আতঙ্ক তৈরী হয়েছে তার প্রভাব খুব ভালো হওয়ার কথা না। অনেকের নানান শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিয়েছে। আর্থিক সংকটে পড়া মানুষজন নিজের অবস্থায় ফিরে যেতে যত বেশি সময় লাগবে, এই সংকট থেকে বের হতে ঠিক তত সময়ই লাগবে। যারা করোনা কালে স্বজন হারিয়েছেন তাদের অনেকেরই সারাজীবনের সঙ্গী হয়ে গেল এক ধরনের মানসিক কষ্ট।

    ব্যক্তি, পরিবার এবং সমাজের এইসব পরিবর্তনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব কি বলে মনে করেন?
    রোকসানা আক্তার: ব্যক্তিগত পরিবর্তন একেক মানুষের একেকরকম প্রভাব পড়তে পারে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ খুব সহজেই নিজেকে আগের জায়গায় নিতে পারবেন বলে আমি মনে করি। শিশু, কিশোরদের পরিবর্তনের প্রভাব নির্ভর করে তার পারিবারিক পরিবেশের উপর। পরিবার সচেতন থাকলে খুব নেতিবাচক প্রভাবে তাদেরকে পড়তে হবে না বলে আমার বিশ্বাস। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। কারণ খুব ব্যস্ত থাকা মানুষজন পরিবারের সবার সাথে সময় কাটাতে পেরেছেন। বিশেষ কোনো কারণ ও ক্ষেত্র ছাড়া পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কে উন্নতি ঘটেছে এবং তা আরও সুদৃঢ় হবে – আমি মনে করছি। সমাজের ইতিবাচক পরিবর্তন এসেছে বিয়েতে। আমার মনে হয় এটা অনেকেই ধরে রাখতে চাইবেন যা সবার জন্যই কল্যাণকর। নেতিবাচক প্রভাব হলো দারিদ্র্যতা বাড়বে। এতে চুরি, ডাকাতি বাড়তে পারে।

    কোভিড ১৯ প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজনীয়তা সম্পর্কে কি মনে হয়েছে আপনার?
    রোকসানা আক্তার: আমি আগেই বলেছি স্বজন হারিয়ে অনেক মানুষের সারাজীবনের সঙ্গী হয়েছে মানসিক কষ্ট। আমার পরিচিত এক পরিবারের কথা বলি। করোনায় আক্রান্ত হয়ে এক বাবা হারানো সন্তান লাশ গোসল করানো সহ কবরে নেওয়ার কোনো মানুষ পায়নি। স্বেচ্ছাসেবকদের খবর দিয়ে সব সম্পন্ন করতে হয়েছে। ঐ সন্তান মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। হয়তো সারাজীবন এই কষ্ট তাকে তাড়া করবে। এরকম মানুষের সংখ্যা কম না বর্তমানে। এছাড়া চাকুরী হারানো, ব্যবসা হারানোসহ অসহায় অবস্থায় পড়া মানুষদের স্হায়ী মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই আমি মনে করি কোভিড ১৯ প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশাস্তি নিশ্চিত হলেই কি ধর্ষণ কমে যাবে: অনলাইন জরিপ
    Next Article সামাজিক দূরত্বে মানসিক বিড়ম্বনা এবং করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.