Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি কি বিয়ে করতে পারবো?
    প্রশ্ন-উত্তর

    আমি কি বিয়ে করতে পারবো?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 27, 2020Updated:September 27, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমার নাম রুভেল, বয়স ৩২ বছর, অবিবাহিত। আমি ২০১৩ তে ইউকে তে যাই পড়াশুনা (গ্রাজুয়েশন) করার জন্য। কিন্তু ২০১৩ তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি তাই পড়াশুনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে বাধ্য হই। ১ বছর চিকিৎসা করার পর আমি দেশে একটা প্রতিষ্ঠান থেকে আমার গ্রাজুয়েশন শেষ করে এমবিএ করি। আমার চিকিৎসা এখনো চলছে। বর্তমানে আমি একটা বেসরকারী কোম্পানিতে ছোট একটা চাকরি করছি। কিছু দিন আগে আমি YOUTUBE এ আপনার একটা ভিডিও দেখে বুঝতে ও জানতে আমি পারি আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলাম এবং একটা সময় এই রোগের সবগুলো লক্ষণই আমার মধ্যে ছিল। আমার চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনিও বলেন আমি Mild schizophrenia তে আক্রান্ত ছিলাম। এখন আমার মধ্যে Schizophrenia কোন লক্ষণ নেই । তবুও তিনি আমাকে একটি ঔষধ সারাজীবন চালিয়ে যেতে বলেছেন। যা হল- Aripiprazole 10 mg tablet 0+0+1। ইউকেতে থাকার সময় আমি গাঁজাতে আসক্ত হয়ে গিয়ে ছিলাম এবং প্রায় প্রতিদিন গাঁজা খেতাম। যা আমার ডাক্তারের কাছে বলি নাই। এবং আমার পিতা ও schizophrenia তে আক্রান্ত ছিলেন। আমার মায়ের একক চেষ্টায় এবং ডাক্তারের সহযোগিতায় আমি সুস্থ হয়েছি। তবে সিধান্তহীনতায় এখনো ভুগি। আমার প্রশ্ন হলঃ

    ১। আমি কি কোনদিন ঔষধ বন্ধ করতে পারবো?

    ২। গাঁজার কারণে কি আমার schizophrenia হয়েছিল?

    ৩। আমি কি মেডিটেশন করতে পারবো?

    ৪। আমি কি বিয়ে করতে পারবো? আপনার মতামত দিলে কৃতজ্ঞ থাকব।

    পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেহেতু ঔষধ খেয়ে সম্পূর্ণ সুস্থ আছেন, কাজেই ঔষধ বন্ধ করতে পারবো কিনা কিংবা সারাজীবন ঔষধ খেতে হবে কিনা এসব বিষয়ে চিন্তা না করাই ভালো। সময়ই নির্ধারণ করবে আপনি ঔষধ বন্ধ করতে পারবেন কিনা। সিজোফ্রেনিয়া রোগে সাধারণত সারাজীবন ঔষধ খাওয়া লাগে, আবার অনেক সময় আস্তে আস্তে রোগের উপসর্গের উপর ভিত্তি করে ঔষধের ডোজ কমিয়ে এনে একটা সময় ঔষধ ছাড়াও রোগী সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তবে এটা শুধুমাত্র চিকিৎসকের assessment এর ঊপর নির্ভর করে। গাঁজা জাতীয় দ্রব্যের নেশার কারণে অনেক সময় সিজোফ্রেনিয়ার মতো রোগ হতে পারে। তবে যেহেতু আপনার এ রোগের পারিবারিক ইতিহাস আছে কাজেই আপনার ক্ষেত্রে এটা গাঁজার কারণেই হয়েছে এটা বলা যাবে না। আপনি অবশ্যই মেডিটেশন করতে পারবেন ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তাই বিয়ে করতে কোনো বাঁধা নেই। তবে বিয়ের আগে রোগ বিষয়ে ভবিষ্যৎ জীবন সঙ্গীনির সঙ্গে খোলামেলা আলোচনা করে নেয়াই ভালো। অন্যান্য সকল রোগর মতোই এটি একটি রোগ যা চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে। আপনার সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করছি।

    পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. সুষ্মিতা রায়।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleট্যুরিজমের এপিঠ-ওপিঠ
    Next Article মহামারী এবং নারীদের মানসিক স্বাস্থ্য
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    October 19, 2026

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    October 18, 2026

    কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.