Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » হার্ড ইমিউনিটি: কোভিড-১৯ প্রতিরোধে একটি ভয়াবহ ভ্রান্তধারণা
    বিশ্ব পরিস্থিতি

    হার্ড ইমিউনিটি: কোভিড-১৯ প্রতিরোধে একটি ভয়াবহ ভ্রান্তধারণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 17, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নভেল করোনাভাইরাস মহামারিতে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা প্রতিপালনের পরেও যখন প্রতিদিন নতুন রোগী সনাক্তের সংখ্যা বেড়েই চলেছে এমন সময় আমাদের উৎকন্ঠা বাড়তে থাকে।

    অনেকেই মনে করছেন একমাত্র হার্ড ইমিউনিটি’ই পারে এখন কোভিড-১৯ এর সংক্রমণের গতি হ্রাস করতে।

    এক এক জন একেক সময় একেক রকম দাবি করে চলেছেন কেউ বলছেন সংক্রমণের চূড়ায় উঠে গেছে দেশ, কেউ বলছে ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি শুরু হয়ে গেছে। রোগতত্ত্ববিদ হিসেবে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই চরম জনস্বাস্থ্য বিপর্যয় না ঘটিয়ে খুব শীঘ্রই হার্ড ইমিউনিটির মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধের কোনই সম্ভাবনা নেই।
    এপ্রিল মাসের তথ্যানুযায়ী এ পর্যন্ত কোন দেশেই কোভিড-১৯ এর সংক্রমণ সামগ্রিকভাবে ২-৪% এর বেশি নয়। এমনকি যেসকল স্থানকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে যেমন নিউ ইর্য়ক, সেখানেও একটি গবেষণার প্রাথমিক তথ্যানুযায়ী সামগ্রিক জনসংখ্যার মোট ১৫-২১% জনগণ কোভিড-১৯ দ্বারা আক্রান্ত। সংক্রমণের পরিমান এই পর্যায়ে পৌঁছাতে নিউ ইর্য়কের মোট ৮.৪ মিলিয়ন জনগোষ্টির মধ্যে ১৭৫০০ জন (অর্থাৎ প্রতি ৫০০ জনের মধ্যে ১ জন) ব্যক্তি মৃত্যুবরণ করেছে। নিউইর্য়কের সার্বিক মৃত্যুহার পর্যালোচনা করে বলা হয়েছে যে ১৭৫০০ মৃত্যুর এই সংখ্যাটি আন্ডাররিপোর্টেড বা সত্যিকারের মৃতের সংখ্যা আরও বেশি এবং করোনাভাইরাসজনিত কারনে রিপোর্টেড মৃত্যুহার আরও বেশি হবে।
    অনেকেই মনে করছেন চরম জনস্বাস্থ্য বিপর্যয় না ঘটিয়ে কৃত্রিমভাবে হার্ড ইমিউনিটি ঘটানোর একটি উপায় হল কন্ট্রোলড ভলান্টারি ইনফেকশান যেমনটি চিকেনপক্স রোগের বেলায় ঘটানো হয়েছিল তার সাথে সাদৃশ্যপূর্ণ।
    চিকেনপক্সের টিকা আবিষ্কৃত হওয়ার আগে ১৯৮০ সালে চিকেনপক্স রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে চিকেনপক্স রোগে আক্রান্ত শিশুর সাথে সুস্থ্য শিশুদের খেলাধুলার মাধ্যমে সংস্পর্শে নিয়ে আসা হত যেন সুস্থ্য শিশুটিও এই রোগে আক্রান্ত হয়। এতে তাদের শরীরে চিকেনপক্সের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় এবং পরবর্তী জীবনে সে আর এই রোগে আক্রান্ত হবে না। সেভাবেই কন্ট্রোলড ভলান্টারি ইনফেকশান পদ্ধতিতে একদল সেচ্ছাসেবক একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে করোনাভাইরাসের সংস্পর্শে আসবে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে এবং আরোগ্য ঘটলে তাদের বিজ্ঞানসম্মতভাবে কোভিড-১৯ আরোগ্য হিসেবে ছাড়পত্র দেওয়া হবে। সুস্থ্যতার ছাড়পত্র নিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবে যা হার্ড ইমিউনিটি তৈরিতে অবদান রাখবে।
    উল্লেখ্য, চিকেনপক্সের তুলনায় করোনাভাইরাসের ভয়াবহতা অনেক বেশি। ডায়মন্ড প্রিন্সেস ক্রজ শিপে যেসকল যাত্রি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে মৃত্যুহার ছিল শতকরা ১%। প্রতিদিন প্রায় ২০০০ নাগরিকের মৃত্যুর কারন এই করোনাভাইরাস আমেরিকাতে বর্তমানে মৃত্যুর সবচেয়ে বড় কারন যেখানে চিকেনপক্সে আক্রান্ত রোগীর বাৎসরিক মৃতের সংখ্যা আমেরিকাতে কখনোই ১৫০ এর বেশি ছাড়ায়নি। অর্থাৎ যে বা যারা এই প্রস্তাবিত করোনাভাইরাস পার্টিতে অংশগ্রহণ করবে তারা ৩০ দিনের মাঝে শুধুমাত্র নিজেদের মৃত্যুই নিশ্চিত করবে না, বরং একই সাথে ঝুঁকির মুখে ফেলবে তাদের পরিবার এবং তাদের সংস্পর্শে আসা মানুষকে।
    করোনাভাইরাসের হার্ড ইমিউনিটি তৈরি হতে প্রায় ৭০% বা তারো বেশি পরিমান জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া প্রয়োজন। করোনাভাইরাসের টিকা আবিষ্কৃত হওয়ার আগে এই পরিমান জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হলে প্রায় ২০০ মিলিয়ন মানুষের কোভিড-১৯ এ আক্রান্ত হতে হবে। আমেরিকায় যদি বর্তমানের কোভিড-১৯ এ সংক্রমণের হার বজায় থাকে ( প্রত্যহ ২৫০০০+ নতুন সংক্রমন) তাহলেও ৭০% বা তারো বেশি পরিমান জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে ২০২১ সাল পর্যন্ত লেগে যাবে। এ সময় যদি বর্তমান কোভিড-১৯ রোগের মৃত্যুহার সমানভাবে বজায় থাকে তাহলে ততদিনে অর্ধেক আমেরিকান মারা যাবে।
    আমরা যখন লকডাউন তুলে নেওয়ার আলোচনা করছি, এমন অবস্থায় আমাদের কোভিড-১৯ প্রতিরোধে নিজেদের অসহায়ত্বটাও বিবেচনায় আনা প্রয়োজন। নমুনা পরীক্ষার সংখ্যা বা সিনড্রোমিক সারভিল্যান্স না বাড়ালে আমরা রোগটির বিস্তারের ধরন সর্ম্পকে আরও বিস্তারিত জানতে পারব। ইতিমধ্যে যা জানা গিয়েছে তা থেকে মাত্র এটুকুই পরিস্কার যে কোভিড-১৯ রোগটি মাত্রই তার সংক্রমণের বৈচিত্রতা দেখাতে শুরু করেছে। করোনা সংক্রমণ নিয়ে জনস্বাস্থ্য বিষয়ে পরিকল্পনা করার সময় আমাদের কথ বার্তা, চিন্তা ভাবনা ও কাজকর্মে আরও সতর্ক হতে হবে।
    মূল লেখাঃ
    https://coronavirus.jhu.edu/…/early-herd-immunity-against-c…
    https://www.firstpost.com/tag/controlled-voluntary-infection
    https://www.medicalnewstoday.com/articles/323728
    অনুবাদ: ডা. মোঃ রিজওয়ানুল করিম
    রাইয়ান আমজাদ
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    হার্ড ইমিউনিটি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ বছরের কম বয়সীদের করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি তুলনামূলক কম: গবেষণা
    Next Article পোষ্য থাকার সুবিধা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.