Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড -১৯: সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
    টিপস্

    কোভিড -১৯: সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 12, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাসে স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়েছে:গবেষণা
    করোনাভাইরাসে স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়েছে:গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বাস্থ্য কর্মীরা করোনা ভাইরাস জনিত রোগে (COVID-19) সংক্রমণের সর্বাধিক ঝুঁকিতে রয়েছেন। ঝুঁকির কারণগুলোর মধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ, দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক অবসন্নতা, পেশাগত চাপ এবং শারীরিক ও মানসিক সহিংসতা অন্তর্ভুক্ত রয়েছে। পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য সুনির্দিষ্ট করণীয়সমূূহ, স্বাস্থ্যকর্মীদের অধিকার এবং দায়িত্ব তুলে ধরে নির্দেশনা প্রণয়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা:
    স্বাধীন ও নিরাপদভাবে দায়িত্ব পালনে স্বাস্থ্য সেবা প্রদানকারীর অধিকার:
    ————————————————————————–
    ১। পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রতিরোধমূলক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করার সামগ্রিক দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের প্রশাসক/ ব্যবস্থাপক/ পরিচালকরা গ্রহণ করবেন।
    ২। সঠিক ও সময় উপযোগী তথ্য সরবরাহ, নির্দেশনা, এবং পেশাগত সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিতের উপর প্রশিক্ষণ প্রদানঃ
    – সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রন সম্পর্কে রিফ্রেশার প্রশিক্ষণ
    – ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সংগ্রহ, ব্যবহার ও ধ্বংসকরন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান
    ৩। পেশাগত সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সন্দেহজনক বা নিশ্চিত COVID-19 রোগীদের যত্ন নেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই, গ্লোভস, গগলস, গাউন, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং পরিষ্কার পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করন।
    ৪। আধুনিক প্রযুক্তির সাথে কর্মীদের পরিচিত করার জন্য উপযুক্ত সরঞ্জাম সরবরাহ করে, রোগীদের এবং জনসাধারণের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরন এবং তথ্য বিতরন।
    ৫। ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন।
    ৬। কর্মক্ষেত্রে বন্ধুভাবাপন্ন পরিবেশ বজায় রাখুন যাতে স্বাস্থ্যকর্মীরা রক্ত বা শ্বাস তন্ত্র থেকে নিঃসৃত তরল পদার্থের সংস্পর্শের মতো ঘটনার মত বিষয় নির্ভয়ে যথা সময়ে রিপোর্ট প্রদান করতে পারেন।
    ৭। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন।
    ৮। স্বাস্থ্য কর্মীদের স্ব-মূল্যায়ন (Self-Evaluation), প্রকাশিত লক্ষণের প্রতিবেদন প্রদান এবং অসুস্থ অবস্থায় বাড়িতে থাকার উপদেশ প্রদান করুণ।
    ৯। পর্যাপ্ত বিরতিসহ যথাযথ কর্মঘণ্টা নিশ্চিত করুন।
    ১০। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদান করুন এবং দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হলে দ্রুততার সহিত স্বাস্থ্য পরিদর্শককে অবহিত করুন।
    ১১। স্বাস্থ্য সেবা প্রদানকারী যদি যৌক্তিক কারনে কর্ম পরবেশ বা স্বীয় স্বাস্থ্য নিজের জন্য ঝুকিপূর্ণ মনে করেন তবে তারা নিজ কর্মস্থল থেকে অব্যহতি নিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসক যথাযথ সহায়তা প্রদন করবেন।
    ১২। কোনও প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত স্বাস্থ্য কর্মীদের কোনও পরিস্থিতিতে কর্মক্ষেত্রে ফিরে আসতে বাধ্য করা যাবে না যেখানে জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ/ঝুঁকি রয়েছে।
    ১৩। কোভিড -১৯ সংক্রমিত স্বাস্থ্য সেবা প্রদানকারীকে সকল অধিকার যেমন ক্ষতিপূরণ, পুনর্বাসন, এবং নিরাময় এর জন্য শারিরিক ও মানসিক সহায়তা নিশ্চিত করুন। এক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে স্বাস্থ্য সেবা প্রদানকারী দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হয়েছেন।
    ১৪। স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি স্বাস্থ্য প্রশাসনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করুন।
    স্বাস্থ্য সেবা প্রদানকারীর দায়িত্ব ও কর্তব্য:
    —————————————————————————-
    ১। সুনির্দিস্ট পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করুন ও অন্যকে স্বাস্থ্য ও সুরক্ষার ঝুঁকির মুখোমুখি করা থেকে বিরত থাকুন।
    ২। নিয়োগকর্তা কর্তৃক আয়োজিত পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য প্রশিক্ষণে অংশ নিন।
    ৩। রোগীদের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য প্রদত্ত নির্দেশাবলী প্রয়োগ করুন।
    ৪। রোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখুন ও উপযুক্ত সম্মান প্রদর্শন করুন।
    ৫। সন্দেহজনক ও নিশ্চিত হওয়া রোগীর ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে দ্রুততার সহিত ও সঠিকভাবে প্রতিবেদন প্রদান করুন।
    ৬। লক্ষণ বা ঝুঁকি নেই এমন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট জনস্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ জোরদার করুন।
    ৭। পিপিই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যথাযথভাবে প্রয়োগ, ব্যবহার, গ্রহণ এবং বণ্টন নিশ্চিত করুন।
    ৮। অসুস্থতা এবং পৃথকীকরণের (Self Isolation) লক্ষণগুলির উপর রোগীকে স্বেচ্ছা পর্যবেক্ষন (Self Monitoring) করার প্রশিক্ষন গ্রহণ করুন।
    ৯। যেসব রোগীরা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছে, যথাযথ কর্তৃপক্ষকে তাদের প্রতিবেদন দাখিল করুন।
    ১০। যদি রোগীর মধ্যে মানসিক বিপর্যয়ের লক্ষণগুলি অনুভব করেন তবে তাকে পর্যাপ্ত প্রয়োজনীয় মানসিক পরামর্শ দিন।
    ১১। এটা তার (রোগীর) জীবন বা স্বাস্থ্যের উপর একটি আসন্ন এবং গুরুতর বিপদ বিষয়টি তার ও তার পরিবার এর কাছে সহানুভূতির সাথে, যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত ভাবে উপস্থাপন করুন
    ১২। যে কোনও পরিস্থিতিতে রোগীদের পরীক্ষা, নিরীক্ষা ও তদারকীর রিপোর্ট যথাসম্ভব দ্রুততার সাথে প্রদান করুন।
    **বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রণীত এতদ্বসংক্রান্ত প্রবন্ধটি স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্ববধানে অনুবাদ করেছেন সরাসরি অনুবাদ করেছেন- ডা. মোঃ রিজওয়ানুল করিম ও রাইয়ান আমজাদ

    কোভিড ১৯ সেবাদানকারী স্বাস্থ্যকর্মী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর ব্লগ: সরাসরি প্রশ্নোত্তর
    Next Article কোভিড-১৯ এর চিকিৎসায় এন্টিম্যালেরিয়ালস
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026

    মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.