Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঈদ ও মানসিক স্বাস্থ্য
    ফিচার

    ঈদ ও মানসিক স্বাস্থ্য

    ডা. সৃজনী আহমেদBy ডা. সৃজনী আহমেদJune 2, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কর্মব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নিজের সারা বছরের ক্লান্তি দূর করতে এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানুষ শহর ছেড়ে ছুটছে শিকড়ের টানে।
    এক মাস সিয়াম সাধনার পরে ঈদের এই দিনটি নিয়ে আসে অনাবিল খুশির বার্তা। আবার ঈদের উপলক্ষে অহেতুক বাড়তি চাপ আমাদের মানসিকতায় প্রভাব ফেলে। ঘরে ফেরা, ঈদের অনাবিল আনন্দ  এই চিত্রগুলোর সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে।
    ঈদের দিনটিকে কেন্দ্র করে কতনা প্রস্তুতি চলছে। বিশেষ করে শিশুদের মনে এখন নানারকম জল্পনা- কল্পনার জটলা। তাদের ছোট্ট মনে অনেক রঙের আনাগোনা এই দিনটাকে কেন্দ্র করে। স্কুল পড়ুয়াদের ছুটি, না পড়ুয়াদেরও অবসরের একটা উপলক্ষ, সব মিলিয়ে শিশুদের জন্য দিনটির আলাদা স্বাদ।
    শুধু কি তাই! বড়দের রোজকার এক ঘেয়ে জীবনে ছুটির আমেজ, পরিবারের সবাইকে কাছে পাওয়ার আনন্দ  কিন্তু কম নয়। শহরের একঘেয়ে যান্ত্রিক জীবনটাকে পেছনে ফেলে শিকড়ের টানে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া– এর মাধ্যমে আমাদের শরীর এবং মনোজগতে ঘটে অনেক ইতিবাচক পরিবর্তন।
    ঈদ এবং অন্যান্য সামাজিক উৎসবগুলো মনোজগতে আনতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। কর্মব্যস্ততা হতে কিছুদিনের অবসর চিন্তাভাবনাকে গুছিয়ে আনতে সাহায্য করে। ফলস্বরূপ কমতে পারে মানসিক চাপ।
    পরিবারের এবং  সমাজের নিকটজনদের সাথে যোগাযোগের সুযোগ ঘটে, যা বাড়াতে পারে পারস্প‍ারিক সৌহার্দ্য। লম্বা ছুটিতে বেড়াতে যাওয়াও মানসিক চাপ কমাতে পারে বলে গবেষণার মাধ্যমে পাওয়া গেছে।
    গবেষণায় আরও পাওয়া গেছে যে সুন্দর ভাবে কাটানো ছুটির দিনগুলোর মধুর স্মৃতি পরবর্তী যে কোনো সময় একজন মনমরা মানুষকে চাঙ্গা করে তুলতে পারে।
    দুর্যোগের ফলে যেমন নেতিবাচক অনেক পরিবর্তন আসে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে, ঠিক তার বিপরীতটি দেখা যায় সুন্দর ভাবে কাটানো একটি ছুটির তথা উৎসবের দিনের ক্ষেত্রে।
    ঈদে এবং অন্যান্য উৎসবে পারিবারিক সাক্ষাৎ শুধু নয়, উৎসব পালনে এক সাথে কাজ করার মাধ্যমে সবার মধ্যে দায়িত্ব বোধেরও সৃষ্টি হয়। পরিবারে ছেলে মেয়ে সবাই মিলেমিশে কাজ করে উৎসব উপলক্ষকে। আবার সামাজিক অনেক বিষয় ও পরিবারের শিশু-কিশোর বয়স্করা বুঝতে শেখা শুরু করে এর মাধ্যমে।
    তবে মনোজগতে এই ইতিবাচক পরিবর্তনের উল্টোটাও ঘটতে পারে যদি উৎসব পালন করা নিয়ে বাড়তি চাপের মুখোমুখি হতে হয়। যেমন অর্থনৈতিক সংকট তীব্র থাকলে, ছুটি পরবর্তী বিভিন্ন দায়িত্বের চিন্তা ছুটির মেয়াদের ভেতর করতে হলে ছুটির পর আরো ক্লান্ত বোধ করেছেন গবেষনায় অংশগ্রহণকারীরা।
    আমাদের দেশের বাস্তবতাও কিছুটা এমনই। শিশুদের কাছে ঈদটাকে যতটা আনন্দকর লাগে পরবর্তিতে বিভিন্ন রকম চিন্তায় বড়রা যেন ঠিক উপভোগ করতে পারেনা  ঈদসহ অন্য উৎসবগুলোকে।
    আর্থ সামাজিক অবস্থান অনুযায়ী তীব্র বৈষম্যের শিকার হয়ে অনেকে এই দিনটিকে কোনমতে পার করেন, তাদের ওপর যেন বাড়তি চাপ হয়ে দাঁড়ায় ঈদকে কেন্দ্র করে সব আয়োজন।
    তবে আমাদের কাম্য সমাজে সবার জন্য দিনগুলো মধুর হয়েই আসুক। নিরাপদে স্বজনদের সঙ্গে মিলে ঈদ পালন করার মাধ্যমে নতুন জীবনস্পৃহা জেগে উঠুক।

    ঈদ ঢাকা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরাজধানীর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ৯৫ শতাংশের দেহে নিকোটিন!
    Next Article বিশ্বকাপ আমাদের!
    ডা. সৃজনী আহমেদ

    মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা কমিউনিটি হাসপাতাল, মগবাজার

    Related Posts

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    October 5, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    October 4, 2026

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.