Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালোবাসা শরীর না মন?
    ফিচার

    ভালোবাসা শরীর না মন?

    ডা. মুনতাসির মারুফBy ডা. মুনতাসির মারুফFebruary 13, 2019Updated:February 14, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নারী নাকি পুরুষ, সম্পর্কের ইতি টানেন বেশি কে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘আপনি কখনো কাউকে ভালোবেসেছেন বা প্রেমে পড়েছেন কারো?’- মাঝবয়সী কোনো ব্যক্তিকে ফেলে আসা জীবনের দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে সত্য করে আপনার প্রশ্নটির জবাব দিতে বলুন তো। নিজের প্রতি সৎ থেকে সত্য কথাটা স্বীকার করেন যদি, তাহলে এমন কাউকে বোধ করি খুঁজে পাওয়া যাবে না, যার উত্তরটি না-বোধক হবে। কিন্তু তাকেই যদি আবার প্রশ্ন করে বসেন- ‘আচ্ছা, বলুন তো, ভালোবাসা কাকে বলে? প্রেমের সংজ্ঞা কী?’ দেখবেন, গুছিয়ে-বুঝিয়ে বলতে গিয়ে কেমন বার বার আটকে যাচ্ছেন তিনি। তার দোষ-ইবা দেবেন কেমন করে? প্রেম বা ভালোবাসার সর্বজনগ্রাহ্য সংজ্ঞা তো এখনো দিতে পারেননি কেউ- না কোনো সাহিত্যিক, না কোনো দার্শনিক বা মনস্তাত্ত্বিক।

    প্রেম আর ভালোবাসা একই ব্যাপার কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। যদিও ইংলিশটু-বেঙ্গলি ডিকশনারিতে ‘লাভ’ (LOVE)-এর অর্থ হিসেবে প্রেম ও ভালোবাসা দুটোরই উল্লেখ রয়েছে। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানেও ‘প্রেম’-এর অর্থ বা সমার্থক শব্দ হিসেবে ভালোবাসা এবং উল্টোভাবে ‘ভালোবাসা’র ক্ষেত্রে ‘প্রেম’ লেখা রয়েছে। তারপরও অনেকের কাছেই ‘ভালবাসা’ প্রেম নয়। এক্ষেত্রে অবশ্যই নর-নারীর মধ্যকার প্রেমভালোবাসা বা বিপরীত লিঙ্গের প্রতি এই অনুভূতির কথাই বলা হচ্ছে। বাবা-মা-ভাই-বোন বা বন্ধুর প্রতি অনুভূতি এখানে আমাদের আলোচ্য নয়।

    প্রেম বা ভালোবাসার অর্থ বোধে আমজনতা মোটা দাগে দুই ভাগে বিভক্ত। এক দলের কাছে ভালোবাসা বিপরীত লিঙ্গের প্রতি শরীর-প্রধান একটি অনুভূতি, শরীরের উপস্থিতি ছাড়া ভালোবাসার অস্তিত্ব তাদের কাছে অকল্পনীয়। তারা ভালোবাসার ফ্রয়েডীয় তত্ত্বের অনুসারী। বিখ্যাত অস্ট্রিয়ান নিউরোসায়েন্টিস্ট সিগমুন্ড ফ্রয়েড ও তাঁর মতাদর্শী মনস্তাত্ত্বিকদের মতবাদ অনুসারে, সব প্রেমের উৎস শরীরী আকর্ষণ তথা যৌনতা। কালের প্রবাহে এই তত্ত্ব বিতর্কিত এবং এর বিপক্ষে শক্ত যুক্তি প্রতিষ্ঠিত হলেও এখনো এই মতবাদের প্রভাব কম নয়। এখনো অনেকের কাছেই প্রেম মানে মুখ্যত শরীর বা যৌনতা। যৌনতার তাড়না থেকেই ভালোবাসার অনুভূতির সৃষ্টি বা প্রেমের আবরণে শারীরিক মিলনই মূল লক্ষ্য বলে অনেকেই মনে করেন। তাদের মতে, যৌনতার আনন্দ বা সুখ ব্যতীত ভালোবাসা বা প্রেম টেকে না। বিপরীত মতাদর্শীদের কাছে প্রেম শাশ্বত-চিরন্তন-স্বর্গীয় এক অনুভূতি। সেখানে শরীরের কোনো স্থান নেই। পরস্পরের প্রতি মানসিক আকর্ষণই সেখানে প্রেম বা ভালোবাসার ভিত্তি এবং স্থায়িত্বের নিয়ামক। তাদের মতে, যতক্ষণ অনুভূতিটা মনের ততক্ষণই তা ভালোবাসা। এতে শরীর ঢুকে গেলে তা আর তাদের কাছে ভালোবাসা নয়-কেবলই যৌনতা, কাম। তাদের ধারণায়- মানসিক আকর্ষণ প্রবল হলেই কেবল প্রেম টিকে থাকে। এদের কাছে ভালোবাসা ব্যাপারটি ‘প্লেটোনিক’।

    বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো যদিও মোটা দাগে প্রেমের কোনো তত্ত্ব উপস্থাপন করেননি,তবে তাঁর দর্শনের একাংশে এমন এক ধরনের প্রেমের ধারণা দেয়া হয়েছে, যা ইন্দ্রিয়াতীত এক চিরন্তন সৌন্দর্যের ধারক। কেউ আবার দেহজ আকর্ষণ-প্রধান অনুভূতিকে ‘প্রেম’ বলে আখ্যায়িত করেন আর মানসিকটি ‘ভালোবাসা’। আবার কেউবা বলেন, নর-নারীর পারস্পরিক ভালোবাসা বা প্রেমে শরীর বা যৌনতা আসতে পারে। তবে যৌনতাবিহীন ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা বা সত্যিকারের প্রেম। এই বিতর্ক চিরকালীন। মনীষী-বিজ্ঞানী-গবেষকরাও এখনো একমত হতে পারেননি, আসলে প্রেম বা ভালোবাসা শরীর-প্রধান, নাকি মন-প্রধান। তাই প্রেমভালোবাসার বিজ্ঞানভিত্তিক আলোচনায় শরীর বা মন কারো প্রতি পুরোপুরি পক্ষপাতিত্ব এড়িয়ে, দুই বিষয়ের অস্তিত্বকে স্বীকার করে নিয়েই প্রেম বা ভালোবাসার পর্যায় বা প্রকারভেদ যা-ই বলি না কেন, তা করা হয়। প্রেমের ধরণ নিয়ে গ্রহণযোগ্য একটি মতবাদ দিয়েছেন কানাডার প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জন অ্যালান লী। তার থিয়োরির নাম- ‘কালারস অব লাভ’ (ভালোবাসার রং)।

    আসলে রং-এর মতবাদের সঙ্গে মিল রেখে থিয়োরিটির এই নাম দেয়া হয়েছে। রং-এর থিয়োরি অনুযায়ী মূল রং তিনটি- লাল, সবুজ, নীল। বাকি সব রং এই তিন রং-এর ভিন্ন ভিন্ন মিশ্রণের ফল। একইভাবে লীর তত্ত্ব মতে, প্রেমের ধরন প্রধানত তিনটি- ইরোস (Eros), লুডোস (Ludos) এবং স্টর্জ (Storge)। ইরোস ধরনের প্রেমে মনের চেয়ে শরীর-সৌন্দর্য প্রভাব বিস্তার করে বেশি। এতে কামনা বা উপভোগই প্রধান এবং তাৎক্ষণিক আবেগ বেশি। লুডোস ঘরানার প্রেমিক-প্রেমিকারা প্রেমকে খেলা হিসেবে গ্রহণ করে। সম্পর্কের ব্যাপারে এরা মোটেও বিশ্বস্ত ও আন্তরিক নয়। একসঙ্গে একাধিক প্রেম চালিয়ে যেতে এরা দ্বিধাহীন। স্টর্জ ধরনের প্রেম হয় দীর্ঘদিনের বন্ধুত্বের, ভালোলাগার, মানসিক বোঝাপড়ার পরিণতিতে। এই ধরনের প্রেমে যৌনতার চেয়ে বিশ্বাস, নির্ভরতা ও মানসিক আকর্ষণের ভূমিকা বেশি। এই তিন প্রধান ধরনের প্রেমের সংমিশ্রণে আরো তিন রীতির প্রেমের দেখা মেলে। ইরস আর লুডোসের সংমিশ্রণে ম্যানিয়া (Mania)- যাকে বলা যায় ‘পাগলের মতো ভালোবাসা’। এতে আবেগ খুবই তীব্র থাকে, প্রিয়জনের সান্নিধ্য ছাড়া পৃথিবীর আর সবকিছুই অর্থহীন মনে হয়। লুডোস আর স্টর্জের সমন্বিত রূপ প্রাগমা (Pragma)- এই রীতির অনুসারী প্রেমিক প্রেমিকারা বাস্তববাদী। এরা আগে থেকেই জীবনসঙ্গীর মাঝে যেসব বৈশিষ্ট্য দেখতে চায় তার তালিকা করে রাখে এবং সে অনুযায়ী সঙ্গী খুঁজে বেড়ায়। সর্বশেষ ধরনটি হচ্ছে অ্যাগাপি (Agape)। এতে ইরোস আর স্টর্জ উভয় ধারার বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে। অ্যাগাপি হচ্ছে নিঃস্বার্থ প্রেম। এতে প্রতিদানের আশা না করে প্রেমিক বা প্রেমিকা তার প্রিয়জনের জন্য নিজেকে বলতে গেলে উৎসর্গ করে।

    ভালোবাসার আরেকটি গ্রহণযোগ্য মতবাদ দিয়েছেন আমেরিকান মনোবিজ্ঞানী রবার্ট জেফ্রি স্টার্নবার্গ। তাঁর মতবাদ ‘ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব হিসেবেই পরিচিত। তাঁর মতে, ত্রিভুজের তিন বাহুর মতো ভালোবাসারও তিনটি ভিন্ন উপাদান- Intimacy অন্তরঙ্গতা, Passion বা কামোচ্ছ্বোস এবং Commitment বা প্রতিশ্রুতি। অন্তরঙ্গতা বলতে বোঝায় পরস্পরের প্রতি সংলগ্নতা বা নৈকট্যের অনুভব। প্যাশন হচ্ছে কাম, জৈবিক আকর্ষণ বা যৌন আকাঙ্ক্ষা। আর দীর্ঘস্থায়িত্ব ও পারস্পরিক নির্ভরতায় ভবিষ্যতের পরিকল্পনাই হচ্ছে কমিটমেন্ট। ভালোবাসার এই তিনটি উপাদানের উপস্থিতি-অনুপস্থিতির ওপর ভিত্তি করে ভালোবাসা বা প্রেমকে সাতটি ধরনে ভাগ করেছেন স্টার্নবার্গ। এর মধ্যে যেমন রয়েছে শুধু যৌনতানির্ভর ভালোবাসা বা Infatuated Love, রয়েছে Companionate Love-  সাধারণত দীর্ঘস্থায়ী বিবাহিত জীবনে এ ধরনের ভালোবাসা দেখা যেতে পারে। যেখানে যৌনতা মখ্যু নয়, কিন্তু অন্তরঙ্গতা আর প্রতিশ্রুতির সমন্বয়ে ভালোবাসা তখনো বিরাজমান। অন্তরঙ্গতা আর প্রতিশ্রুতির সঙ্গে যদি যৌনতাও বিদ্যমান থাকে তখন একে বলা হয় Consummate Love। একজন প্রেমিক বা প্রেমিকা তার প্রেম-জীবনে প্রেমের এই সাতটি ধরণই উপভোগ করতে পারেন, একই মানুষের প্রতি জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন রীতির প্রেম অনুভব করতে পারেন। আবার সবগুলো ধরন একই ব্যক্তির জীবনে বা একই প্রেমের ক্ষেত্রে না ও ঘটতে পারে।

    আমেরিকান নৃবিজ্ঞানী হেলেন ফিশার প্রেমভালোবাসাকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন- Lust, Attraction, Attachment।  Lust  হচ্ছে যৌনতার সমার্থক। Attraction হচ্ছে রোম্যান্টিক ভালোবাসা যাতে মানসিক তীব্র আবেগ প্রধান। আর  Attachment হচ্ছে দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য প্রয়োজনীয় গভীর অনুভূতি। ফিশারের মতেও, প্রেমভালোবাসার সম্পর্ক এই তিনটি ধরনের যে কোনো একটি দিয়ে শুরু হতে পারে এবং পরবর্তীতে তা অন্য ধরণে পরিবর্তিতও হতে পারে। আবার একই সঙ্গে তিনটি ধরণই উপস্থিত থাকতে পারে।

    প্রেম কেবল শরীর-সর্বস্ব নাকি মন-সর্বস্ব- এই চিরকালীন বিতর্কের এখন পর্যন্ত কোনো সমাধান নেই। মনস্তাত্ত্বিক, দার্শনিক, সমাজবিদরা ভালোবাসা বিষয়ে যেসব মতবাদ দিয়েছেন বা দিচ্ছেন সেগুলোও যে সর্বজনগ্রাহ্য বা বিতর্কের ঊর্ধ্বে তা-ও নয়। তবে এসব মতবাদের কথা ভেবে ভেবে কে কবে প্রেম করেছে, প্রেমে পড়েছে? ‘ভালোবাসা কারে কয়?’- সার্বজনীন এই প্রশ্নকে এক পাশে ঠেলে রেখেই যুগে যুগে প্রেমের আনন্দে উদ্বেলিত হয়েছে পৃথিবীর তাবৎ প্রেমিক প্রেমিকা।

    ভালোবাসা মন শরীর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপাবনা মানসিক হাসপাতাল নিয়ে বিভ্রান্তিকর সংবাদ
    Next Article ভালোবাসার মানুষটিকে ভালো করে চেনার উপায়
    ডা. মুনতাসির মারুফ

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.